শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব নিলেন মোতাহার তালুকদার আমতলীতে প্রাথমিক চক্ষু স্বাস্থ্য পরিচর্যা বিষয়ক কর্মশালা বন্দরে গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত স্কুল চলাকালীন সময়ে মানববন্ধনে শিক্ষার্থী, প্রশ্নের মুখে আয়নাপুরের কর্মসূচি ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয় সুন্দরবনে দস্যুতা দমন, মাদক ও মানবপাচার রোধে উপকূলে কঠোর অবস্থানে কোস্ট গার্ড নান্দাইলে বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবসায়ী কে বিভিন্ন ভাবে হয়রানি করার অভিযোগ কাউখালী উপজেলা ভূমি অফিসে চুরির দুই মাস পরও শনাক্ত হয়নি চোর ফটিকছড়িতে দুই কোটি টাকার খাস জমি উদ্ধার ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা ফুলবাড়িয়ায় বোরো ধান সংগ্রহে ধীরগতি: লোকসানের আশঙ্কায় দিশেহারা কৃষক আমাদের মাটিতে গাছ লাগালেই দ্রুত ফলন দেয়: লক্ষ্মীপুরের ফল মেলায় জেলা প্রশাসক আনোয়ারায় দুদকের দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গৃহকর্মীকে নির্যাতনের মামলায় পুলিশের দুই অফিসার গ্রেফতার জনস্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য নিশ্চিতে সমন্বিত উদ্যোগের তাগিদ জামালপুরে ধর্ষণ মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলী কার্ড বিতরণ শুরু করা হয়েছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ফটিকছড়ি আসনে জামায়াতের পরাজিত প্রার্থীর আপিল খারিজ, রিট নিষ্পত্তির নির্দেশ ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত কাউখালীতে অবাধে ‘চাই’ দিয়ে মাছ শিকার: হুমকির মুখে দেশীয় মৎস্য সম্পদ বন্দরে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার নির্মিত ড্রেনের নোংরা পানি ও ময়লা আবর্জনায় নষ্ট হচ্ছে পাইকগাছা পানি উন্নয়ণ বোর্ডের পুকুরের পানি ও পরিবেশ ঠাকুরগাঁওয়ে জিংকসমৃদ্ধ ব্রি ধান-১০২ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে মাঠ দিবস অনুষ্ঠিত কর্ণফুলীর চরলক্ষ্যায় ত্রি-বিগ্রহের প্রাণপ্রতিষ্ঠা উৎসবে ফ্রি চিকিৎসা কিশোরগঞ্জ হাওরে ট্রলারে ডাকাতি, গ্রেপ্তার তিনজন নালিতাবাড়ীতে ভারতীয় ইয়াবা জব্দ, গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ী কুড়িগ্রামে চর বিষয়ক মন্ত্রণালয় ও পৃথক বাজেটের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ঝালকাঠিতে‌ মাদকাসক্তিমুক্ত সমাজ বিনির্মাণে করনীয় কর্মশালা ত্রিশালে ফ্যামিলি কার্ড বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত

উপজেলা নির্বাচনে লাকসাম-মনোহরগঞ্জে শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠিত

কুমিল্লা প্রতিনিধি
বুধবার, ৮ মে, ২০২৪, ৭:০৮ অপরাহ্ন

কুমিল্লার লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়েছে। আজ সকালের দিকে বৃষ্টির কারণে লোকজনের উপস্থিত কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতিও বাড়তে থাকে। এ সময় কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
এর আগে সকালে জেলার মনোহরগঞ্জ উপজেলায় চেয়ারম্যান প্রার্থী মো. জাকির হোসেন সংবাদমাধ্যমে এক বক্তব্যে অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বয়কট করেন। তার অভিযোগের সত্যতা যাচাইয়ে একাধিক সাংবাদিক সরেজমিনে কেন্দ্র পরিদর্শন করেন, তবে কোথায় কোনো অপ্রীতিকর ঘটনা তাদের চোখে পড়েনি বলে জানিয়েছেন।

বিষয়টি আরো নিশ্চিত হওয়ার জন্য এলাকায় ভোটারদের সঙ্গে কথা বলেও অনিয়মের কোনো সত্যতা পাওয়া যায়নি। অনেকেই বলছেন, নিজের পরাজয় নিশ্চিত জেনে জাকির হোসেন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য এমন অসত্য অভিযোগ তোলেছেন। আহমেদ জামাল নামের এক ভোটার বলেন, মনোহরগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আমি নাথেরপেটুয়া কেন্দ্রে ভোট দিয়েছি। এখানে কোনো অপ্রীতিকর পরিবেশ দেখিনি। মানুষ ভোটের উৎসবে মেতেছে। তিনি আরো বলেন, আমি পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে এসেছি। জয়-পরাজয় আল্লাহ ভালো জানেন।

তৌকির হোসেন নামের আরেক ভোটার বলেন,নির্বাচনের পরিবেশ খুবই সুন্দর। সুষ্ঠু এবং নিরপেক্ষ ভোটের পরিবেশে ভোট দিতে পেরে ভালো লাগছে। সকালের দিকে লোকসমাগম একটু কম দেখে ভেবেছিলাম, লোকজন ভোট দিতে আসবে না, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই দৃশ্য পাল্টে গেছে। মানুষ দলে দলে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছে। মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার আহাম্মদ উল্লাহ উচ্চবিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন আব্দুল কাইয়ুম। তিনি জানান, তার কেন্দ্রের আওতায় মোট ভোটার আছে ২ হাজার ৩১১ জন। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।

জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান বলেন, একটি অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ ভোটের পরিবেশ নিশ্চিত করে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এক্ষেত্রে কোথাও কোনো অপ্রীতিকর কিছুর খবর পাওয়া যায়নি। সকালে হালকা বৃষ্টিসহ আবহাওয়া বৈরী ছিল, তাই ভোটার উপস্থিতিও কম ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উল্লেখ্য, উপজেলা পরিষদ নির্বাচনে লাকসামে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। অপরদিকে মনোহরগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। দুই উপজেলায় মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৪৯ হাজার ১ হাজার ৪৭।


এই বিভাগের আরো খবর