রবিবার, ২১ জুন ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
ট্রাকের ধাক্কায় গুরতর আহত, পা হারালেন শেরপুরের যুবক মতলব উত্তরের শরীফ উল্লাহ হাইস্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া সাতক্ষীরায় সুজনের জেলা কমিটি গঠন, সভাপতি পবিত্র মোহন দাস ও সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল মাদক-সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক যুদ্ধ গড়ে তোলার আহ্বান প্রিন্সের শুধু খেলাধুলা করলেই চলবেনা, পড়াশোনাও করতে হবে : প্রধানমন্ত্রী হাইকোর্টে জামিন পেলেও মুক্তি মেলেনি সাংবাদিক আজহার আলী সরকারের, ‘শ্যোন অ্যারেস্ট’-এ ফের কারাগারে ৩৮ বছরের পুরোনো সেতু দেবে গিয়ে বন্ধ যোগাযোগ, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ নায্য বেতনের দাবিতে আন্দোলন, মালিক-শ্রমিক সংঘর্ষ মতলব উত্তরের এখলাছপুরে রোগমুক্তি ও কল্যাণ কামনায় শীতলা মায়ের পূজা পালিত মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ ড্রেনে বর্জ্যের স্তূপ, সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতায় অচল মাওনা চৌরাস্তা চাঁপাইনবাবগঞ্জে আম মেলা শেষ ফল মেলা উদ্বোধন নামোশংকরবাটী ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া হোমনায় গরীব-অসহায় দুঃস্থ মানুষের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ করলেন এমপি সেলিম ভূঁইয়া সালথায় বিয়ের চার মাসের মাথায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হাটহাজারীতে বোনের বিয়ের আনন্দের সময় সড়কে ট্রাকের ধাক্কায় মৃত্যু জিয়াউর রহমান স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের অবিস্মরণীয় নেতা : সরোয়ার আলমগীর আমতলীতে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ৮ হাজার ফলজ গাছের চারা বিতরণ পাইকগাছায় মৎস্য গবেষণা ইনস্টিটিউট “লোনাপানি” কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত কিশোরগঞ্জে মাদক ব্যবসার অভিযোগে বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগ “কারাতে চ্যাম্পিয়নশিপ-২৬” এ সাংবাদিক কন্যার স্বর্ন জয় শাহজাদপুরের আ..লীগের আইন সম্পাদক শাহ জালাল গ্রেফতার আনোয়ারা-কর্ণফুলীতে রংমিস্ত্রী শ্রমিক কল্যাণ এসোসিয়েশনের উদ্বোধন ২৪ ঘণ্টার মধ্যে হত্যা রহস্য উদ্ঘাটন: স্বরাষ্ট্রমন্ত্রীর পুরস্কার পেলেন আনোয়ারা থানার এসআই শিমুল নবীনগরে মিথ্যা হত্যা মামলা প্রত্যাহার ও সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন চিলমারির থানাহাট ইউপি নির্বাচনে একমাত্র নারী চেয়ারম্যান প্রার্থী পারভীন আক্তার পারুল আলোচনায় শীর্ষে সালথায় মারামারীর ঘটনায় মুফতি শফিকুল ইসলাম জড়িত নয় দাবী এলাকাবাসীর আমের বাণিজ্যিক রাজধানী সাপাহারে পুলিশ কন্ট্রোল রুমের উদ্বোধন জৈন্তাপুরে মেলার নামে পুরাকীর্তি ধ্বংস, ক্ষুব্ধ জনতা; রাজ পরগনার জরুরি বৈঠক মাদক-দুর্নীতিমুক্ত ইউনিয়ন গঠনের ঘোষণা চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাতেনের

ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিলেন মুশফিকুর রহিম

অনলাইন ডেস্ক :
বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫, ১১:৪৬ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন ক্রীড়া ডেস্ক : ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেয়ার কথা জানিয়েছেন বাংলাদেশের ব্যাটার মুশফিকুর রহিম।

বুধবার রাতে এক পোস্টে নিজের অবসরের সিদ্ধান্তের কথা জানান এই তারকা।

ইংরেজিতে দেওয়া এক পোস্টে মুশফিকুর রহিম লিখেছেন, “আজ থেকে আমি ওয়ানডে ফরম্যাট থেকে আমার অবসর ঘোষণা করছি। আলহামদুলিল্লাহ্‌, সবকিছুর জন্য।”

মুশফিক আরও লেখেন, “বৈশ্বিক পর্যায়ে আমাদের অর্জন হয়তো সীমিত ছিল, কিন্তু একটা জিনিস নিশ্চিত যখনই আমি দেশের জন্য মাঠে নেমেছি, নিষ্ঠা ও সততার সঙ্গে একশ’ ভাগের বেশি দিয়েছি। গত কয়েক সপ্তাহ আমার জন্য খুবই কঠিন গিয়েছে। আমি এই উপলব্ধিতে এসেছি যে এটাই আমার গন্তব্য।”

এরপর পবিত্র কোরআনের বাণী উল্লেখ করে লেখেন, “আল্লাহ যাকে ইচ্ছে সম্মানিত করেন, যাকে ইচ্ছে লাঞ্ছিত করেন। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুক এবং সবাইকে সঠিক ইমান দান করুক।”

অবসর ঘোষণার শেষে পরিবার ও সমর্থকদের ধন্যবাদ জানিয়ে মুশফিক লেখেন, “সবশেষে , আমি আমার পরিবার, বন্ধু ও সমর্থকদের অশেষ ধন্যবাদ জানাতে চাই, যাদের জন্য আমি গত ১৯ বছর ধরে ক্রিকেট খেলেছি।”

মুশফিকুর রহিমের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে সমালোচনা হচ্ছিল। বিশেষ করে চ্যাম্পিয়ন্স ট্রফিতে রান খরায় ভুগেছেন এই ব্যাটার। এসব আলোচনার মধ্যেই ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলে দিলেন তিনি।

২০০৬ সালের আগস্টে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেকের পর গত ১৯ বছরে দেশের হয়ে মোট ২৭৪ ওয়ানডে খেলেছেন মুশফিক। যেখানে ৩৬.৪২ গড়ে ৯ সেঞ্চুরি ও ৪৯ ফিফটির কল্যাণে ৭৭৯৫ রান করেছেন এ উইকেটরক্ষক ব্যাটার।

এর আগে ২০২২ সালের সেপ্টেম্বরে টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর