কর্মসুচী: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে আগামীকাল থেকে শুরু হচ্ছে বিশ্বের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ আইসিটি-বিষয়ক কনফারেন্স “’ওয়ার্ল্ড কংগ্রেস অন ইনফরমেশন টেকনোলজি ২০২১”। মহামান্য রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে উক্ত সম্মেলনের উদ্বোধন করবেন। সভাপতিত্ব করবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, এমপি।