রবিবার, ২১ জুন ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনামঃ
মতলব উত্তরে বিদ্যুতিক শক দিয়ে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু ইউ-টার্নে কভার্ড ভ্যানের সংঘর্ষ, বৃষ্টির রাতে মহাসড়কে দীর্ঘ যানজট শেরপুরে পল্লী চিকিৎসকের বিরুদ্ধে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরকে বলাৎকারের অভিযোগ চাঁদাবাজির অভিযোগে এমপি পুত্র সজীব ‘আটক’: ডিবি অফিসে জিজ্ঞাসাবাদ কাউখালীতে রাস্তার উপরে সাঁকো দিয়ে ৫টি গ্রামের মানুষের চলাচল: শিক্ষার্থীদের দুর্ভোগ চরমে জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সংবধনা পাহাড়ি ঢলে পর্যটন কেন্দ্র জাফলংয়ের শতাধিক দোকান লন্ডভন্ড শাহজাদপুরে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস জাতীয় পর্যায়ের ফাইনালে রানারআপ হয়ে গৌরব অর্জন করল ত্রিশাল পাইকগাছায় মাদকসহ আটক ব্যক্তিকে ছেড়ে দেওয়ার অভিযোগ, জনমনে আলোচনা-সমালোচনা সাতক্ষীরা ব্রহ্মরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন মুকুল ২ যুগ ধরে সংস্কারহীন পাইকগাছার বাইনতলা – খড়িয়া সড়ক : চরম দুর্ভোগে এলাকাবাসী মুরাদনগরে ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নথুল্লাবাদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হলেন অ্যাড. আল-আমিন ঝালকাঠি সদর উপজেলা শিক্ষা শিবির অনুষ্ঠিত বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার আশিক সাঈদকে ফুলেল শুভেচ্ছা কমলনগরে সরকারি নাম্বার স্ত্রীর ফোনে ‘ফরওয়ার্ড’ ও রুমে এসি চালু রেখে উধাও উপজেলা প্রকৌশলী! মাজারের দান বাক্স ও ডেগ সিলগালার তিনদিনের মাথায় প্রত্যাহার ডিসি সারওয়ার সোনারগাঁ উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা নিজাম উদ্দিন দেশের সার্বভৌমত্ব রক্ষায় শপথ নিলেন ৬১ নবীন নৌ কর্মকর্তা ​কর্মজীবনে ‘নীরব মহামারি’: বাড়ছে শারীরিক-মানসিক ঝুঁকি, প্রয়োজন স্বাস্থ্যবান্ধব কর্মসংস্কৃতি কিশোরগঞ্জে যুবদলের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক হওয়া সংবর্ধনা ফটিকছড়িতে পানিতে ডুবে শিশুর মৃত্যু ফটিকছড়িতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ট্রাকের ধাক্কায় গুরতর আহত, পা হারালেন শেরপুরের যুবক মতলব উত্তরের শরীফ উল্লাহ হাইস্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া সাতক্ষীরায় সুজনের জেলা কমিটি গঠন, সভাপতি পবিত্র মোহন দাস ও সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল মাদক-সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক যুদ্ধ গড়ে তোলার আহ্বান প্রিন্সের শুধু খেলাধুলা করলেই চলবেনা, পড়াশোনাও করতে হবে : প্রধানমন্ত্রী

কমলনগরে সরকারি নাম্বার স্ত্রীর ফোনে ‘ফরওয়ার্ড’ ও রুমে এসি চালু রেখে উধাও উপজেলা প্রকৌশলী!

​কাজী নাঈম উদ্দীন, লক্ষ্মীপুর
রবিবার, ২১ জুন, ২০২৬, ৭:৫৪ অপরাহ্ন

অফিসের শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) চালু রেখে কর্মস্থল ত্যাগ এবং সরকারি দাপ্তরিক মোবাইল নম্বর স্ত্রীর ব্যক্তিগত নম্বরে ‘ফরওয়ার্ড’ করে রাখার মতো চরম দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগ উঠেছে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা প্রকৌশলী আবদুল কাদের মুজাহিদের বিরুদ্ধে।

আজ রবিবার (২১জুন) উপস্থিত দৈনিক ঢাকা প্রতিদিন এবং দৈনিক সকালবেলা পত্রিকার সংবাদিকরা গিয়ে দেখেন উপজেলা প্রকৌশলী আবদুল কাদের মুজাহিদ নিজের কার্যালয়ের কক্ষের শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) চালু রেখে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে মিটিংয়ে চলে যান। দীর্ঘক্ষণ রুম খালি থাকলেও সরকারি বিদ্যুতের এমন অপচয় নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

প্রকাশ থাকে যে, নীতিমালা অনুযায়ী ৯ম গ্রেডের একজন কর্মকর্তার কক্ষে সরকারি খরচে এসি লাগানোর সরাসরি কোনো নিয়ম নেই।

বিষয়টি নিয়ে কথা বলতে এবং সরকারি কাজের প্রয়োজনে তার দাপ্তরিক সরকারি নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। দেখা যায়, ৯ম গ্রেডের প্রথম শ্রেণীর একজন গেজেটেড কর্মকর্তা হওয়া সত্ত্বেও তার সরকারি নম্বরটি নিজের কাছে না রেখে, তার স্ত্রীর ব্যক্তিগত মোবাইল নম্বরে ‘ফরওয়ার্ড’ করে রেখেছেন। ওই নম্বরে কল করা হলে প্রকৌশলী মুজাহিদের স্ত্রী ফোন রিসিভ করে সরাসরি স্বীকার করেন যে, সরকারি নম্বরটি তার নম্বরের সাথে ফরওয়ার্ড করা আছে। দাপ্তরিক ফোন এভাবে পরিবারের সদস্যের কাছে হস্তান্তর করাকে চরম দায়িত্বজ্ঞানহীনতা ও দাপ্তরিক গোপনীয়তা ভঙ্গের শামিল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় একাধিক নিউজও প্রকাশিত হয়, নিজের স্বাক্ষরিত একটি গোপন আদেশের মাধ্যমে কমলনগর উপজেলা সৃষ্টির পর থেকে জমাকৃত অফিসের সকল উন্নয়ন কাজের ফাইল ও পুরনো গুরুত্বপূর্ণ নথিপত্র গোপনে ভাঙারি হিসেবে বিক্রি করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন তিনি। সরকারি অতিগুরুত্বপূর্ণ নথিপত্র এভাবে গায়েব করার ঘটনায় উপজেলার বিভিন্ন দপ্তরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অনুসন্ধানে আরও জানা যায়, এই উপজেলায় যোগদানের পরপরই তিনি উপজেলার রাজস্ব উন্নয়ন তহবিল থেকে নামমাত্র ৬টি কাল্পনিক প্রকল্প দেখিয়ে ৩৩ লাখেরও বেশি টাকা আত্মসাৎ করেন। যা নিয়ে ইতিপূর্বে বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় একাধিক সচিত্র প্রতিবেদনও প্রকাশিত হয়।

​এছাড়াও সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরের উপজেলা রাজস্ব তহবিল, রাজস্ব উন্নয়ন তহবিল, বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) এবং উপজেলা হাটবাজার উন্নয়ন তহবিলের অর্থ বরাদ্দেও ব্যাপক লুটপাটের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

জনগুরুত্বপূর্ণ নয়—এমন প্রায় ৩০টি নামসর্বস্ব প্রকল্পকে ‘জনগুরুত্বপূর্ণ’ দেখিয়ে ভুয়া ভাউচারের মাধ্যমে প্রায় ১ কোটি ১৬ লাখ টাকা দুর্নীতির মাধ্যমে আত্মসাৎ করেছেন বলে তথ্য মিলেছে।
​এসব অনিয়ম, দুর্নীতি ও সরকারি দাপ্তরিক ফোন ফরওয়ার্ড করে রাখার বিষয়ে বক্তব্য জানতে উপজেলা প্রকৌশলী আবদুল কাদের মুজাহিদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাহাত উজ জামান। এই বিষয়ে বলেন, উনি যে কাজটা করেছে তবে এটা হওয়া উনার জন্য উচিত ছিলোনা, এবং এসি লাগানোর ব্যাপারে আমার কোন ধারনা নাই


এই বিভাগের আরো খবর