মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপি সরকার জনগণের কল্যাণের সরকার: সেলিমুজ্জামান এমপি শেরপুরে জেলা যুবদলের উদ্যোগে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল আমতলীতে বিএনপির বিক্ষোভ মিছিল পাইকগাছায় ভুমিহীনের জমি জবর দখল নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে ছাত্রদল-যুবদলের অবস্থান কর্মসূচি সাতক্ষীরায় বিআরটিএ কর্তৃক সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে চেক হস্তান্তর কলমাকান্দাকে আগামী ৫০ বছরের মহাপরিকল্পনায় আধুনিক জনপদ করা হবে: ডেপুটি স্পিকার কেন্দ্রীয় যুবদলের নির্দেশনায় সাতক্ষীরায় যুবদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল প্লাস্টিক দূষণ রোধে কাপ্তাই ৪১ বিজিবি বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ভাণ্ডারিয়ায় দুই ভেটেরিনারি ওষুধ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ফল মেলার উদ্বোধন সালথায় কমিটিতে পদবঞ্চিত হয়ে ছাত্রদল কর্মীর সংবাদ সম্মেলন সালথায় নবগঠিত ছাত্রদলের আনন্দ মিছিল মতলব উত্তরে অপ্রচার ও শিষ্টচার বর্হিভুত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল বগুড়ার শিবগঞ্জ মোকামতলা উপজেলার তিন ইউনিয়নের নাম পরিবর্তনে গণশুনানি অনুষ্ঠিত লালমোহনে ব্রিজ ভেঙে ট্রাক খালে, চালক নিহত পুলিশের নাকের ডগায় মাদক ব্যাবসা,র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ উদ্ধার, গ্রেপ্তার-৩ নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাঠে রয়েছে সশস্ত্রবাহিনী জামায়াতের ব্রিফিং চলাকালীন “দোসর” আখ্যা দিয়ে হামলা, সাংবাদিক আহত বাংলাদেশের সাহিত্যকে বিশ্বদরবারে পৌঁছে দিচ্ছেন শাম্মী তুলতুল মাইলস্টোন এয়ার সার্ভিস লিমিটেডের আয়োজনে হজ্জ ও ওমরা পালন বিষয়ক আলোচনা অনুষ্ঠান ​ফুলবাড়ীয়ায় পৌর এলাকায় নতুন সোলার বাতি স্থাপন কাজের উদ্বোধন নগরকান্দায় সাংবাদিকদের সাথে নবনিযুক্ত ইউএনও রেজওয়ানা আফরিনের মতবিনিময় কাউখালীতে বিএনপির অবস্থান কর্মসূচি নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে আনোয়ারায় পুলিশের নজরদারি জোরদার বগুড়ার সোনাতলায় গরুভর্তি ভটভটি উল্টে সাবেক ইউপি সদস্য নিহত সালথা উপজেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষনা: সভাপতি রাজ, সম্পাদক সোহেল কাউখালীর দুটি সরকারি উচ্চ বিদ্যালয়ে তীব্র শিক্ষক সংকট: নিরসনের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন কুমিল্লার মুরাদনগরে সড়ক নিয়ে মিথ্যাচার, প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা বরিশাল বিভাগীয় সমাবেশ বাস্তবায়ন করতে ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কলমাকান্দাকে আগামী ৫০ বছরের মহাপরিকল্পনায় আধুনিক জনপদ করা হবে: ডেপুটি স্পিকার

ময়মনসিংহ ব্যুরো
মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৯:০২ অপরাহ্ন

নেত্রকোনার কলমাকান্দাকে আগামী ৫০ বছরের টেকসই মহাপরিকল্পনার আওতায় এনে একটি আধুনিক, উন্নত ও সমৃদ্ধ জনপদে রূপান্তর করা হবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে কলমাকান্দা উপজেলা প্রশাসন আয়োজিত বাইপাস সড়ক নির্মাণ ও বাজার উন্নয়ন সংক্রান্ত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

​ডেপুটি স্পিকার বলেন, “উন্নয়নের প্রশ্নে কোনো বিভেদ নয়। দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি আধুনিক কলমাকান্দা গড়ে তুলতে হবে।” তিনি জানান, নির্বাচনের আগে এসব প্রতিশ্রুতি না দিলেও, নির্বাচিত হওয়ার পর ইতিমধ্যেই সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগসহ সংশ্লিষ্টদের সাথে নিয়ে কয়েক মাস ধরে এর সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শেষ করা হয়েছে।

​যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন কলমাকান্দা, মধ্যনগর, দুর্গাপুর ও বারহাট্টাকে সংযুক্ত করতে একটি বৃহৎ সড়ক নেটওয়ার্ক গড়ে তোলা হবে। প্রস্তাবিত বাইপাস সড়ক ও নতুন সেতুর মাধ্যমে মধ্যনগরের সাথে সরাসরি যোগাযোগ স্থাপিত হবে। এছাড়া, দুর্গাপুর-কলমাকান্দা এবং পাঁচগাঁও সড়ককে এলজিইডি থেকে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অধীনে এনে মহাসড়কে উন্নীত করার প্রক্রিয়া চলছে। নেত্রকোনা থেকে পাঁচগাঁও পর্যন্ত আধুনিক মহাসড়কটি সীমান্ত সড়কের সাথে যুক্ত হবে। মহাদেও ও সোমেশ্বরী নদী এবং লেংগুড়া বাজারে একাধিক সেতু নির্মাণের মাধ্যমে হালুয়াঘাট, ধোবাউড়া ও শেরপুর পর্যন্ত যাতায়াত সহজতর হবে। একটি সমন্বিত আধুনিক বাসস্ট্যান্ডও নির্মাণ করা হবে।

​শিক্ষা, ক্রীড়া ও অবকাঠামো উন্নয়ন ব্যারিস্টার কায়সার কামাল বলেন, কেবল নামমাত্র পৌরসভা নয়, আগে নাগরিক সুবিধা নিশ্চিত করা হবে। কলমাকান্দায় একটি টেকনিক্যাল ট্রেনিং স্কুল, কয়েকটি কলেজ ও একটি ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠার পাশাপাশি যুবসমাজকে মাদকমুক্ত রাখতে আধুনিক স্টেডিয়াম নির্মাণ করা হবে।

ঐতিহ্যবাহী কলমাকান্দা বাজার আধুনিকায়নে জেলা পরিষদের অতিরিক্ত ৫০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই ট্রলারঘাট ও মাছ মহালের উন্নয়নকাজ শুরু হয়েছে।

​নেত্রকোনার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে সভায় জেলা পরিষদের প্রশাসক এডভোকেট মো. নূরুজ্জামান, সওজ প্রকৌশলী, বিভিন্ন রাজনৈতিক দল, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভা শেষে ডেপুটি স্পিকার উন্নয়ন প্রকল্পগুলো পরিদর্শন করেন।


এই বিভাগের আরো খবর