বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
জৈন্তাপুরে পুজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি নিবারন চন্দ্র দাস, সম্পাদক প্রনত কান্ত দেব নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যেও মাথাপিছু আয় ৩ হাজার ডলার অতিক্রম কাপ্তাইয়ে খামারীদের মাঝে প্রাণিসম্পদ অধিদপ্তরের উপকরণ হস্তান্তর প্রশাসনের হস্তক্ষেপে ঝালকাঠির ঐতিহ্যবাহী বারোচালা ভাঙার কাজ স্থগিত ঠাকুরগাঁওয়ে আত্মহত্যা ও অপমৃত্যু প্রতিরোধে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত কিশোরগঞ্জে শিক্ষার্থীদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় কতটুকু সফল হয়েছে মৎস্য আহরনের নিষেধাজ্ঞা ; এমন প্রশ্নের মধ্যেই ৫৮ দিন শেষ ঘরে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহকর্মীর মৃত্যু শ্যামনগরে মিথ্যা ধর্ষনের চেষ্টা মামলার পায়তারা করার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন নবীনগরে মহেশখাল দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ পূর্ব সুন্দরবনে ফাঁদসহ ৪ হরিণ শিকারী আটক অবশেষে অপসারণ হলো মারিখালী নদীপাড়ের ময়লার ভাগাড় তুরাগে ছিনতাই মামলার দুই আসামি গ্রেপ্তার, উদ্ধার অটোরিকশা ও চাপাতি প্রতিমন্ত্রীর নির্দেশে ভান্ডারিয়ায় কচুরিপানা অপসারণ, স্বস্তি ৪০ হাজার পরিবারে তারেক রহমানের নেতৃত্ব প্রথম বাজেট শিক্ষা,স্বাস্থ্য ও কর্মসংস্থানে গুরুত্ব পাচার কালে ১০ হাজার পিছ ইয়াবাসহ দুই ব্যবসায়ী লোহাগাড়া থানায় আটক পাইকগাছায় উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে শিক্ষা প্রতিষ্ঠানে ফুটবল বিতরণ আনোয়ারায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে যুবকের মৃত্যু বাংলাদেশে টি১৭ উন্মোচন করলো শাওমি নগরকান্দায় নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় প্রবাসে প্রতারিত টিটুর কৃষিতে ভাগ্যবদল, হালদার চরে কৃষি বিপ্লব ! আইনের বেড়াজালে চট্টগ্রামের দুই সংসদীয় আসন টেনশনে বেসরকারীভাবে নির্বাচিত দুই প্রাঁর্থী হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার কাউখালীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উপলক্ষে শোভাযাত্রা ফুলবাড়িয়া পৌর মাছ বাজার: ছাউনী খালি, রাস্তা দখল করে ব্যবসায়ীদের নৈরাজ্য নারী ও শিশুর সুরক্ষায় প্রতিরোধমূলক পদক্ষেপ প্রয়োজন: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী লালমনিরহাটে জেলা প্রশাসনের সহায়তায় নতুন স্বপ্ন দেখছে ৮ মেধাবী শিক্ষার্থী ফটিকছড়িতে একটি সেতু ১০ গ্রামের দৃশ্যপট পাল্টাতে পারে ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

কাপ্তাইয়ে খামারীদের মাঝে প্রাণিসম্পদ অধিদপ্তরের উপকরণ হস্তান্তর

​কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি
বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৭:৫৪ অপরাহ্ন

“আমিষেই শক্তি, আমিষেই মুক্তি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় ‘৩টি পার্বত্য জেলায় সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প’–এর আওতায় স্থানীয় খামারিদের মাঝে মুরগি পালনের বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১১ জুন) বিকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে কার্যালয় প্রাঙ্গণে লাইভস্টক ফার্মার্স গ্রুপ (এলএফজি)-এর ২৫ জন খামারির মাঝে এসব সামগ্রী আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। প্রথম পর্যায়ে খামারিদের মাঝে মুরগির খোয়াড় (খাঁচা), খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়েছে এবং প্রতিজন খামারিকে ৩০টি করে মুরগি প্রদান করা হবে। উল্লেখ্য, এই প্রকল্পের আওতায় খামারিদের সাথে তিন বছরের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ড. মো: এনামুল হক হাজারি’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: রায়হানুল ইসলাম। ​এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর (ডিপিডি) ডা. মো: শরিফুল ইসলাম, কাপ্তাই ভেটেরিনারি সার্জন ডা. রবিউল ইসলাম, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা অমল বড়ুয়া।
এসময় বক্তারা বলেন, “পার্বত্য অঞ্চলের মানুষের অর্থনৈতিক মুক্তি ও পুষ্টির চাহিদা পূরণে এই প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সরকার প্রান্তিক খামারিদের স্বাবলম্বী করতে বদ্ধপরিকর। বিতরণকৃত উপকরণগুলো সঠিকভাবে কাজে লাগিয়ে এলএফজি সদস্যরা নিজেদের ভাগ্যোন্নয়ন করতে পারবেন বলে আশাবাদী ব্যক্ত করেন ।”
​সভাপতির বক্তব্যে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ এনামুল হক হাজারি প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন এবং খামারিদের যেকোনো সমস্যায় প্রাণিসম্পদ দপ্তরের পক্ষ থেকে সার্বিক কারিগরি ও চিকিৎসাসেবা প্রদানের আশ্বাস দেন।
​উপকরণ বিতরণকালে স্থানীয় গণমাধ্যমকর্মী এবং প্রাণিসম্পদ দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর