সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
আনোয়ারায় নিজ বাড়ি থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার বন্য জেব্রাফিশ গবেষণায় সহযোগিতা জোরদারে বাকৃবি-ফ্রান্স সৌজন্য সাক্ষাৎ কিশোরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রান গেলো ব্যবসায়ীর ভান্ডারিয়ায় পানি সংকট নিরসনে এগিয়ে এলেন বিএনপি নেতা সুমন,খাল পরিষ্কার কার্যক্রম অব্যাহত গজারিয়ায় গ্রাম আদালত সেবা জোরদারে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় ইমামের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন বিশ্বকাপের প্রিয় দলের পতাকার রঙে রঙিন ত্রিশালের সড়ক সিরাজগঞ্জে মানহানির দুই মামলায় মুফতি আমির হামজার স্থায়ী জামিন কুশমাইল ভূমি অফিসে বিদ্যুৎ সংকটে ভোগান্তিতে সেবাগ্রহীতারা নান্দাইলে মাদক ও জুয়া বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ঠাকুরগাওয়ে আন্ত:ধর্মীয় সম্প্রীতি কমিটির বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুশকিন দিবস ও রুশ ভাষা দিবস উদযাপন করেছে রাশিয়ান হাউস ইন ঢাকা চুনারুঘাটে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বন্দরে অপরাধ নির্মুলে সাড়াশি অভিযান চলমান: ওসি আশরাফ দুদকের মামলায় সাবেক আইজিপি বেনজির দুবাইতে গ্রেফতার জাতীয় বাজেট ২০২৬-২৭: সংস্কৃতি খাতে বরাদ্দ বৃদ্ধির যৌক্তিকতা নাজিরহাট হাসপাতালে এক দিনে ১৭ নরমাল ডেলিভারি করে সাফল্য ফটিকছড়িতে জীপ-অটোরিক্সা সংঘর্ষ মহিলার মৃত্যু ময়মনসিংহে হাম রোগে আক্রান্ত শিশুদের মাঝে মিনি হাইজিন পার্সেল বিতরণ ফুলবাড়ীয়ায় গাঁজা গাছসহ এলাকাবাসীর অভিযান, পলাতক ২ জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত এসটিআই ফোরাম ২০২৬-এ প্রিয়শপ ঢাকা স্পোর্টিং ক্লাবের আবারও সভাপতি হলেন ইঞ্জি. মো. মিজানুর রহমান খাজা ওসমান ফারুকীর নতুন গ্রন্থ ‘সুফি সাইকোলজি’র মোড়ক উন্মোচন ও গোলটেবিল বৈঠক মেধাবী প্রকৌশলীদের দেশে ধরে রাখতে সুযোগ বাড়ানোর তাগিদ জেলের জালে ধরা পড়ল বিরল প্রজাতির কচ্ছপ সাপাহার জবই বিলে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত নান্দাইলে কর্মরত সাংবাদিকদের তিন দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ঘাটাইলে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ অনুষ্ঠিত

কাল ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নির্বাচন, ভোট গ্রহণ চলবে ইভিএমে

আব্দুল হক লিটন, ময়মনসিংহ
শুক্রবার, ৮ মার্চ, ২০২৪, ৮:১৬ অপরাহ্ন

কাল দেশের ১২ তম ময়মনসিংহ সিটি কর্পোরেশনের দ্বিতীয় সাধারণ নির্বাচন ইভিএম পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে। বৃহষ্পতিবার মধ্যরাতে শেষ হয়েছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনের উম্মে সালমা তানজিয়া প্রচারণার কাজ। শেষ দিনে মেয়র ও কাউন্সিল প্রার্থীরা শেষবারের মত ভোট প্রার্থনা করে দ্বারে দ্বার ঘুরে বেড়ান। সব প্রার্থীরাই তাদের প্রতিশ্রুতির কথা বলে ভোট চাইছেন।

সেই সাথে মাইকিং, পোস্টারিং, ব্যানার টানানোর কাজও চলেছে। নির্বাচন ঘিরে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন এবং যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপড়তা শুরু করেছে জেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনী। নগরীর বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখা যায়, প্রার্থী ও তার সমর্থকরা লিফলেট বিলি করা এবং ভোটারদের সাথে করমর্দন ও কোলাকুলি করে বিরামহীনভাবে ব্যস্ত সময় পার করছেন। কেউ পায়ে হেটে কেউ যানবাহনে চড়ে নগরীর এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়াচ্ছেন।

মেয়র এবং কাউন্সিলর ছাড়া সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলররাও শেষ মুহুর্তের প্রচারণার কাজে ব্যস্ত দিন পার করেছেন। এবার মেয়র পদের প্রার্থীরা হলেন- সদ্য পদত্যাগী মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি মো. ইকরামুল হক টিটু (দেয়াল ঘড়ি), জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম (ঘোড়া), শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাদেকুল হক খান মিল্কী টজু (হাতি), কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সদস্য কৃষিবিদ ড. রেজাউল হক (হরিণ) এবং জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম স্বপন মন্ডল (লাঙ্গল)।

মেয়র পদপ্রার্থী মোঃ ইকরামুল হক টিটু বলেন, এই নগরীকে তিনি স্মার্ট নগরী হিসেবে গড়ে তুলতে বদ্ধ পরিকর তাইতো তিনি জয়ের ব্যাপারে ব্যাপকভাবে আশাবাদি। অতীতের উন্নয়ন কর্মকান্ডের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি ভোটারদের মন জয়ের ব্যাপারে নিজের অবস্থান সুসংহত আছে বলে দাবি করেন। তিনি সমৃদ্ধ নগরী গড়ে তুলতে টেবিল ঘড়ি প্রতীকে ভোট দিয়ে তাকে পুনরায় জয়যুক্ত করার জন্য ভোটারদের প্রতি আকুল আবেদন জানিয়েছেন সদ্য সাবেক মেয়র টিটু।

হাতি প্রতীক নিয়ে অপর মেয়র প্রার্থী সাদেক খান মিল্কী টজু বলেন, মেয়র নির্বাচিত হলে সরকারের ধারাবহিক উন্নয়নের ধারা অব্যাহত রাখা এবং নগরীর বিদ্যমান সমস্যাগুলো দূরীকরণের চেষ্টা করবেন তিনি। ঘোড়া প্রতীক নিয়ে মেয়র প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম বলেন, চারদিকে মানুষ পরিবর্তন চাচ্ছে। ভোটের মাধ্যমে মানুষ তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে। সিটির এই নির্বাচনে শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত ৩৩টি ওয়ার্ডে ১২৮টির ভোটকেন্দ্রের ৯৯০টি বুথে
শতভাগ ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এতে মেয়র পদে ৫ জন, কাউন্সিলর পদে ১৪৮ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৬৯ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন। নগরীতে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৬ হাজার ৪৯৬ জন যাদের মধ্যে ১ লাখ ৬৩ হাজার ৮৭২ জন পুরুষ এবং ১ লাখ ৭২ হাজার ৬১৫ জন পুরুষ। ১১নং ওয়ার্ডে একজন কাউন্সিলর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আঞ্চলিক নির্বাচন কার্যালয় সূূত্রে জানা গেছে, কাল শুক্রবার সকাল থেকে সার্কিট হাউস মাঠ সংলগ্ন জিমন্যাসিয়াম থেকে প্রতিটি কেন্দ্রে ভোট গ্রহণের সকল উপাদান প্রিজাইডিং কর্মকর্তাদের মাধ্যমে দায়িত্ব বুঝিয়ে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হবে। এবারের নির্বাচনে ৩৩ ওয়ার্ডে ১২৮টি কেন্দ্রে শতভাগ ইভিএম এর মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ময়মনসিংহের সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোঃ সফিকুল ইসলাম বলেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে প্রতিটি কেন্দ্রে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। এজন্য স্ট্রাইকিং ফোর্সের পাশাপাশি ৭ প্লাটুন বিজিবি, ১১ প্লাটুন পুলিশ, আর্মড পুলিশ এবং আনসার সদস্য, ১৭ টিম র‌্যাব ছাড়াও ৩৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ১১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।

প্রতিটি ভোটকেন্দ্রে ৪ জন পুলিশ ও ১২ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে ৫ জন পুলিশ ও ১২ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন।


এই বিভাগের আরো খবর