মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
মতলব উত্তরে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ অনুষ্ঠিত মতলব উত্তরে মাদক-বাল্যবিবাহ-কিশোর গ্যাং বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত রাজনৈতিক মামলায় মাসের পর মাস আত্মগোপনে ছিলাম, অংশ নিতে পারিনি মা’য়ের জানাযায় নগরকান্দার এম এন একাডেমী এসএসসি ২০১৯ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত মুক্তাগাছা বাইপাস সড়কের কাজ শেষ হতে ফের বিলম্ব, দুর্ভোগে যাত্রী ও এলাকাবাসী ঠাকুরগাঁওয়ে হিট স্ট্রোকে ব্যবসায়ীর মৃত্যু বিএনপি শুধু প্রতিশ্রুতি দেয় না, তা বাস্তবায়নে বিশ্বাস করে: ড. জিয়াউদ্দিন হায়দার গাজীপুর বিশেষ চেকপোস্ট, মোটরসাইকেলে কড়াকড়ি নজরদারি মুন্সীগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে মুন্সীগঞ্জে বিএনপি কার্যালয় ও বসতঘর ভাঙচুর বৈশ্বিক কারণে বাধ্য হয়ে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে ইউনেস্কোর ‘ম্যান অ্যান্ড দ্য বায়োস্ফিয়ার’ কর্মসূচিতে যুক্ত হচ্ছে হালদা ও মারজাত বাঁওড় ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্র নিহত, বাসে অগ্নিসংযোগ কাউখালীতে মটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত ঈদের আনন্দে দর্শনার্থীদের ঢল: কঁচা নদীর তীর ও বেকুটিয়া সেতু এলাকায় উৎসবের আমেজ মুন্সীগঞ্জে বাবা-ছেলে মিলে বৃদ্ধকে হত্যার অভিযোগ, আটক-২ আনোয়ারায় বর্বোরোচিত গণধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার ‎সালথায় বাণিজ্যিকভাবে আনারস চাষ করে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছেন মিলন ফকির শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে রাজাপুরে দোয়া ও আলোচনা অনুষ্ঠিত বিদ্যুৎ খাতের চলমান কাজ শেষ হলে পাইকগাছা-কয়রায় উন্নতি আসবে: এমপি আবুল কালাম আজাদ আল্লামা সাঈদীর কবর জিয়ারত করলেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম আইনজীবী মোহাম্মদ জসিম উদ্দিন সরকারকে সংবর্ধনা, মধুমাস জ্যৈষ্ঠ উদযাপন শহীদ নুরুল মোস্তফা ও শহীদ নুরুল আমিনের কবর জিয়ারত করলেন এনসিপি নেতা শফিকুল ইসলাম কিশোরগঞ্জে ৫ হাজার পিচ ইয়াবাসহ আটক প্রধানমন্ত্রী তারেক রহমানের  হাতে গড়া শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে ফিরছে নতুন প্রাণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আনোয়ারা কৃষক দলের দোয়া মাহফিল শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশের কল্যাণে কাজ করতে হবে : আবুল কালাম এমপি’র সঙ্গে বিএম স্কুল এন্ড কলেজের নবগঠিত কমিটির সাক্ষাৎ ঈদে ঘরমুখো মানুষের জন্য এনসিপির ফ্রি বাস সার্ভিস ফটিকছড়িতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন উত্তর চট্টগ্রামের হাটবাজার গুলোতে-পশুর চামড়ার ক্রেতা না থাকায় হেলাফেলা

কালো টাকা সাদা করার সুযোগ জুলাই স্পিরিটের সঙ্গে সাংঘর্ষিক: সিপিডি

অনলাইন ডেস্ক :
মঙ্গলবার, ৩ জুন, ২০২৫, ৩:২৯ অপরাহ্ন

২০২৫-২৬ অর্থবছরের বাজেটেও কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়েছে। এই উদ্যোগ বাজেটের মূল স্লোগান ‘বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়’ ও জুলাই আন্দোলনের মূল স্পিরিটের সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লাগ (সিপিডি)। আর বাজেটে মূল্যস্ফীতির যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সেটিকেও উচ্চাবিলাসী হিসাবে দেখছে সংস্থাটি।

মঙ্গলবার (৩ জুন) রাজধানীর লেকশোর হোটেলে ‘জাতীয় বাজেট ২০২৫-২৬ সিপিডির’র পর্যালোচনা’ শীর্ষক অনুষ্ঠানে এ মন্তব্য করেছে সংস্থাটি। অনুষ্ঠানে সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন, সম্মাননীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান, গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
অনুষ্ঠানে সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেন, ‘বাজেটে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬. ৫ শতাংশ। এটি ধরে রাখা কষ্টকর উবে। এটা উচ্চাবিলাসী।’ তিনি বলেন, ‘সামগ্রিকভাবে মেক্রো ইকোনমিক দিক থেকে বাজেট আশাব্যঞ্জক। তবে কিছু কিছু ক্ষেত্রে তা অর্জন করা কঠিন হবে।’

তিনি আরও বলেন, ‘ব্যক্তি শ্রেণীর কর কাঠামোতে পরিবর্তন আনা হয়েছে। সাতটি স্ল্যাব থেকে ছয়টি করা হয়েছে। করমুক্ত আয়সীমা ৩ লাখ ৫০ হাজার থেকে ৩ লাখ ৭৫ হাজার টাকা করা হয়েছে। তবে এটি কার্যকর হবে ২০২৬-২৭ ও ২০২৭-২৮ অর্থবছরে। তবে মূল্যস্ফীতি বিবেচনায় এখন থেকেই এটি বাড়ানো উচিত ছিল। আবার যখন ২০২৬-২৭ অর্থবছরে পা রাখবো তখন মূল্যস্ফীতি আরও বাড়বে, জিনিষপত্রের দাম আরও বাড়বে।’

ড. ফাহমিদা খাতুন বলেন, ‘এবারের বাজেটেও অপ্রদর্শিত অর্থকে বৈধতা দেওয়ার চেষ্টা করা হয়েছে। সেটি ফ্ল্যাট কেনার মাধ্যমে। কালো টাকাকে সাদা করার উদ্যোগ নৈতিকভাবে কোনক্রমেই সমর্থনযোগ্য নয়। এটি বন্ধ করে দেওয়া উচিত। যারা বৈধভাবে অর্থ উপার্যন করে ও সঠিকভাবে কর দেয়, তাদের অনুৎসাহিত করে ও বৈষম্য সৃষ্টি করে। এই যে জুলাই আন্দোলনের মাধ্যমে সরকার গঠিত হলো, বাজেটের মূল স্লোগান, সেটার সঙ্গেও সাংঘর্ষিক।’


এই বিভাগের আরো খবর