মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন

খাবার বন্ধ না করে ওজন কমানোর ৬ উপায়

অনলাইন ডেস্ক :
মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২১, ৭:২৪ পূর্বাহ্ন

লাইফ স্টাইল ডেস্ক: ওজন নিয়ে সমস্যায় থাকেন অনেকে। ওজন কমাতে তাই একাধিক পদ্ধতি অবলম্বনও করেন। অনেকের মধ্যেই ভুল ধারণা থাকে, খাবার বন্ধ করলে বা কমিয়ে দিলে ওজন কমে যায়। কিন্তু চিকিৎসক থেকে পুষ্টিবিদ সকলেই বলে থাকেন, খাবার বন্ধ করলে বা এক বেলা না খেলে মোটেও ওজন কমে না। উল্টে এতে হজমে সমস্যা তৈরি হয় এবং তা মেটাবলিজমে প্রভাব ফেলে। খাবার বন্ধ না করে এই নিয়মগুলো মেনে চললে কমতে পারে ওজন।

১.জাঙ্ক ফুড বাদ দেওয়া: ওজন কমাতে বা সুস্থ থাকতে সবার প্রথম খাবারের দিকে নজর দিতে হবে। জাঙ্ক ফুড থেকে নিজেকে দূরে রাখতে হবে এবং তৈলাক্ত খাবারের সঙ্গে দূরত্ব তৈরি করতে হবে। এই সব খাবারের বদলে বেশি করে সবজি ও শাক খেতে হবে।

২.বাড়ির খাবার: বাইরের খাবারের পরিবর্তে বাড়িতে তৈরি খাবার খেলে পেট ও শরীর দুই’ই ভালো থাকবে। বেশি করে দুধ, দই, পিনাট পাটার খেলে ওজন কমতে পারে। ক্রিম, মাখন বা মেয়োনিজ না খাওয়াই ভালো। বেশি করে প্রোটিন ও ফাইবারজাতীয় খাবার খেতে হবে। এতে ওজন তাড়াতাড়ি কমে। এছাড়া ফল-দই, চিকেন-সবজি, ডিম-আটার পাউরুটি, রাজমা-সবজি এসব আপনার তালিকায় রাখতে পারেন।

৩. সূর্য ডোবার পর খাবার না খাওয়া: অনেকেরই অভ্যাস থাকে অনেক রাত করে খাওয়ার। কিন্তু চিকিৎসকরা বার বার বলছেন, সূর্য ডোবার পর খাবার খাওয়া উচিৎ নয়। যদিও অনেক ক্ষেত্রে তা সম্ভব হয় না। তাহলে  খুব বেশি হলে সন্ধ্যা ৭টা, তার পর আর কোনও খাবার না খাওয়াই উচিৎ হবে। এতে হজম তাড়াতাড়ি হয় এবং ওজনও কমে।

৪. লাইফস্টাইলে পরিবর্তন:  এক জায়গায় বসে বেশিক্ষণ কাজ না করে একটু উঠে বসা বা ঘুরে বেড়ানো প্রয়োজন। সবার জন্যই পাশাপাশি প্রতি দিন ৩০ মিনিট হাঁটা ও ব্যায়াম করা অত্যন্ত জরুরি। এতে ওজন কমে।

৫. কফি ও মিষ্টি পানীয় বর্জন করতে হবে: কফি খাওয়া কম করতে হবে ও মিষ্টি পানীয়, বিশেষ করে কোল্ড ড্রিঙ্কস কমিয়ে ফেলতে হবে।এর বদলে ফলের রস, ডাবের জল ইত্যাদি খেলে ভালো। এতে ওজনও নিয়ন্ত্রণ হয়, ডায়াবেটিস বা ওবেসিটিও কমে।

৬. মানসিক চাপ থেকে মুক্তি: মানসিক চাপ ওজন বৃদ্ধির অন্যতম কারণ। তাই হাজার কাজের চাপেও নিজেকে রিফ্রেশ করা সবচেয়ে জরুরি। এর পাশাপাশি মদ্যপান কমানো, ধূমপান কমানোও প্রয়োজন।


এই বিভাগের আরো খবর