বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপি সরকার জনগণের কল্যাণের সরকার: সেলিমুজ্জামান এমপি শেরপুরে জেলা যুবদলের উদ্যোগে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল আমতলীতে বিএনপির বিক্ষোভ মিছিল পাইকগাছায় ভুমিহীনের জমি জবর দখল নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে ছাত্রদল-যুবদলের অবস্থান কর্মসূচি সাতক্ষীরায় বিআরটিএ কর্তৃক সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে চেক হস্তান্তর কলমাকান্দাকে আগামী ৫০ বছরের মহাপরিকল্পনায় আধুনিক জনপদ করা হবে: ডেপুটি স্পিকার কেন্দ্রীয় যুবদলের নির্দেশনায় সাতক্ষীরায় যুবদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল প্লাস্টিক দূষণ রোধে কাপ্তাই ৪১ বিজিবি বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ভাণ্ডারিয়ায় দুই ভেটেরিনারি ওষুধ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ফল মেলার উদ্বোধন সালথায় কমিটিতে পদবঞ্চিত হয়ে ছাত্রদল কর্মীর সংবাদ সম্মেলন সালথায় নবগঠিত ছাত্রদলের আনন্দ মিছিল মতলব উত্তরে অপ্রচার ও শিষ্টচার বর্হিভুত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল বগুড়ার শিবগঞ্জ মোকামতলা উপজেলার তিন ইউনিয়নের নাম পরিবর্তনে গণশুনানি অনুষ্ঠিত লালমোহনে ব্রিজ ভেঙে ট্রাক খালে, চালক নিহত পুলিশের নাকের ডগায় মাদক ব্যাবসা,র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ উদ্ধার, গ্রেপ্তার-৩ নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাঠে রয়েছে সশস্ত্রবাহিনী জামায়াতের ব্রিফিং চলাকালীন “দোসর” আখ্যা দিয়ে হামলা, সাংবাদিক আহত বাংলাদেশের সাহিত্যকে বিশ্বদরবারে পৌঁছে দিচ্ছেন শাম্মী তুলতুল মাইলস্টোন এয়ার সার্ভিস লিমিটেডের আয়োজনে হজ্জ ও ওমরা পালন বিষয়ক আলোচনা অনুষ্ঠান ​ফুলবাড়ীয়ায় পৌর এলাকায় নতুন সোলার বাতি স্থাপন কাজের উদ্বোধন নগরকান্দায় সাংবাদিকদের সাথে নবনিযুক্ত ইউএনও রেজওয়ানা আফরিনের মতবিনিময় কাউখালীতে বিএনপির অবস্থান কর্মসূচি নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে আনোয়ারায় পুলিশের নজরদারি জোরদার বগুড়ার সোনাতলায় গরুভর্তি ভটভটি উল্টে সাবেক ইউপি সদস্য নিহত সালথা উপজেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষনা: সভাপতি রাজ, সম্পাদক সোহেল কাউখালীর দুটি সরকারি উচ্চ বিদ্যালয়ে তীব্র শিক্ষক সংকট: নিরসনের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন কুমিল্লার মুরাদনগরে সড়ক নিয়ে মিথ্যাচার, প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা বরিশাল বিভাগীয় সমাবেশ বাস্তবায়ন করতে ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

খেলা শেষে ‘হরিণ বন্ধু’কে নিয়ে বাড়ি ফিরল শিশু

অনলাইন ডেস্ক :
শনিবার, ৩০ জানুয়ারী, ২০২১, ১১:১৭ পূর্বাহ্ন
https://www.dhakaprotidin.com/wp-content/uploads/2021/01/Boy-Dhaka-Protidin-ঢাকা-প্রতিদিন.jpg

আন্তর্জাতিক প্রতিবেদক : চার বছরের শিশু ডমিনিক খেলাধুলার জন্য মাকে বলে বাইরে গিয়েছিল। কিছুক্ষণ খেলাধুলা করে বাড়িতে ফিরে আসে সে। কিন্তু সঙ্গে করে নিয়ে আসা নতুন বন্ধুকে দেখে রীতিমতো অবাক হয়ে যান ডমিনিকের মা। কারণ তার ছেলের বন্ধু একটি হরিণের বাচ্চা!! বিষয়টি সঙ্গে সঙ্গে ক্যামেরাবন্দি করেন ডমিনিকের মা স্টেফানি। পরে ফেসবুকে শেয়ার করলে ভাইরাল হয়ে যায় ছবিটি।

ডমিনিকের মা স্টেফানি ব্রাউন জানান, হরিণটিকে দেখে কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যান তিনি। বুঝতে পারছিলেন না কী করবেন। পরে দ্রুত মোবাইল ফোন নিয়ে ‘দুই বন্ধুর’ কিছু ছবি তুলে রাখেন। অদ্ভুত এক মায়াভরা চোখে তার দিকে তাকিয়ে ছিল হরিণশাবকটি বলে জানান তিনি।

তিনি আরো জানান, সম্প্রতি সন্তানসহ ছুটি কাটাতে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার ম্যাসানুটেন রিসোর্টে গিয়েছিলেন স্টেফানি। গত মঙ্গলবার ঘরের ভেতর টুকিটাকি কাজ করছিলেন তিনি, আর তার ছেলে ডমিনিক বাইরে খেলছিল। কিছুক্ষণ পর দরজায় পায়ের শুনে তাকাতেই চরম ধাক্কা খান স্টেফানি। কারণ তার ছেলে ডমিনিকের পেছন দাঁড়িয়ে ছিল একটি শিশু হরিণ। হরিণশিশুটিকে একটুও ভীত মনে হয়নি। মনে হয়েছে, ডমিনিকের সঙ্গে আসতে পেরে সে খুব খুশি।

হরিণেরা সাধারণত খুবই ভীতু প্রকৃতির হয়, সহজে মানুষের কাছে আসে না বা সামান্য শব্দ শুনলেই ছুটে পালায়। কিন্তু চার বছরের শিশুটির পাশে হরিণটি কোনো ধরনের অস্বস্তিবোধ করছিল বলে মনে হয়নি। বরং পুরনো বন্ধুর মতোই পাশাপাশি দাঁড়িয়েছিল তারা। এ নিয়ে ফলাও করে খবর প্রকাশ করেছে ফক্স, এবিসি নিউজের মতো বড় বড় গণমাধ্যমও।

ডমিনিকের মা স্টেফানি ছবিগুলো ফেসবুকে পোস্ট করতেই লাইক, কমেন্ট, শেয়ারের বন্যা বয়ে যায়। মাত্র তিনদিনেই স্টেফানির ওই পোস্টে রিঅ্যাক্ট পড়েছে ১৬ হাজার, কমেন্ট করেছেন চার হাজার মানুষ আর শেয়ার করা হয়েছে ২৯ হাজারেরও বেশি বার। বেশিরভাগ মানুষই এটিকে দুর্লভ, মহামূল্যবান আর নজরকাড়া দৃশ্য বলে মন্তব্য করেছেন।

স্টেফানি আরো জানিয়েছেন, ছোট্ট ডমিনিক হরিণটিকে ঘরের ভেতরে আনতে চেয়েছিল কিছু খেতে দেওয়ার জন্য। অবশ্য, হরিণশাবকটি যেন দলছুট হয়ে না যায়, এজন্য তাকে আবার জঙ্গলে ফিরিয়ে দিয়ে এসেছে সে।

দেশবিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন


এই বিভাগের আরো খবর