শুক্রবার, ২৯ মে ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

গরমে অসুস্থ হয়ে বিচারক দুরদানা রহমানের এজলাস ত্যাগ

খান শান্ত
শুক্রবার, ২৩ জুন, ২০২৩, ৮:১২ অপরাহ্ন

অতিরিক্ত গরমে হঠাৎ অসুস্থ হয়ে এজলাস কক্ষ ত্যাগ করেছেন ঢাকার পারিবারিক আদালত-২ এর অতিরিক্ত সহকারী জজ দুরদানা রহমান। বৃহস্পতিবার (২২ জুন) দুপুর সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে।

এ সময় আদালতে উপস্থিত আইনজীবীরা  জানান, সকাল ১০টায় আদালতের কার্যক্রম শুরু হয়। দুপুর ১২টা পর্যন্ত নিজ আদালতের কজলিস্টে থাকা মামলাগুলোর শুনানি করেন তিনি। এ সময় তিনি মামলার বিচার করছিলেন। গরমে আদালতের কার্যক্রম চলাকালে এজলাসে উপস্থিত বিচারপ্রার্থীদের কথোপকথনে বিচার চালানো কঠিন হয়ে উঠছিল। তাই বিচারক দুরদানা রহমান উপস্থিত সবাইকে নীরব থাকার বিষয়ে বারবার সতর্ক করেন।

মামলা পরিচালনা করতে এজলাসে উপস্থিত সুপ্রিম কোর্টের আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বৃহস্পতিবার দুপুর ১২টায় নিজের আদালতের নির্ধারিত মামলার বাইরেও চলতি দায়িত্ব হিসেবে পারিবারিক আদালত-১৩ এর মামলার শুনানি করছিলেন আদালত। কিন্তু সাড়ে ১২টার দিকে বিচারক দুরদানা রহমান পরবর্তী মামলার শুনানির আগে হঠাৎ অসুস্থতার কথা জানান। এরপরও তিনি নিজেকে কিছুটা সামলে নেওয়া চেষ্টা করেন। তবে অবস্থার অবনতি ঘটলে উপস্থিত নারী আইনজীবীরা তাকে ধরে খাস কামরায় নিয়ে যান। পরে ঢাকা আইনজীবী সমিতির চিকিৎসক বিচারকের স্বাস্থ্যগত অবস্থা বিবেচনায় তাকে বিশ্রামের নির্দেশনা দেন।

সরেজমিনে দেখা গেছে, আদালতের এজলাস কক্ষটি খুবই ছোট আকারের। প্রতিদিন এ আদালতে ৩০-৪০ এর বেশি মামলার শুনানি হয়। এতে কয়েকশ আইনজীবী ও বিচারপ্রার্থী আদালতে হাজির থাকেন। পর্যাপ্ত আলো-বাতাস না থাকা এবং এসি-ভেন্টিলেশন সুবিধা না থাকায় এজলাসটিতে দীর্ঘক্ষণ অবস্থান করা খুবই কষ্টসাধ্য হয়ে পড়ে। এজলাসে মাত্র তিনটি ফ্যানে কোনরকম বাতাস আসে। কিন্তু দীর্ঘক্ষণ এখানে বসে বিচার করা কিংবা মামলা পরিচালনা করা সবার জন্য কষ্টকর। এজলাসটির এমন অবস্থার কারণে সিনিয়র আইনজীবীদের অনেকেই মামলা পরিচালনা করতে আসায় অপারগতা দেখান।


এই বিভাগের আরো খবর