রবিবার, ১৪ জুন ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
আনোয়ারায় নিজ বাড়ি থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার বন্য জেব্রাফিশ গবেষণায় সহযোগিতা জোরদারে বাকৃবি-ফ্রান্স সৌজন্য সাক্ষাৎ কিশোরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রান গেলো ব্যবসায়ীর ভান্ডারিয়ায় পানি সংকট নিরসনে এগিয়ে এলেন বিএনপি নেতা সুমন,খাল পরিষ্কার কার্যক্রম অব্যাহত গজারিয়ায় গ্রাম আদালত সেবা জোরদারে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় ইমামের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন বিশ্বকাপের প্রিয় দলের পতাকার রঙে রঙিন ত্রিশালের সড়ক সিরাজগঞ্জে মানহানির দুই মামলায় মুফতি আমির হামজার স্থায়ী জামিন কুশমাইল ভূমি অফিসে বিদ্যুৎ সংকটে ভোগান্তিতে সেবাগ্রহীতারা নান্দাইলে মাদক ও জুয়া বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ঠাকুরগাওয়ে আন্ত:ধর্মীয় সম্প্রীতি কমিটির বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুশকিন দিবস ও রুশ ভাষা দিবস উদযাপন করেছে রাশিয়ান হাউস ইন ঢাকা চুনারুঘাটে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বন্দরে অপরাধ নির্মুলে সাড়াশি অভিযান চলমান: ওসি আশরাফ দুদকের মামলায় সাবেক আইজিপি বেনজির দুবাইতে গ্রেফতার জাতীয় বাজেট ২০২৬-২৭: সংস্কৃতি খাতে বরাদ্দ বৃদ্ধির যৌক্তিকতা নাজিরহাট হাসপাতালে এক দিনে ১৭ নরমাল ডেলিভারি করে সাফল্য ফটিকছড়িতে জীপ-অটোরিক্সা সংঘর্ষ মহিলার মৃত্যু ময়মনসিংহে হাম রোগে আক্রান্ত শিশুদের মাঝে মিনি হাইজিন পার্সেল বিতরণ ফুলবাড়ীয়ায় গাঁজা গাছসহ এলাকাবাসীর অভিযান, পলাতক ২ জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত এসটিআই ফোরাম ২০২৬-এ প্রিয়শপ ঢাকা স্পোর্টিং ক্লাবের আবারও সভাপতি হলেন ইঞ্জি. মো. মিজানুর রহমান খাজা ওসমান ফারুকীর নতুন গ্রন্থ ‘সুফি সাইকোলজি’র মোড়ক উন্মোচন ও গোলটেবিল বৈঠক মেধাবী প্রকৌশলীদের দেশে ধরে রাখতে সুযোগ বাড়ানোর তাগিদ জেলের জালে ধরা পড়ল বিরল প্রজাতির কচ্ছপ সাপাহার জবই বিলে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত নান্দাইলে কর্মরত সাংবাদিকদের তিন দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ঘাটাইলে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ অনুষ্ঠিত

গৌরীপুরবাসীর সেবক হয়ে থাকতে চাই : নিলুফার

ময়মনসিংহ প্রতিনিধি
শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪, ৮:০৪ অপরাহ্ন

প্রথমবার ভোটযুদ্ধে নেমেই প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ১ হাজার ৯২৫ ভোটে হারিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের নৌকা প্রতীকের প্রার্থী নিলুফার আনজুম পপি। ফলাফল ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি জানান, আজীবন গৌরীপুরবাসীর সেবক হয়েই থাকতে চান। এজন্য সবার দোয়াও কামনা করেছেন তিনি।

নিলুফার আনজুম পপি বলেন, জয়-পরাজয় থাকবেই। যদি প্রতিযোগিতা তীব্র না হয় তবে জয়ের আনন্দও তেমন পাওয়া যায় না। এ বিজয় গৌরীপুরবাসীর। আমার জন্য সবাই অক্লান্ত পরিশ্রম করেছেন। আমাকে ভালোবেসে বিশ্বাস করে তাদেরকে সেবা করার দায়িত্ব আমার ওপর অর্পণ করেছেন। আমি যেন সেই দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করে তাদের সেবক হয়ে উঠতে পারি এবং জননেত্রী শেখ হাসিনার যোগ্য খাদেম হয়ে উঠতে পারি সেজন্য সবার কাছে দোয়া চাই।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৩ আসনে স্থগিত হওয়া কেন্দ্রে পুনরায় ভোটে আওয়ামী লীগের প্রার্থী নিলুফার আনজুম পপি ৫৪ হাজার ৪৯১ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা পেয়েছেন ৫২ হাজার ৫৬৬ ভোট।

শনিবার বিকেলে ভোট গণনা শেষে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদুল করিম এ ফলাফল ঘোষণা করেন। এর আগে স্থগিত হওয়া গৌরীপুরের ভালুকাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ সকাল ৮টা থেকে বিকেলে ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। এই কেন্দ্রে ৩ হাজার ৩২ জন ভোটারের মধ্যে প্রায় ৫৫ শতাংশ ভোট পড়ে। এর মধ্যে নৌকার প্রার্থী নিলুফার আনজুম ১ হাজার ২৯৫ ভোট পেয়ে বিজয়ী হন। আর সোমনাথ সাহা পান ৩৫৫ ভোট।

প্রসঙ্গত, গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৩ আসনের ভালুকাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাইসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে কেন্দ্রটির ভোটগ্রহণ বাতিল করে নির্বাচন কমিশন। এই আসনে নৌকা এগিয়ে থাকলেও ওই কেন্দ্রের ফলাফল বাতিল হওয়ায় এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে ভোটের পার্থক্য এক হাজারের কম থাকায় এ আসনের ফলাফল স্থগিত করে পুনরায় ভোটগ্রহণের তারিখ ঘোষণা করা হয়।


এই বিভাগের আরো খবর