শুক্রবার, ২৯ মে ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

চট্টগ্রামে করোনায় একজনের মৃত্যু : আক্রান্ত ৩৮

অনলাইন ডেস্ক :
বুধবার, ২০ জুলাই, ২০২২, ৫:৪৬ অপরাহ্ন

ঢাকা প্রতিদিন প্রতিবেদক : চট্টগ্রাম করোনাভাইরাসে সর্বশেষ ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন ৩৮ জন আক্রান্ত শনাক্ত হন। সংক্রমণের হার ১৩ দশমিক ১৯ শতাংশ। চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে জেলার করোনা সংক্রান্ত হালনাগাদ পরিস্থিতি নিয়ে আজ পাঠানো রিপোর্টে এসব তথ্য মিলে।সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে বলা হয়, নগরীর দশ ল্যাবরেটরি ও এন্টিজেন টেস্টে গতকাল মঙ্গলবার ২৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন শনাক্তদের মধ্যে শহরের বাসিন্দা ৩১ জন ও ছয় উপজেলার ৭ জন। উপজেলায় আক্রান্তদের মধ্যে হাটহাজারীতে ২ জন এবং মিরসরাই, লোহাগাড়া, পটিয়া, কর্ণফুলী ও বোয়ালখালীতে ১ জন করে রয়েছেন। জেলায় করোনাভাইরাসে মোট সংক্রমিতের সংখ্যা এখন ১ লাখ ২৮ হাজার ১৯৪ জন। এদের মধ্যে শহরের বাসিন্দা ৯৩ হাজার ৪৪৩ জন ও গ্রামের ৩৪ হাজার ৭৫১ জন। গতকাল করোনায় শহরের এক রোগির মৃত্যু হয়। ফলে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩৬৭ জন হয়েছে। এতে শহরের বাসিন্দা ৭৩৭ জন ও গ্রামের ৬৩০ জন। ল্যাবভিত্তিক রিপোর্টে দেখা যায়, বেসরকারি ক্লিনিক্যাল ল্যাবরেটরি মেট্রোপলিটন হাসপাতালে গতকাল সবচেয়ে বেশি ৬৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এখানে শহরের ৭ ও গ্রামের একজন পজিটিভ পাওয়া যায়।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল (চমেকহা) ল্যাবে ৩৩ জনের নমুনায় শহরের ৪ জন সংক্রমিত বলে চিহ্নিত হন। আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের আরটিআরএল-এ পরীক্ষিত ১০ নমুনায় শহরের ২ ও গ্রামের একটিতে সংক্রমণ ধরা পড়ে। নমুনা সংগ্রহের বিভিন্ন কেন্দ্রে ১০ জনের এন্টিজেন টেস্ট করা হলে গ্রামের ২ জন আক্রান্ত বলে জানানো হয়। বেসরকারি ক্লিনিক্যাল ল্যাবরেটরি শেভরনে ৫৬ জনের নমুনায় শহরের ৪ ও গ্রামের একজনের দেহে ভাইরাসের অস্তিত্ব মিলে। ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ২৮ নমুনায় শহরের ৪ টিতে সংক্রমণ ধরা পড়ে। আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ১৭ নমুনায় শহরের ২ টিতে ভাইরাসের উপস্থিতি চিহ্নিত হয়। মেডিকেল সেন্টার হাসপাতালে ১১ নমুনার একটিতেও জীবাণু থাকার প্রমাণ পাওয়া যায়নি। এপিক হেলথ কেয়ারে ১৯ জনের নমুনা পরীক্ষা করা হলে শহরের ৪ ও গ্রামের একজন আক্রান্ত বলে শনাক্ত হন। এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ল্যাবে পরীক্ষিত ৩০ টি নমুনার মধ্যে শহরের ৪ ও গ্রামের একটির রিপোর্ট পজিটিভ হয়। এভারকেয়ার হসপিটাল ল্যাবে ৮ জনের নমুনা পরীক্ষা করা হলে সবগুলোরই রেজাল্ট নেগেটিভ আসে।

এদিন, ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু), ল্যাব এইড ও শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ল্যাবে কোনো নমুনা পরীক্ষা হয়নি। চট্টগ্রামের একটি নমুনাও কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে পাঠানোর প্রয়োজন পড়েনি। ল্যাবভিত্তিক গতকালের রিপোর্ট পর্যবেক্ষণে সংক্রমণ হার পাওয়া যায়, মেট্রোপলিটন হাসপাতালে ১২ দশমিক ১২ শতাংশ, চমেকহা’য় ১২ দশমিক ১২, আরটিআরএলে ৩০, এন্টিজেন টেস্টে ২০, শেভরনে ৮ দশমিক ৯২, ইম্পেরিয়াল হাসপাতালে ১৪ দশমিক ২৮, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ১১ দশমিক ৭৬, এপিক হেলথ কেয়ারে ২৬ দশমিক ৩১, এশিয়ান স্পেশালাইজড হাসপাতালে ১৬ দশমিক ৬৬ শতাংশ এবং মেডিকেল সেন্টার হাসপাতাল ও এভারকেয়ার হসপিটালে কোন সংক্রমণ পাওয়া যায়নি।
ঢাকা প্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর