বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
নলছিটি সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বাবলু তালুকদার বিএনপি সরকার জনগণের কল্যাণের সরকার: সেলিমুজ্জামান এমপি শেরপুরে জেলা যুবদলের উদ্যোগে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল আমতলীতে বিএনপির বিক্ষোভ মিছিল পাইকগাছায় ভুমিহীনের জমি জবর দখল নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে ছাত্রদল-যুবদলের অবস্থান কর্মসূচি সাতক্ষীরায় বিআরটিএ কর্তৃক সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে চেক হস্তান্তর কলমাকান্দাকে আগামী ৫০ বছরের মহাপরিকল্পনায় আধুনিক জনপদ করা হবে: ডেপুটি স্পিকার কেন্দ্রীয় যুবদলের নির্দেশনায় সাতক্ষীরায় যুবদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল প্লাস্টিক দূষণ রোধে কাপ্তাই ৪১ বিজিবি বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ভাণ্ডারিয়ায় দুই ভেটেরিনারি ওষুধ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ফল মেলার উদ্বোধন সালথায় কমিটিতে পদবঞ্চিত হয়ে ছাত্রদল কর্মীর সংবাদ সম্মেলন সালথায় নবগঠিত ছাত্রদলের আনন্দ মিছিল মতলব উত্তরে অপ্রচার ও শিষ্টচার বর্হিভুত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল বগুড়ার শিবগঞ্জ মোকামতলা উপজেলার তিন ইউনিয়নের নাম পরিবর্তনে গণশুনানি অনুষ্ঠিত লালমোহনে ব্রিজ ভেঙে ট্রাক খালে, চালক নিহত পুলিশের নাকের ডগায় মাদক ব্যাবসা,র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ উদ্ধার, গ্রেপ্তার-৩ নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাঠে রয়েছে সশস্ত্রবাহিনী জামায়াতের ব্রিফিং চলাকালীন “দোসর” আখ্যা দিয়ে হামলা, সাংবাদিক আহত বাংলাদেশের সাহিত্যকে বিশ্বদরবারে পৌঁছে দিচ্ছেন শাম্মী তুলতুল মাইলস্টোন এয়ার সার্ভিস লিমিটেডের আয়োজনে হজ্জ ও ওমরা পালন বিষয়ক আলোচনা অনুষ্ঠান ​ফুলবাড়ীয়ায় পৌর এলাকায় নতুন সোলার বাতি স্থাপন কাজের উদ্বোধন নগরকান্দায় সাংবাদিকদের সাথে নবনিযুক্ত ইউএনও রেজওয়ানা আফরিনের মতবিনিময় কাউখালীতে বিএনপির অবস্থান কর্মসূচি নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে আনোয়ারায় পুলিশের নজরদারি জোরদার বগুড়ার সোনাতলায় গরুভর্তি ভটভটি উল্টে সাবেক ইউপি সদস্য নিহত সালথা উপজেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষনা: সভাপতি রাজ, সম্পাদক সোহেল কাউখালীর দুটি সরকারি উচ্চ বিদ্যালয়ে তীব্র শিক্ষক সংকট: নিরসনের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন কুমিল্লার মুরাদনগরে সড়ক নিয়ে মিথ্যাচার, প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা

চিরকুট পাঠানো ১১ শ্রমিককে উদ্ধার করলো চীন

অনলাইন ডেস্ক :
রবিবার, ২৪ জানুয়ারী, ২০২১, ১১:০৩ পূর্বাহ্ন
https://www.dhakaprotidin.com/wp-content/uploads/2021/01/Chin-Dhaka-Protidin-ঢাকা-প্রতিদিন.jpg

আন্তর্জাতিক ডেস্ক : চীনের পূর্বাঞ্চলীয় শ্যানডং প্রদেশের সোনার খনিতে ১৪ দিন আটকে থাকার পর জীবিত উদ্ধার হয়েছেন ১১ শ্রমিক। শ্রমিকদের উদ্ধারের ভিডিও চিত্র চীনা টিভি চ্যানেল ‘সিসিটিভি’-তে সম্প্রচারিত হয়েছে। এতে দেখা যায়, আজ (রোববার) খনির একটি অংশ থেকে প্রথম শ্রমিককে তুলে আনা হয়।

ফুটেজে দেখা গেছে, উদ্ধার করা এই শ্রমিকের চোখ কালো কাপড়ে ঢেকে রাখা হয়েছে। উদ্ধার পাওয়া এই শ্রমিকের শারীরিক অবস্থা অত্যন্ত দুর্বল ছিল বলে সিসিটিভি জানিয়েছে। প্রায় সাড়াহীন ওই লোককে ভারী কম্বলে জড়িয়ে ধরাধরি করে অ্যাম্বুলেন্সে তুলে হাসপাতালে নিয়ে যান উদ্ধারকারীরা। পরে খনির আরেকটি অংশ থেকে আরও তিন শ্রমিককে উদ্ধার করা হয়।

এদের মধ্যে একজন আহত ছিলেন। বিকালের দিকে দুই ধাপে ওই একই অংশ থেকে আরও সাত শ্রমিককে তুলে আনা হয়। এদের মধ্যে কয়েকজনকে উদ্ধারকারীদের সহায়তা নিয়ে হাঁটতে দেখা গেছে।

১০ জানুয়ারি চীনের পূর্বাঞ্চলীয় শ্যানডং প্রদেশের ইয়ানতাই শহরের নিকটবর্তী নির্মাণাধীন হুশান খনিতে এক বিস্ফোরণে খনি থেকে বের হওয়ার পথ ও যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়, তখন মোট ২২ জন শ্রমিক খনির ভেতরে ভূগর্ভের প্রায় ৬০০ মিটার নিচে আটকা পড়েন। একজনের মৃত্যু হয় এবং উদ্ধারকারী দল আরও ১০ জনকে খুঁজে বের করতে পারেনি বলে গত সপ্তাহে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা শিনহুয়া।

এর আগে উদ্ধারকর্মীরা জানিয়েছিলেন,তারা ১২ জন শ্রমিকের হাতে লেখা চিরকুট পেয়েছেন যাতে লেখা রয়েছে, “আমাদেরকে উদ্ধার করার প্রচেষ্টা বন্ধ করবেন না, আমরা জীবিত আছি।”

আরও পড়ুন : ট্রাম্পের সাথে ফটো সেশন নারাজ মেলানিয়া

সূত্র : পার্সটুডে


এই বিভাগের আরো খবর