রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ট্রাকের ধাক্কায় গুরতর আহত, পা হারালেন শেরপুরের যুবক মতলব উত্তরের শরীফ উল্লাহ হাইস্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া সাতক্ষীরায় সুজনের জেলা কমিটি গঠন, সভাপতি পবিত্র মোহন দাস ও সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল মাদক-সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক যুদ্ধ গড়ে তোলার আহ্বান প্রিন্সের শুধু খেলাধুলা করলেই চলবেনা, পড়াশোনাও করতে হবে : প্রধানমন্ত্রী হাইকোর্টে জামিন পেলেও মুক্তি মেলেনি সাংবাদিক আজহার আলী সরকারের, ‘শ্যোন অ্যারেস্ট’-এ ফের কারাগারে ৩৮ বছরের পুরোনো সেতু দেবে গিয়ে বন্ধ যোগাযোগ, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ নায্য বেতনের দাবিতে আন্দোলন, মালিক-শ্রমিক সংঘর্ষ মতলব উত্তরের এখলাছপুরে রোগমুক্তি ও কল্যাণ কামনায় শীতলা মায়ের পূজা পালিত মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ ড্রেনে বর্জ্যের স্তূপ, সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতায় অচল মাওনা চৌরাস্তা চাঁপাইনবাবগঞ্জে আম মেলা শেষ ফল মেলা উদ্বোধন নামোশংকরবাটী ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া হোমনায় গরীব-অসহায় দুঃস্থ মানুষের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ করলেন এমপি সেলিম ভূঁইয়া সালথায় বিয়ের চার মাসের মাথায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হাটহাজারীতে বোনের বিয়ের আনন্দের সময় সড়কে ট্রাকের ধাক্কায় মৃত্যু জিয়াউর রহমান স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের অবিস্মরণীয় নেতা : সরোয়ার আলমগীর আমতলীতে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ৮ হাজার ফলজ গাছের চারা বিতরণ পাইকগাছায় মৎস্য গবেষণা ইনস্টিটিউট “লোনাপানি” কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত কিশোরগঞ্জে মাদক ব্যবসার অভিযোগে বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগ “কারাতে চ্যাম্পিয়নশিপ-২৬” এ সাংবাদিক কন্যার স্বর্ন জয় শাহজাদপুরের আ..লীগের আইন সম্পাদক শাহ জালাল গ্রেফতার আনোয়ারা-কর্ণফুলীতে রংমিস্ত্রী শ্রমিক কল্যাণ এসোসিয়েশনের উদ্বোধন ২৪ ঘণ্টার মধ্যে হত্যা রহস্য উদ্ঘাটন: স্বরাষ্ট্রমন্ত্রীর পুরস্কার পেলেন আনোয়ারা থানার এসআই শিমুল নবীনগরে মিথ্যা হত্যা মামলা প্রত্যাহার ও সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন চিলমারির থানাহাট ইউপি নির্বাচনে একমাত্র নারী চেয়ারম্যান প্রার্থী পারভীন আক্তার পারুল আলোচনায় শীর্ষে সালথায় মারামারীর ঘটনায় মুফতি শফিকুল ইসলাম জড়িত নয় দাবী এলাকাবাসীর আমের বাণিজ্যিক রাজধানী সাপাহারে পুলিশ কন্ট্রোল রুমের উদ্বোধন জৈন্তাপুরে মেলার নামে পুরাকীর্তি ধ্বংস, ক্ষুব্ধ জনতা; রাজ পরগনার জরুরি বৈঠক মাদক-দুর্নীতিমুক্ত ইউনিয়ন গঠনের ঘোষণা চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাতেনের

চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবে সাকিব?

অনলাইন ডেস্ক :
সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪, ১২:০৩ অপরাহ্ন

ঢাকাপ্রতিদিন ক্রীড়া ডেস্ক : আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্নেহভাজন ও ওই দল থেকে সংসদ সদস্য হওয়ায় সাকিব আল হাসানকে নিয়ে নানা ইস্যু তৈরি হয়েছে। নিরাপত্তা নিয়েও আছে সংশয়। এমন অবস্থার মধ্যেও ওয়েস্ট-ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে আবারও জাতীয় দলে ফেরার গুঞ্জন ছিল সাকিবের। তবে শেষ পর্যন্ত তেমন কিছু হচ্ছে না বলেই খবর। আফগানিস্তানের পর টাইগার এই অলরাউন্ডারের খেলা হচ্ছে না ক্যারিবিয়ান সিরিজেও। আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে সাকিব খেলবেন কি না সেই বিষয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে। রোববার (১ ডিসেম্বর) গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। সাকিব প্রসঙ্গে কথা বললেন তিনি।

সাকিব না থাকলে বিপিএলের গ্ল্যামার কমবে কি না এমন প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি বলেন, ‘সাকিব আল হাসানের বিষয়টা আমি খুব বেশি উত্তর দিতে পারি না। আপনি আমাকে বারবার প্রশ্ন করেন আমি বিব্রত না। আমি চাই সাকিব আল হাসান খেলুক, কিন্তু ওর যে ব্যাপারটা পুরোপুরি আসলে…ও যে কারণে দেশে আসতে পারছে না। এটার সঙ্গে ক্রিকেট বোর্ড কোনোভাবেই সম্পৃক্ত না। এর উত্তর দেয়া আমার পক্ষে সহজ না। আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী যেখানে আছেন তাদের এই ব্যাপারটা মীমাংসা করতে হবে।’

চ্যাম্পিয়নস ট্রফিতে সাকিবের খেলা নিয়ে ফারুক জানালেন, ‘এখনো আমাদের লিস্টে আছে। আশা করি যে ও যেভাবে চাচ্ছে এটাকে যদি সমাধান হয়। এটা অবশ্যই আমি মনে করি সাকিব এখনো ক্ষমতা রাখে জাতীয় দলে খেলার।’

তিনি আরও বলেন, ‘একটা ফ্র্যাঞ্চাইজি লিগ খেলা আর দেশের হয়ে খেলা এক কথা নয়। প্রস্তুতি পর্ব হয়, দলের সঙ্গে মানিয়ে নেয়া দরকার হয় খুব বেশি। এটা যেহেতু করতে পারছে না, তাই আমার মনে হয়, সে এখন দেশের হয়ে খেলার মতো মানসিক অবস্থায় নেই। সেক্ষেত্রে আমরা এই জিনিসটা তার ওপরেই ছেড়ে দিয়েছি যে, সে কী চিন্তা করছে।’
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর