শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
হুন্দ্বীপ পাড়া ঘরোয়া প্রিমিয়ার লীগের জমজমাট ফাইনাল, চ্যাম্পিয়ন এইচপি ব্রাদার্স এলিভেন বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থা’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে যুবদল নেতা-সহ ডলার প্রতারণা চক্রের ৫ সদস্য গ্রেফতার ও বিদেশি মুদ্রা উদ্ধার নদীতে ঘোড়া গোসল করানোর সময় প্রাণ হারালেন যুবক শ্রীপুরে ২৫ লিটার চোলাই মদসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবসে র‍্যালি, বৃক্ষরোপণ ও আলোচনা সভা যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন রুমন ঈদ-পরবর্তী ভাদুঘর মহল্লার নেতাকর্মীদের সঙ্গে এমপি শ্যামলের মতবিনিময় সভা স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কার্যকলাপ, পুলিশের অভিযানে গ্রেফতার নগরকান্দার  চাঁদহাটে  মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন আনোয়ারায় ২৪ ঘণ্টার মধ্যে সিএনজি ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেপ্তার মোবাইল ফোন না পেয়ে অভিমানে বিষপান, কাউখালীতে স্কুলছাত্রের মৃত্যু আনোয়ারায় ইয়াবা পাচারের নতুন রুট, অধরাই রয়ে গেছে গডফাদাররা ঈদ পুনর্মিলনীতে উন্নয়ন ও জনঅধিকার প্রতিষ্ঠার আহ্বান হাজী আশরাফ উদ্দিনের লালমনিরহাটে বজ্রপাতে গৃহবধূর আকস্মিক মৃত্যু জেলা প্রশাসনের শোক প্রকাশ ফটিকছড়িতে গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত চাঁদাবাজি মামলায়-হাটহাজারীতে ‘ভুয়া সাংবাদিক’ আটক ফটিকছড়িতে মাটি কর্ত্তন করায় ৫০ হাজার টাকা জরিমানা, বালি জব্দ ​বদলে যাচ্ছে রাঙামাটি, নান্দনিক সৌন্দর্যে মুগ্ধ হবেন পর্যটকরা শীতলক্ষ্যার বুকে টোয়াব অগ্রগামী ঐক্যজোটের আয়োজন, পর্যটন শিল্পে ইতিবাচক সংযোগ ও অগ্রযাত্রার প্রত্যাশা হোমনায় নিখোঁজের একদিন পর নারীর লাশ উদ্ধার কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন ভান্ডারিয়ার মনিরুল ইসলাম সোহাগ পুস্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি অনুমোদন বিএনপি সভাপতির ওপর হামলার ঘটনায় চার যুবদল নেতা বহিষ্কার নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের আগমনকে কেন্দ্র করে মতলব উত্তরে উৎসবমুখর পরিবেশ পাইকগাছায় জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে প্রাণনাশের হুমকি: থানায় অভিযোগ ছাগল চড়ানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ নবীগঞ্জে ৬ মাসের বেশি বিদ্যুৎ বিল বকেয়া, সংযোগ বিচ্ছিন্ন ঘাটাইলে নিখোঁজের ৪ দিন পর যুবদল কর্মীর লাশ উদ্ধার, আটক ৫

ছাত্র-জনতার দাবীর মুখে পাঁচ বছর পর সালথা-ফরিদপুর সড়কে শুরু হলো বাস চলাচল

সালথা (ফরিদপুর) প্রতিনিধি
বুধবার, ১২ মার্চ, ২০২৫, ৯:৫৪ অপরাহ্ন

যাত্রী সেবার জন্য গত পাঁচ বছর আগে সালথা-ফরিদপুর আঞ্চলিক সড়ক দখলে নিয়ে নেয় ইজিবাইক ও মাহিন্দ্রা (থ্রি হুইলার) গাড়ি। এরপর থেকে এই রুটে ভাড়া কম হওয়ায় মিনিবাস চলাচল বন্ধ হয়ে যায়। তবে একের পর এক সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় ছাত্র-জনতার দাবির মুখে দীর্ঘ পাঁচ বছর পর সালথা-ফরিদপুর রুটে পুনরায় বাস চলাচল শুরু হয়েছে।

আজ বুধবার (১২ মার্চ) সকাল ১০টায় ফরিদপুর নতুন বাসস্ট্যান্ড থেকে সালথার উদ্দেশ্যে প্রথম বাস ছেড়ে আসে। পরে সালথা উপজেলা পরিষদের সামনে ওই বাসটিকে ফুল দিয়ে বরণ করে নেন শিক্ষার্থীরা। এ সময় ফিতা কেটে বাস চলাচল শুরুর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিছুর রহমান বালী। এসময় সালথা থানার অফিসার ইনচার্জ উপস্থিত ছিলেন।

জানা গেছে, সম্প্রতি সালথা-ফরিদপুর সড়কে মাহিন্দ্রা গাড়ি উল্টে সালথা উপজেলার রাঙ্গারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসমা বেগম (৪০) ও গোয়ালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসকেন্দার আলী (৫৫) মারা যান। এরপর সালথা-ফরিদপুর সড়কে মাহিন্দ্রা চলাচল বন্ধ ও বাস চলাচল শুরুর দাবিতে গত ২৫ ফেব্রুয়ারি সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। তারা সালথার মেম্বার গট্টি এলাকায় সালথা-ফরিদপুর সড়কের দুই পাশে গাছের গুড়ি ও বাশ ফেলে যানবাহন চলাচল বন্ধ করে দিয়ে বিক্ষোভ করতে থাকেন। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে সালথার ইউএনও ও ওসি ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন। পরে শিক্ষার্থীরা সড়ক অবরোধ তুলে নেয়। শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই গত ১০ মার্চ সালথা-ফরিদপুর সড়কে মাহিন্দ্রা গাড়ি উল্টে মো. ইদ্রিস হাজরা (৫৫) নামে এক কৃষক মারা যান। এরপর ফের আবারো সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। পরে ইউএনও ও মিনিবাস মালিক গ্রুপের নেতারা বসে বাস চলাচলের সিদ্ধান্ত নেয়। তবে মাহিন্দ্রা গাড়িও চলাচল করবে বলে জানা গেছে।

ফরিদপুর মিনিবাস মালিক গ্রুপের সভাপতি মো. বজলুর রশিদ বলেন, সালথা-ফরিদপুর সড়কে অবৈধ যানবাহনে যাত্রী টানার কারণে বাসে যাত্রী কম হওয়া শুরু করে। ফলে ভাড়া কম হওয়ায় গত পাঁচ বছর আগে আমরা ওই রুটে বাস চলাচল বন্ধ করে দিতে বাধ্য হই। তবে শিক্ষার্থীদের দাবিতে ও জনগনের সেবার কথা চিন্তা করে আবারও সালথা-ফরিদপুর রুটে বাস চলাচল শুরু করা হয়েছে। এখন থেকে নিয়মিত বাস চলাচল করবে। ফরিদপুর থেকে সালথা পর্যন্ত একজন সাধারন যাত্রী ৪০ টাকা ও একজন শিক্ষার্থী ৩০ টাকা ভাড়া নির্ধারন করা হয়েছে।

শিক্ষার্থী নাজমুল হাসান ও শাহিন খা বলেন, সালথা-ফরিদপুর সড়কের বেপরোয়া গতিতে মাহিন্দ্রা চলে। এতে মাঝে মাঝেই দুর্ঘটনায় মানুষ মারা যায়। আমাদের দুই জন শিক্ষকও মাহিন্দ্রা গাড়ি উল্টে মারা যান। আমরা এই মাহিন্দ্রা গাড়ি চলাচল বন্ধ ও বাস চলাচল শুরু করার দাবিতে আন্দোলন করি। ইউএনও স্যার আমাদের দাবি মেনে নিয়ে বাস চলাচলের ব্যবস্থা করে দিয়েছেন, এই জন্য তাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিছুর রহমান বালী বলেন, শিক্ষার্থীদের দাবি পূরণের লক্ষ্যে বাস মালিকদের সাথে আলাপ করে বাস চলাচল করা হয়েছে। এখন থেকে নিয়মিত যাতে বাস চলাচল অব্যাহত থাকে, সেই ব্যবস্থা করা হবে।


এই বিভাগের আরো খবর