বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিজ গ্রামের উঠান বৈঠকে গণজোয়ার; মেয়র প্রার্থী ফারুক আহমেদের পক্ষে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থন অবশেষে কারামুক্ত হলেন ডা.আইভি কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান সরিষাবাড়ীতে জামিনে মুক্ত হয়েই দেশীয় অস্ত্র মহড়া বাদীকে প্রাণনাশের হুমকি নবীনগরে মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজন জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হাবিব মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার মাদারগঞ্জে ব্রীজ ও পাকা রাস্তা নির্মাণের দাবীতে এলাকাবাসী’র মানববন্ধন পদত্যাগ করলেন বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজিজুর সমস্ত রাজনৈতিক দলকে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের সঙ্গে ড্যাব নেতাদের বাগবিতণ্ডা বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলের দফতরির মৃত্যু,২ জন চিকিৎসাধীন পাইকগাছায় তুচ্ছ ঘটনায় শিশুর পিতা-মাতার ওপর হামলার অভিযোগ মতলব উত্তরে যুবদল নেতা শাহ আলম লস্করের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : অ্যাড.মফিজুল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত পীরগাছায় ডোবার পানিতে দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল সম্পাদনের অভিযোগ, তদন্তের দাবি কিশোরগঞ্জে সানি হত্যা মামলার আসামী আটক ফটিকছড়ি পৌরসভায় ব্যক্তিগত অর্থায়নে উন্নয়ন করে আলোচিত বিএনপি নেতা এমরান মুন্সীগঞ্জপ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন নান্দাইলে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নতুন অফিসের শুভ উদ্বোধন মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মৃত্যু মাদারগঞ্জে মত বিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সরিষাবাড়ীতে প্রবাসীর ঘরে ঢুকে যুবকের আত্মহত্যা খুলনায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী সভা অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

ছাত্রলীগ থে‌কে উ‌ঠে আসা সঞ্জিত কর্মকার, তৃণমূলের আস্থার অপর নাম

সাব্বির মির্জা, (তাড়াশ) 
মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪, ৯:৫৫ অপরাহ্ন

নেতৃত্ব দেয়ার গু‌নে তৈরি হয় হাজার হাজার লক্ষ লক্ষ কর্মী। আর এই দক্ষতা তৈরী হয় ছাত্রলীগের রাজনী‌তি থেকেই। এ‌তে পরবর্তীতে ভিন্ন সংগঠনের নেতৃত্ব দেওয়াও সহজ হয়। সেই অসম্ভবকে সম্ভব করে গড়ে তুলেছেন বাংলাদেশ আওয়ামী লীগ, তাড়াশ উপ‌জেলা শাখা। তা‌দের উ‌দ্যেগেই উপজেলার আওয়ামী লীগ ও সকল সংগঠন একটি পরিবারে রূপান্তরিত হয়।

সঠিক নেতৃত্ব তৈরিই হয় ছাত্রলীগ থেকেই এ‌টি কোন ভা‌বেই অ‌স্বীকার করার উপায় নাই। সঞ্জিত কর্মকার ছাত্রলীগের তেমনই এক সোনালী অর্জন। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে বাংলাদেশ আওয়ামী লীগ এমনই একটি দল, যে দলটি যুগ যুগ ধরে একজন করে নেতৃত্ব তৈরি করে আসছে। যা অন্য কোনো দল তৈরি করতে পারে নাই, সেই নেতৃত্বের মাঝে তাড়া‌শে জন্ম নেয়া তেমনই এক নেতৃত্বের নাম সঞ্জিত কর্মকার। যা আরেকটা সৃষ্টি হবে কিনা স‌ন্দেহ।

সিরাজগ‌ঞ্জের তাড়া‌শের, স‌ঞ্জিত কর্মকা‌রের ব‌্যক্তি ও রাজনৈ‌তিক জীবন সম্প‌র্কে জানা যায়, ম‌হেন্দ্র নাথ কর্মকার ও প্রভাতী কর্মকা‌রের ৬ সন্তা‌নের ম‌ধ্যে সবার ছোট স‌ঞ্জিত কর্মকার। তার শিক্ষা জীবন এসএস‌সি ১৯৮৮ তাড়াশ পাইলট উচ্চ বিদ‌্যালয় থে‌কে দ্বিতীয় বিভা‌গে পাশ ক‌রেন। এইচ এস সি ও বি এ(পাশ) যথাক্রমে ১৯৯০ ও ১৯৯৬ সা‌লে তাড়াশ ডিগ্রী ক‌লেজ থে‌কে ‌দ্বিতীয় বিভা‌গে পাশ ক‌রেন।

তার রাজ‌নৈ‌তিক জীবন, ১৯৯৩ সাল থে‌কে ১৯৯৭ সাল পর্যন্ত তাড়াশ থানা ছাত্রলী‌গের ক্রীড়া সম্পাদক হিসা‌বে দা‌য়িত্ব পালন। ১৯৯৭ সাল থে‌কে ২০০৩ সাল পর্যন্ত বাংলা‌দেশ ছাত্রলীগ , তাড়াশ উপ‌জেলা শাখার সভাপ‌তি হিসা‌বে দা‌য়িত্ব পালন। ২০০৩ সাল থে‌কে ২০১৩ সাল পর্যন্ত বাংলা‌দেশ আওয়ামী লীগ, তাড়াশ উপ‌জেলা শাখার যুব ও ক্রীড়া সম্পাদক হিসা‌বে দা‌য়িত্ব পালন। ২০১৩ সা‌লের ২৫ জানুয়া‌রি‌তে কাউ‌ন্সি‌লর‌দের প্রত‌্যক্ষ ভো‌টে বাংলা‌দেশ আওয়ামী লীগ , তাড়াশ উপ‌জেলা শাখার সাধারণ সম্পাদক হিসা‌বে ৮ বছর দা‌য়িত্ব পালন। ২০২১ সা‌লের ১৪ ফেব্রুয়া‌রি কাউ‌ন্সিলর‌দের প্রত‌্যক্ষ ভো‌টে দ্বিতীয় বার বাংলা‌দেশ আওয়ামী লীগ, তাড়াশ উপ‌জেলা শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হ‌য়ে অদ‌্যাব‌ধি দা‌য়িত্ব পালন। ২০১৯ সা‌লে উপ‌জেলা প‌রিষ‌দ তাড়াশ এর চেয়ারম‌্যান প‌দে বাংলা‌দেশ আওয়ামী লীগ ম‌নো‌নিত প্রার্থী হিসা‌বে নৌকা প্রতি‌কে নির্বাচ‌নে অংশ গ্রহন।

বিএন‌পি জামা‌তের ২০০১ সা‌লের বি‌স্ফোরক মামলায় কারাবরণ ছাড়াও আসামী ছি‌লেন ১৮ টি মামলার। ১৯৭৫ সা‌লের ১৫ আগষ্ট পরবর্তী নির্যা‌তিত প‌রিবার। ১৯৯০ সা‌লের সৈরাচার বি‌রোধী আ‌ন্দোলন থে‌কে শুরু ক‌রে খা‌লেদা জিয়ার ১৫ই ফেব্রুয়া‌রির প্রহস‌নের নির্বাচন প্রতিহত কর‌তে স‌ক্রিয় ভূ‌মিকা পালন। ১/১১ বাংলা‌দেশ আওয়ামী লীগ, কেন্দ্র ঘো‌ষিত সকল কর্মসূচী বাস্তবায়‌নে স‌ক্রিয় ভূ‌মিকা পালন।

তার ব‌্যবসায়ীক বিবর‌ণে জানা যায়, প্রথ‌মে মু‌দি দোকান, কাপ‌ড়ের ব‌্যবসা ও পরবর্তী‌তে ১৯৯৭ সাল থে‌কে প্রথম শ্রেনীর ঠিকাদার হিসা‌বে ব‌্যবসা শুরু, যা এখনও চলমান। তাড়াশ ডিগ্রী ক‌লে‌জে প্রদর্শক প‌দে ২০০০ সা‌লে যোগদান ক‌রে অদ‌্যবধী কর্মরত। ব‌্যক্তি জীব‌নে তি‌নি বিবা‌হিত এবং দুই সন্তা‌নের জনক। তার স্ত্রীর নাম শি‌ল্পি রানী, তি‌নি তাড়াশ ইসলা‌মিয়া পাইলট উচ্চ বিদ‌্যাল‌য়ের সহকা‌রি শিক্ষক। বড় মে‌য়ে বে সরকা‌রি বিশ্ব বিদ‌্যাল‌য়ের ছাত্রী ও ছোট মে‌য়ে হাই স্কু‌লের ছাত্রী। তার প‌রিবার আওয়ামী প‌রিবার এবং তার বড় ভাই ম‌নোরঞ্জন কর্মকার একজন বীর মু‌ক্তিযোদ্ধা।

সম্প্রতি প্রধানমন্ত্রী, ছাত্রলীগ থে‌কে উ‌ঠে আসা জন‌প্রিয় ব‌্যক্তি‌দের ম‌নোনয়ন দেয়ার কথা ভাব‌ছেন। আর এখা‌নেই তাড়া‌শের তৃনমূল আওয়ামী লীগ স‌ঞ্জিত কর্মকার’‌কে নি‌য়ে বড় কিছুর স্বপ্ন দেখ‌ছে। স‌ঞ্জিত কর্মকার তৃনমূল আওয়ামী লীগ এর ব‌লিষ্ঠ কন্ঠস্বর।


এই বিভাগের আরো খবর