সোমবার, ০১ জুন ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
রাজনৈতিক মামলায় মাসের পর মাস আত্মগোপনে ছিলাম, অংশ নিতে পারিনি মা’য়ের জানাযায় নগরকান্দার এম এন একাডেমী এসএসসি ২০১৯ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত মুক্তাগাছা বাইপাস সড়কের কাজ শেষ হতে ফের বিলম্ব, দুর্ভোগে যাত্রী ও এলাকাবাসী ঠাকুরগাঁওয়ে হিট স্ট্রোকে ব্যবসায়ীর মৃত্যু বিএনপি শুধু প্রতিশ্রুতি দেয় না, তা বাস্তবায়নে বিশ্বাস করে: ড. জিয়াউদ্দিন হায়দার গাজীপুর বিশেষ চেকপোস্ট, মোটরসাইকেলে কড়াকড়ি নজরদারি মুন্সীগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে মুন্সীগঞ্জে বিএনপি কার্যালয় ও বসতঘর ভাঙচুর বৈশ্বিক কারণে বাধ্য হয়ে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে ইউনেস্কোর ‘ম্যান অ্যান্ড দ্য বায়োস্ফিয়ার’ কর্মসূচিতে যুক্ত হচ্ছে হালদা ও মারজাত বাঁওড় ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্র নিহত, বাসে অগ্নিসংযোগ কাউখালীতে মটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত ঈদের আনন্দে দর্শনার্থীদের ঢল: কঁচা নদীর তীর ও বেকুটিয়া সেতু এলাকায় উৎসবের আমেজ মুন্সীগঞ্জে বাবা-ছেলে মিলে বৃদ্ধকে হত্যার অভিযোগ, আটক-২ আনোয়ারায় বর্বোরোচিত গণধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার ‎সালথায় বাণিজ্যিকভাবে আনারস চাষ করে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছেন মিলন ফকির শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে রাজাপুরে দোয়া ও আলোচনা অনুষ্ঠিত বিদ্যুৎ খাতের চলমান কাজ শেষ হলে পাইকগাছা-কয়রায় উন্নতি আসবে: এমপি আবুল কালাম আজাদ আল্লামা সাঈদীর কবর জিয়ারত করলেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম আইনজীবী মোহাম্মদ জসিম উদ্দিন সরকারকে সংবর্ধনা, মধুমাস জ্যৈষ্ঠ উদযাপন শহীদ নুরুল মোস্তফা ও শহীদ নুরুল আমিনের কবর জিয়ারত করলেন এনসিপি নেতা শফিকুল ইসলাম কিশোরগঞ্জে ৫ হাজার পিচ ইয়াবাসহ আটক প্রধানমন্ত্রী তারেক রহমানের  হাতে গড়া শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে ফিরছে নতুন প্রাণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আনোয়ারা কৃষক দলের দোয়া মাহফিল শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশের কল্যাণে কাজ করতে হবে : আবুল কালাম এমপি’র সঙ্গে বিএম স্কুল এন্ড কলেজের নবগঠিত কমিটির সাক্ষাৎ ঈদে ঘরমুখো মানুষের জন্য এনসিপির ফ্রি বাস সার্ভিস ফটিকছড়িতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন উত্তর চট্টগ্রামের হাটবাজার গুলোতে-পশুর চামড়ার ক্রেতা না থাকায় হেলাফেলা রাঙ্গুনিয়ায় শহীদ জিয়াউর রহমানের প্রথম মাজারে শ্রদ্ধা নিবেদন করলেন সরোয়ার আলমগীর এমপি সাতক্ষীরার বিভিন্ন পরিবহণ কাউন্টারে বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালকের আকস্মিক পরিদর্শন

জাপান সরকার প্রায় ৬৫ কোটি টাকার অনুদান সহায়তা দিবে

অনলাইন ডেস্ক :
মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫, ১২:৩১ অপরাহ্ন

ঢাকাপ্রতিদিন প্রতিবেদক : জাপান সরকার বায়ু দূষণ মোকাবেলায় বাংলাদেশ সরকারকে একটি প্রকল্পের আওতায় প্রায় ৬৫ কোটি টাকার অনুদান সহায়তা প্রদান করবে।

এ লক্ষ্যে ‘প্রজেক্ট ফর দ্য ইমপ্রুভমেন্ট অব ইকুইপমেন্ট ফর এয়ার পলুশন মনিটরিং’ শীর্ষক প্রকল্পের জন্য আনুমানিক প্রায় ৬৪ দশমিক ৮৭ কোটি টাকা (৮৩৫ মিলিয়ন জাপানি ইয়েন বা ৫ দশমিক ৪৫ মিলিয়ন মার্কিন ডলার) প্রদানের বিষয়ে আজ বাংলাদেশ ও জাপান সরকারের মধ্যে একটি ‘অনুদান চুক্তি’ ও ‘বিনিময় নোট’ স্বাক্ষরিত হয়েছে।

বাংলাদেশ সরকারের পক্ষে বিনিময় নোট এবং অনুদান চুক্তিতে স্বাক্ষর করেন অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী।

ইআরডি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি ‘বিনিময় নোট’-এ এবং ঢাকায় নিযুক্ত জাইকা’র প্রধান প্রতিনিধি ইচিগুচি তোমোহিদে জাপান সরকারের পক্ষে ‘অনুদান চুক্তি’ স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জাপান সরকারের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় ভাইস মিনিস্টার ইকুইনা আকিকো, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রকল্পটি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আওতায় পরিবেশ অধিদপ্তর কর্তৃক ২০২৫ সালের মার্চ থেকে ২০২৮ সালের জুন মেয়াদকালে বাস্তবায়িত হবে।

এই অনুদানের মূল উদ্দেশ্য হচ্ছে ঢাকা ও চট্টগ্রামে যানবাহন থেকে নির্গত দূষিত বায়ুর প্রভাব বিশ্লেষণের জন্য কন্টিনিউয়াস এয়ার মনিটরিং স্টেশন (সিএএমএস) স্থাপন এবং বায়ু দূষণকারী উপাদান পরিমাপ ও বিশ্লেষণ করা।

দ্বিপাক্ষিক পর্যায়ে বাংলাদেশের একক বৃহত্তম দ্বিপাক্ষিক উন্নয়ন সহযোগী দেশ জাপান। স্বাধীনতার পর থেকে এ যাবত জাপান সরকার দেশের সামগ্রিক উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রেখে ৩২ দশমিক ৬১ বিলিয়ন মার্কিন ডলারের প্রতিশ্রুতি দিয়েছে।

নমনীয় ঋণ ছাড়া জাপান মানব সম্পদ উন্নয়ন, আর্থ-সামাজিক উন্নয়ন এবং পরিবেশ সুরক্ষাসহ বিভিন্ন প্রকল্পের জন্য উল্লেখযোগ্য পরিমাণ অনুদান এবং প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর