মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হলেন সিআইপি মাহবুব আলম লোহাগাড়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় ৭ হাজার অতিরিক্ত প্রস্তুত রয়েছে ৩৭ হাজার পশু

জেমস ওয়েব টেলিস্কোপ দলের বাংলাদেশি সদস্য বিজ্ঞানী লামিয়া

অনলাইন ডেস্ক :
বুধবার, ২০ জুলাই, ২০২২, ৬:৩৪ অপরাহ্ন

ঢাকা প্রতিদিন তথ্য প্রযুক্তি ডেস্ক : বাংলাদেশি বংশোদ্ভূত লামিয়া আশরাফ মওলা পেশায় একজন অ্যাস্ট্রোফিজিসিস্ট। তিনি নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ দলের একজন গর্বিত সদস্য।

এই টেলিস্কোপের মাধ্যমেই ধারণকৃত মহাবিশ্বের সবচেয়ে সুস্পষ্ট ও রঙিন ছবি প্রকাশিত হয়েছে।

এক হাজার ৩০০ কোটি বছর আগে বহুদূরের গ্যালাক্সিগুলো দেখতে যেমন ছিল, সেই ছবি আমাদের মহাবিশ্বের সূচনালগ্ন সম্পর্কে আরও ভালো ধারণা দেবে বলে ভাবছেন সংশ্লিষ্টরা।

হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই ছবিটি প্রকাশ করেন। তিনি এই ঘটনাকে একটি ‘ঐতিহাসিক’ মুহূর্ত হিসেবে অভিহিত করে বলেন, ‘এটি আমাদের মহাজাগতিক ইতিহাসে একটি নতুন জানালা খুলে দিয়েছে।’

জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ (জেডব্লিউএসটি) প্রকল্পে প্রায় ১ হাজার জ্যোতির্বিদ কাজ করছেন। লামিয়া তাদের একজন।

লামিয়া জেডব্লিউএসটির কানাডিয়ান দলের সঙ্গে ২০২০ সাল থেকে কাজ করছেন।

প্রকল্পে নিজের ভূমিকা সম্পর্কে লামিয়া বলেন, ‘আমি গ্যালাক্সিগুলোর গঠন নিরীক্ষা করার জন্য বিশ্লেষণী পাইপলাইন তৈরি করেছি।’

ওয়েলসলি কলেজ থেকে অ্যাস্ট্রোফিজিক্সে স্নাতক ডিগ্রি অর্জন করেন লামিয়া। এরপর তিনি ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেন। পরবর্তীতে ২০২০ সালে একজন ফেলো হিসেবে কানাডার ডানল্যাপ ইনস্টিটিউট ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্সে কাজ করেন তিনি।

এই তরুণ বিজ্ঞানী জানান, শুরুতে তিনি নিজের জন্য ভিন্ন ক্যারিয়ার গড়ার পরিকল্পনা করেছিলেন। তবে একটি টেলিস্কোপ তার জীবনকে বদলে দেয়।

লামিয়া দেশের উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ থেকে ও এবং এ লেভেল পাস করে নিউরোসায়েন্সে মেজর করার জন্য যুক্তরাষ্ট্রে যান।

তিনি বলেন, ‘আমি নিউরোসায়েন্স নিয়ে পড়াশোনা করতে চেয়েছিলাম। কারণ মানুষের মস্তিষ্ক কীভাবে কাজ করে, সে বিষয়ে আমি কৌতূহলী ছিলাম।’

‘(কিন্তু) আমি সবসময় সব কিছুতে যুক্তি খুঁজতাম, আর পদার্থবিজ্ঞান মানেই যুক্তি।’

অন্য কোনো বাংলাদেশি এ প্রকল্পের সঙ্গে জড়িত আছেন কি না, জানতে চাইলে লামিয়া বলেন, ‘কানাডার ১৫ সদস্যের দলে আমিই একমাত্র বাংলাদেশি। তবে (বিভিন্ন দেশের) ১ হাজার জ্যোতির্বিদ এ প্রকল্পে কাজ করছে। তাদের মাঝে আরও বাংলাদেশি খুঁজে না পেলে আমি খুবই অবাক হবো।’

একজন বিজ্ঞানী হিসেবে তিনি জানান, বাংলাদেশি শিক্ষার্থীদের গবেষণা ও ব্যবহারিক জ্ঞানের ওপর আরও জোর দেওয়া উচিত।

‘আমরা মুখস্থ বিদ্যার ওপর বেশি জোর দেই, যেটি খুবই বিপদজনক। আমাদেরকে এই চর্চা থেকে বেরিয়ে আসতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোর উচিত গবেষণার ওপর জোর দেওয়া এবং এ ক্ষেত্রে সরকারের উচিত অগ্রগামী ভূমিকা নেওয়া’, যোগ করেন তিনি।

‘শিক্ষার্থীদের প্রশ্ন করতে উদ্বুদ্ধ করা উচিত। তারা যত বেশি প্রশ্ন করবেন, তত বেশি শিখতে পারবেন’, যোগ করেন লামিয়া।

লামিয়া আরও বলেন, ‘সরকারের উচিত বাংলাদেশে এমন একটি পরিবেশ তৈরি করা, যাতে এ ধরনের সহায়তা খুব সহজে দেওয়া যায়। যদি সরকার গবেষণা-বান্ধব পরিবেশ তৈরি করতে পারে, তাহলে শিক্ষার্থীরা দেশ ছেড়ে যাবে না।’

বিজ্ঞানখাতে নারীদের অবস্থান নিয়ে লামিয়া জানান, বাংলাদেশি নারী শিক্ষার্থীরা যে কোনো ধরনের চ্যালেঞ্জের মোকাবিলায় প্রস্তুত।

‘আমি দেশের নারী শিক্ষার্থীদের নিয়ে খুবই গর্বিত। আমাদের দেশে এখন শুধু তাদেরকে বিকশিত হতে দেওয়ার মতো একটি উপযোগী পরিবেশ তৈরি করা প্রয়োজন’, যোগ করেন তিনি।

নিজের এই যাত্রায় প্রেরণা হিসেবে মায়ের কথা উল্লেখ করে উত্তর আমেরিকা প্রবাসী বিজ্ঞানী লামিয়া বলেন, ‘আমার মা আমার অনুপ্রেরণা এবং তার সহায়তা ছাড়া আমি কিছুই অর্জন করতে পারতাম না।’
ঢাকা প্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর