মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন

টিকটকে ফ্যামিলি পেয়ারিং মোড চালু করবেন যেভাবে

অনলাইন ডেস্ক :
শনিবার, ১৫ অক্টোবর, ২০২২, ৬:১২ পূর্বাহ্ন

তথ্যপ্রযুক্তি ডেস্ক :
টিকটকে সন্তানদের সুরক্ষিত রাখতে এসেছে নতুন ফিচার ফ্যামিলি পেয়ারিং। যার মাধ্যমে অভিভাবকরা টিকটকে সন্তানদের বিভিন্ন কিছু দেখার অভিজ্ঞতাকে নিয়ন্ত্রণ করতে পারেন। খুব সহজেই ফ্যামিলি পেয়ারিং সেট করা যায়। প্রথমে, আপনাকে টিকটক অ্যাপের ‘মি’ সেকশনে ট্যাপ করতে হবে এবং তারপর তিনটি ডটে ক্লিক করতে হবে। এরপর সেখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি মেন্যু আসবে। সেখানে যদি অ্যাপটিতে এবার স্ক্রল করে নিচের দিকে নামেন, সেখানে ফ্যামিলি পেয়ারিং সেকশন পাবেন। এরপর সেখানে ট্যাপ করলে, নির্বাচন করতে পারবেন আপনি অভিভাবক নাকি কিশোর-কিশোরী। অন্যদিকে, টিনেজার অপশনটি খুবই সীমাবদ্ধ। তারা শুধুমাত্র তাদের বাবা-মায়েদের অ্যাপ থেকে কিউআর কোড স্ক্যান করতে পারবে যার ফলে অ্যাপ থেকেই তারা নিয়ন্ত্রণের সুবিধা পাবে। অভিভাবকরা এর বাইরেও, অ্যাপটি নিজেদের মতো করে পারসোনালাইজ করতে এবং তাদের সন্তানদের কোনো ফিচার রেস্ট্রিক্টেড কিংবা নির্দিষ্ট ফিচার চালু করতে পারবেন। টিকটকে কীভাবে দ্রুত নেভিগেট এবং ফ্যামিলি পেয়ারিং সেট করতে পারবেন:
– আপনার স্মার্টফোনে টিকটক অ্যাপটি চালু করুন।
– এবার ডিসপ্লের অ্যাপটিতে নিচের ডান দিকে থাকা প্রোফাইল আইকনে ট্যাপ করুন।
– প্রোফাইল পেজের উপরে ডান দিকের তিন ডট অপশনে ট্যাপ করুন।
– সেখানে এবার ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ বাটন দেখাবে।
– এবার সেখানে থাকা ‘কনটেন্ট অ্যান্ড অ্যাক্টিভিটি’ সেকশন সিলেক্ট করে ‘ফ্যামিলি পেয়ারিং’-এ যান।
– এবার ট্যাপ করুন ‘কন্টিনিউ’ বাটন।
– দুটি অ্যাকাউন্টকে লিঙ্ক করতে এবার কিউআর কোড স্ক্যান করতে হবে।
-সন্তানের ডিভাইসটিতে রিট্রেস সেটিংস ১ থেকে ৭ নম্বর ধাপ অনুসরণ করুন (সেখানে সিলেক্ট করুন টিন)।
– এবার কোড স্ক্যান করতে সন্তানের ডিভাইসটি ব্যবহার করুন এবং সেটাতে অভিভাবকের ডিসভাইসটির কোডটি স্ক্যান করুন।
– পেয়ারিং হয়ে যাওয়ার পর, সন্তানের ডিভাইসটিতে ‘লিঙ্ক অ্যাকাউন্ট’ বাটন প্রেস করে সেটি কনফার্ম করুন।
– প্রক্রিয়াটি সম্পন্ন করতে পপআপে দেখানো ‘লিঙ্ক’-এ ট্যাপ করুন।
– এবার দুটি অ্যাকাউন্ট লিঙ্ক হয়ে যাবে। এরপর অভিভাবকের ডিভাইসে, প্যারেন্টাল কন্ট্রোল ড্যাশবোর্ড আসবে যেটি আপনাকে দেখাবে কোন অ্যাকাউন্টগুলো আপনার অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা আছে৷
– সেখানে “+” বোতাম টিপে, আপনি একাধিক অ্যাকাউন্ট যুক্ত করতে পারেন। একটি সন্তানের অ্যাকাউন্ট পরিচালনা শুরু করতে, অভিভাবকদের প্রথমে সেই সন্তান যে নামে টিকটক ব্যবহার করে সে নামটিতে ক্লিক করতে হবে৷ অভিভাবকরা চাইলে স্ক্রিন টাইম ম্যানেজমেন্ট ফিচার ব্যবহার করে তার সন্তানরা প্ল্যাটফর্মটিতে কতটা সময় কাটাতে পারবেন সেটি নির্ধারণ করে দিতে পারবেন। এই ফিচার এরইমধ্যে সেসব কিশোর-কিশোরীদের ক্ষেত্রে খুবই কার্যকরী হয়েছে যারা স্মার্টফোন ব্যবহার করে, সোশ্যাল মিডিয়া স্ক্রল করে, গেইম খেলে কিংবা ক্রমাগত বিভিন্ন বিষয় শেয়ার করার মাধ্যমে দীর্ঘ একটি সময় ব্যয় করে।
অভিভাবকরা আরেকটি অপশন পাচ্ছেন, যেটি হচ্ছে ডিরেক্ট মেসেজ। এর মাধ্যমে কারা তাদের সন্তানের সঙ্গে যোগাযোগ করতে পারবে সেটি নিয়ন্ত্রণ করা যায়। এক্ষেত্রে অভিভাবকরা নির্দিষ্ট ব্যক্তির মেসেজ ব্লক করে দিতে পারবেন। এমনকি চাইলে মেসেজ অপশনও বন্ধ করে দিতে পারবেন। ডিরেক্ট মেসেজের ক্ষেত্রে টিকটক কাউকে ছবি কিংবা কোনো লিঙ্ক পাঠাতে অনুমতি দেয় না। আর ১৬ বছরের কম বয়সী ব্যবহারকারীদের ক্ষেত্রে সরাসরি মেসেজ অপশনটি অকার্যকর করে দেয়া হয়।


এই বিভাগের আরো খবর