সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
আনোয়ারায় নিজ বাড়ি থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার বন্য জেব্রাফিশ গবেষণায় সহযোগিতা জোরদারে বাকৃবি-ফ্রান্স সৌজন্য সাক্ষাৎ কিশোরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রান গেলো ব্যবসায়ীর ভান্ডারিয়ায় পানি সংকট নিরসনে এগিয়ে এলেন বিএনপি নেতা সুমন,খাল পরিষ্কার কার্যক্রম অব্যাহত গজারিয়ায় গ্রাম আদালত সেবা জোরদারে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় ইমামের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন বিশ্বকাপের প্রিয় দলের পতাকার রঙে রঙিন ত্রিশালের সড়ক সিরাজগঞ্জে মানহানির দুই মামলায় মুফতি আমির হামজার স্থায়ী জামিন কুশমাইল ভূমি অফিসে বিদ্যুৎ সংকটে ভোগান্তিতে সেবাগ্রহীতারা নান্দাইলে মাদক ও জুয়া বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ঠাকুরগাওয়ে আন্ত:ধর্মীয় সম্প্রীতি কমিটির বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুশকিন দিবস ও রুশ ভাষা দিবস উদযাপন করেছে রাশিয়ান হাউস ইন ঢাকা চুনারুঘাটে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বন্দরে অপরাধ নির্মুলে সাড়াশি অভিযান চলমান: ওসি আশরাফ দুদকের মামলায় সাবেক আইজিপি বেনজির দুবাইতে গ্রেফতার জাতীয় বাজেট ২০২৬-২৭: সংস্কৃতি খাতে বরাদ্দ বৃদ্ধির যৌক্তিকতা নাজিরহাট হাসপাতালে এক দিনে ১৭ নরমাল ডেলিভারি করে সাফল্য ফটিকছড়িতে জীপ-অটোরিক্সা সংঘর্ষ মহিলার মৃত্যু ময়মনসিংহে হাম রোগে আক্রান্ত শিশুদের মাঝে মিনি হাইজিন পার্সেল বিতরণ ফুলবাড়ীয়ায় গাঁজা গাছসহ এলাকাবাসীর অভিযান, পলাতক ২ জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত এসটিআই ফোরাম ২০২৬-এ প্রিয়শপ ঢাকা স্পোর্টিং ক্লাবের আবারও সভাপতি হলেন ইঞ্জি. মো. মিজানুর রহমান খাজা ওসমান ফারুকীর নতুন গ্রন্থ ‘সুফি সাইকোলজি’র মোড়ক উন্মোচন ও গোলটেবিল বৈঠক মেধাবী প্রকৌশলীদের দেশে ধরে রাখতে সুযোগ বাড়ানোর তাগিদ জেলের জালে ধরা পড়ল বিরল প্রজাতির কচ্ছপ সাপাহার জবই বিলে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত নান্দাইলে কর্মরত সাংবাদিকদের তিন দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ঘাটাইলে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে “আমাদের পৌরসভা” অনলাইন সফটওয়্যার উদ্বোধন

ঠাকুরগাঁও প্রতিনিধি
সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬, ৭:৫৫ অপরাহ্ন

বিশ্বের যেকোনো প্রান্ত হতে ঘরে বসেই ঠাকুরগাঁও পৌরসভার সকল সনদপত্র, হোল্ডিং টেক্স ও ট্রেড লাইসেন্সসহ অন্যান্য সেবা অনলাইনে প্রাপ্তি সহজতর করার লক্ষ্যে “আমাদের পৌরসভা” নামে অনলাইন সফটওয়্যার এর কার্যক্রম শুরু হয়েছে।

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা আজ সোমবার বিকেলে পৌরসভা কার্যালয় চত্বরে ফলক উন্মোচনের মাধ্যমে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। একই সাথে তিনি পৌরসভার সেবা কানন (তথ্য ও সেবা কেন্দ্র), টিকাদান কেন্দ্র ও মাতৃদুগ্ধ কর্ণার -এর শুভ উদ্বোধন ঘোষণা এবং পৌর চত্বরে বেশকিছু ফলদ গাছের চারা রোপন করেন । এসময় জেলা প্রশাসক অনলাইন সফটওয়্যার এর সুযোগ- সুবিধা ও সেবা সমূহ তুলে ধরে এ কার্যক্রমকে স্বাগত জানান।

এ উপলক্ষে পৌরসভার সম্মেনকক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে, পৌর প্রশাসক আরাফাত রহমানের সভাপতিত্বে সাবেক পৌর প্রশাসক সরদার মোস্তফা শাহিন, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মামুন বিশ্বাস, জেলা শিক্ষা অফিসার শাহীন আকতার ও জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জিন্নাতারা ইয়াছমিন স্বাগত বক্তব্য রাখেন। উদ্বোধনী অনুষ্ঠানে পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা রাকেবুজ্জামান জানান, এখন থেকে পৌরসভার যে কোন নাগরিক নিজ বাস-বাড়িতে বসে এমনকি দেশ-বিদেশে থেকে “আমাদের পৌরসভা” সফটওয়্যারের মাধ্যমে বিভিন্ন নাগরিক সুবিধা গ্রহণ করতে পারবেন।

এক্ষেত্রে প্রথমেই গুগল থেকে “আমাদের পৌরসভা” টাইপ করে সার্চ করলে একটি পেজ আসবে। সেখানে প্রবেশ করে নিজের নাম, মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। পরবর্তিতে নাগরিকের চাহিদা অনুযায়ী বিভিন্ন সুবিধা গ্রহণ করে সেখান থেকেই তার চাহিদা অনুযায়ী সনদ অনুমোদনের পর ডাউনলোড ও প্রিন্ট করতে পারবেন। এক্ষেত্রে যারা অনলাইনে আবেদন করতে পারবেন না তারা সরাসরি “সেবা কানন” (তথ্য ও সেবা কেন্দ্র) তে উপস্থিত হয়ে দ্রুত বিভিন্ন সুবিধা ও পরামর্শ গ্রহণ করতে পারবেন।


এই বিভাগের আরো খবর