মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হলেন সিআইপি মাহবুব আলম লোহাগাড়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় ৭ হাজার অতিরিক্ত প্রস্তুত রয়েছে ৩৭ হাজার পশু

ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা

অনলাইন ডেস্ক :
শনিবার, ২৯ মার্চ, ২০২৫, ১০:৫৯ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন স্বাস্থ্য ডেস্ক : এবারের ঈদুল ফিতরের ছুটিতে টানা নয় দিন বন্ধ থাকবে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান। ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত চলবে এই ছুটি। দীর্ঘ এই ছুটিতে রাজধানীর বেশিরভাগ বাসিন্দাই নাড়ির টানে স্বজনদের কাছে চলে যাবেন। এতে ঢাকা প্রায় জনশূন্য হয়ে পড়বে, ফাঁকা থাকবে অধিকাংশ ভবন ও এলাকা। তবে এই সুযোগেই ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রাজধানীর বাসাবাড়ি, ভবনের আশপাশ, ছাদবাগান ও নির্মাণাধীন ভবনগুলো দীর্ঘদিন পরিচ্ছন্ন না থাকলে মশার বংশবিস্তার সহজ হবে। একই সঙ্গে আবহাওয়া বিভাগ জানিয়েছে, এই সময়ে বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। এতে বিভিন্ন জায়গায় পানি জমে থাকতে পারে, যা এডিস মশার প্রজননের অনুকূল পরিবেশ তৈরি করবে।

সাধারণত, সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডে মশক নিয়ন্ত্রণে ১৩ জন কর্মী দায়িত্ব পালন করেন। তাদের তদারকি করেন মশক সুপারভাইজার ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। কিন্তু ঈদের ছুটিতে অধিকাংশ কর্মী ছুটিতে থাকায় মশক নিয়ন্ত্রণ কার্যক্রম ব্যাহত হতে পারে। তবে সিটি করপোরেশন জোনভিত্তিক ইমার্জেন্সি টিম গঠন করেছে, যেখানে প্রতিটি জোনে ১২ জন কর্মী থাকবে। কোথাও মশার উপদ্রব দেখা গেলে এই টিম দ্রুত পদক্ষেপ নেবে বলে জানানো হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. নিশাত পারভীন বলেন, ‘ঈদের ছুটিতে অধিকাংশ মশক কর্মী ছুটিতে থাকবেন। যেহেতু এটি সরকারি ছুটি, সবাইকে কাজ করতে বাধ্য করা সম্ভব নয়। তবে প্রতিটি জোনে ১২ জনের একটি ইমার্জেন্সি টিম থাকবে, যারা প্রয়োজনে কাজ করবে।’

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন, এবং মারা গেছেন ৫৭৫ জন। গত বছর এপ্রিল থেকেই ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছিল। তাই এবারের ঈদের ছুটিতে সতর্ক না থাকলে ডেঙ্গুর প্রকোপ আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ঢাকাপ্রতিদিন/এআর

 


এই বিভাগের আরো খবর