সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনামঃ
আনোয়ারায় নিজ বাড়ি থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার বন্য জেব্রাফিশ গবেষণায় সহযোগিতা জোরদারে বাকৃবি-ফ্রান্স সৌজন্য সাক্ষাৎ কিশোরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রান গেলো ব্যবসায়ীর ভান্ডারিয়ায় পানি সংকট নিরসনে এগিয়ে এলেন বিএনপি নেতা সুমন,খাল পরিষ্কার কার্যক্রম অব্যাহত গজারিয়ায় গ্রাম আদালত সেবা জোরদারে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় ইমামের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন বিশ্বকাপের প্রিয় দলের পতাকার রঙে রঙিন ত্রিশালের সড়ক সিরাজগঞ্জে মানহানির দুই মামলায় মুফতি আমির হামজার স্থায়ী জামিন কুশমাইল ভূমি অফিসে বিদ্যুৎ সংকটে ভোগান্তিতে সেবাগ্রহীতারা নান্দাইলে মাদক ও জুয়া বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ঠাকুরগাওয়ে আন্ত:ধর্মীয় সম্প্রীতি কমিটির বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুশকিন দিবস ও রুশ ভাষা দিবস উদযাপন করেছে রাশিয়ান হাউস ইন ঢাকা চুনারুঘাটে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বন্দরে অপরাধ নির্মুলে সাড়াশি অভিযান চলমান: ওসি আশরাফ দুদকের মামলায় সাবেক আইজিপি বেনজির দুবাইতে গ্রেফতার জাতীয় বাজেট ২০২৬-২৭: সংস্কৃতি খাতে বরাদ্দ বৃদ্ধির যৌক্তিকতা নাজিরহাট হাসপাতালে এক দিনে ১৭ নরমাল ডেলিভারি করে সাফল্য ফটিকছড়িতে জীপ-অটোরিক্সা সংঘর্ষ মহিলার মৃত্যু ময়মনসিংহে হাম রোগে আক্রান্ত শিশুদের মাঝে মিনি হাইজিন পার্সেল বিতরণ ফুলবাড়ীয়ায় গাঁজা গাছসহ এলাকাবাসীর অভিযান, পলাতক ২ জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত এসটিআই ফোরাম ২০২৬-এ প্রিয়শপ ঢাকা স্পোর্টিং ক্লাবের আবারও সভাপতি হলেন ইঞ্জি. মো. মিজানুর রহমান খাজা ওসমান ফারুকীর নতুন গ্রন্থ ‘সুফি সাইকোলজি’র মোড়ক উন্মোচন ও গোলটেবিল বৈঠক মেধাবী প্রকৌশলীদের দেশে ধরে রাখতে সুযোগ বাড়ানোর তাগিদ জেলের জালে ধরা পড়ল বিরল প্রজাতির কচ্ছপ সাপাহার জবই বিলে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত নান্দাইলে কর্মরত সাংবাদিকদের তিন দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ঘাটাইলে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ অনুষ্ঠিত

তথ্য প্রতিমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেলেন সাদ্দাম হোসেন

রফিকুল ইসলাম, নান্দাইল (ময়মনসিংহ)
রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ৮:৩৫ অপরাহ্ন

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য ইয়াসের খান চৌধুরী তাঁর নির্বাচনী এলাকার সার্বিক কার্যক্রম সমন্বয় এবং রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ড সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে মো: সাদ্দাম হোসেনকে তাঁর ‘বিশেষ সহকারী’ (অবেতনিক) হিসেবে নিয়োগ প্রদান করেছেন।
আজ রোববার (১২ এপ্রিল) প্রতিমন্ত্রীর স্বাক্ষরিত এক নিয়োগপত্রের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। নিয়োগপত্রে উল্লেখ করা হয়, বিশেষ সহকারী হিসেবে মো: সাদ্দাম হোসেন প্রতিমন্ত্রীর পক্ষে নির্বাচনী এলাকার বিভিন্ন কার্যক্রম সমন্বয় করবেন এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ রক্ষায় সহায়তা প্রদান করবেন।

সাদ্দাম হোসেনের এই নিয়োগ অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে বলে পত্রে জানানো হয়েছে। প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী আশা প্রকাশ করেন যে, সাদ্দাম হোসেন অত্যন্ত সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে তাঁর ওপর অর্পিত এই নতুন দায়িত্ব পালন করবেন।

এদিকে মো: সাদ্দাম হোসেনকে বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়ায় নান্দাইল এলাকার দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তাঁকে অভিনন্দন জানিয়েছেন। নতুন এই দায়িত্ব পাওয়ায় তিনি প্রতিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং এলাকার উন্নয়নে নিরলস কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

জানাগেছে, সাদ্দাম হোসেন নান্দাইল উপজেলা ছাত্র দলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া বিএনপির দু:সময়ে দলের পাশে থেকে বিভিন্ন কর্মসূচিতে অংশ গ্রহণ করেন। এছাড়া তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর নেতৃত্বাধীন দলের কর্মসূচি পালনে তিনি কখনও পিছু হাঁটেননি।

এ বিষয়ে সাদ্দাম হোসেন তথ্য প্রতিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমার উপর অর্পিত দায়িত্ব ন্যায়নিষ্ঠার সহিত যথাযথ ও সঠিকভাবে পালন করবো ইনশাআল্লাহ।


এই বিভাগের আরো খবর