উদ্বুদ্ধকরণের মাধ্যমে সম্প্রসারণযোগ্য ‘ব্রি ধান-৯৮’ এর বাস্তবায়নের জন্য মাঠ পর্যায়ের কৃষকদের সাথে মতবিনিময় ও বীজ বিতরণী অনুষ্ঠান ময়মনসিংহের ত্রিশালে গতকাল সোমবার উপজেলার রামপুর ইউনিয়নের বীররামপুর উজানপাড়ায় অনুষ্ঠিত হয়েছে। ত্রিশাল উপজেলায় প্রথম বারেরমত দুইশত কৃষকের মাঝে বিনামূল্যে এ বীজ বিতরণ করা হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মতবিনিময় ও বীজ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি মন্ত্রনালয়ের বিশেষজ্ঞ পুল সদস্য প্রফেসর ড. এম এ সাত্তার মন্ডল।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোঃ এনায়েত উল্লাহের সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুভাষ কুমার মন্ডলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মোঃ শাহজাহান কবীর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ীর পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ উইং) মোঃ আশরাফ উদ্দিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহের উপপরিচালক ড. মোছা: নাসরিন আক্তার বানু, উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া রহমান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা রিপা রাণী চৌহান প্রমূখ।