মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুবাইয়ে বিশ্বের বৃহত্তম প্রযুক্তি মেলায় বাংলাদেশের ‘বিডিটাস্ক’

অনলাইন ডেস্ক :
রবিবার, ২৩ অক্টোবর, ২০২২, ৪:৪০ অপরাহ্ন

ঢাকা প্রতিদিন তথ্য প্রযুক্তি ডেস্ক : দুবাইয়ের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে বসেছে বিশ্বের বৃহত্তম প্রযুক্তি মেলা জিটেক্স টেকনোলজি এক্সপো- ২০২২।বিশ্বের খ্যাতনামা সব প্রযুক্তিপ্রতিষ্ঠান এবং প্রযুক্তি বিশেষজ্ঞরা অংশ নিয়েছেন এতে। কৃত্রিম বুদ্ধিমত্তা, মেটাভার্স, ওয়েব থ্রি, ব্লকচেইন টেকনোলজিসহ প্রযুক্তি দুনিয়ায় পরবর্তী প্রজন্মের ডিজিটাল ট্রান্সফরমেশন নিয়ে কাজ করা উদ্যোক্তারা অংশ নিয়েছেন এ প্রযুক্তি মেলায়।

এক্সপোতে বাংলাদেশ থেকে অংশ নিয়েছে খ্যাতনামা আইটি প্রতিষ্ঠান বিডিটাস্ক। নিজেদের তৈরি ব্লকচেইন সফটওয়্যার এবং হেলথ টেকসহ বিভিন্ন প্রযুক্তি ও উদ্ভাবন নিয়ে মেলায় রয়েছেন তারা।

বেশ সাড়া ফেলেছে তাদের তৈরি ব্লকচেইন টেকনোলজির এনএফটি সার্ভারসহ ব্লকচেইন রিলেটেড সার্ভিসগুলো।

প্রযুক্তি দুনিয়ায় যে আমরাও এগিয়ে আছি, বাংলাদেশ যে পিছিয়ে নেই সেটিই জানান দিচ্ছেন বাংলাদেশের তরুণরা।

বিডিটাস্কের ডিরেক্টর (অপারেশন) তানজিল আহমেদ জানান, ইভেন্টে বিশ্বের বিভিন্ন দেশ থেকে টেক জায়ান্ট ও প্রযুক্তি বিশেষজ্ঞরা আসছেন।

আমরা এ রকম এক্সপোতে যোগ দিতে পেরে রোমাঞ্চিত। কারণ প্রযুক্তি দুনিয়ার অনেকের সঙ্গে যোগাযোগ হচ্ছে এখানে। অনেক স্টার্টআপ ইভেন্ট হয় এখানে।

নতুন নতুন ইনভেস্টররা আসছেন আমাদের স্টল ঘুরে দেখে বেশ প্রশংসাও করছেন। সবচেয়ে বড় কথা প্রযুক্তি দুনিয়ার এত বড় আয়োজনে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার সুযোগ পেয়েছি এটিই গর্বের বিষয়।

দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ২০ মিলিয়ন বা ২ কোটি স্কয়ারফিট জায়গাজুড়ে মঙ্গলবার থেকে বসেছে প্রযুক্তির এই বড় আসর। যোগাযোগ ও ডিজিটাল অর্থনীতির নতুন নতুন সংযোজন, কৃত্রিম বুদ্ধিমত্তাসহ বিভিন্ন বিষয়ে সেমিনারসহ নানা আয়োজন থাকছে এক্সপোতে।

বিডিটাস্কের ব্যবস্থাপনা পরিচালক সামস মোহাম্মদ তারেক বলেন, ডিজিটাল ইউনিভার্সে প্রবেশ করতে যাচ্ছি আমরা। নতুন ডিজিটাল মহাবিশ্ব অপেক্ষা করছে আমাদের জন্য।

দুবাইয়ে অসাধারণ সব ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের পরিচয় হচ্ছে। তা ছাড়া অনেকেই তাদের প্রযুক্তি ও ব্যবসা নিয়ে আমাদের সঙ্গে কথা বলছে।
বিষয়টি বেশ আনন্দের। এতে করে বিশ্বের বুকে বাংলাদেশের সুনাম ও মর্যাদা আরও বাড়বে বলেই আশা রাখি। পাশাপাশি বাংলাদেশে থেকে প্রচুর আইটি ইঞ্জিনিয়ার ও আইটিসেবা রপ্তানি করা যাবে, যা এক বিশাল সম্ভাবনা ।
ঢাকা প্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর