বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

দেশের সকল ঐতিহাসিক মুহূর্তে সাংবাদিকরা শক্তিশালী ভূমিকা রেখেছেন : প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক :
শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪, ৭:৫৯ অপরাহ্ন

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি বলেছেন, দেশের সকল ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ সময়ে অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে সাংবাদিকদের লেখনির মাধ্যমে শক্তিশালী ভূমিকা রেখেছেন।
তিনি আজ শনিবার দুপুরে সিলেট জেলা প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
এসময় দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে সংবাদ মাধ্যমে রিপোর্ট প্রকাশের কারণে সরকার দ্রুততম সময়ে যথাযথ পদক্ষেপ নিতে পারে।
প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেন, প্রবাসীদের সার্বিক সমস্যা সমাধানে বর্তমান সরকার খুবই আন্তরিক। তবে এ ব্যাপারে প্রশাসন, প্রবাসী, রাজনীতিবিদ ও সাংবাদিকদের সমন্বিত উদ্যোগ নেয়া প্রয়োজন। তিনি বলেন, প্রবাসীরা এখন আর বিমানবন্দরে আগের মতো হয়রানির শিকার হচ্ছেন না। প্রবাসীদের দেশে আসা-যাওয়া আরো সুগম করতে সরকার কাজ করছে। ইতোমধ্যে বিভিন্ন বিমানবন্দরে প্রবাসীদের জন্য গঠিত কল্যাণ সেলের কর্মকর্তাদের আরো তৎপর হওয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে। প্রবাসীদের সমস্যা সমাধানের জন্য প্রবাসীকল্যাণ সেল আরও শক্তিশালী করা হচ্ছে।
প্রবাসীদের সমস্যাগুলো চিহ্নিত করে অগ্রাধিকারের ভিত্তিতে সমাধান করা হবে বলে তিনি জানান।
প্রতিমন্ত্রী বলেন, প্রবাসীরা তাদের কষ্টার্জিত অর্থ দেশে পাঠিয়ে রাষ্ট্রের অর্থনীতির চাকা সচল রাখেন। প্রবাসীরা সারা জীবনের সঞ্চয়ের অর্থ দিয়ে দেশে একটি বাড়ি কিংবা একটি ফ্ল্যাট ক্রয় করেন। কিন্তু দুঃখের বিষয় হলো- তাদের এই সামান্য সম্পদটুকুও বেশিরভাগ ক্ষেত্রে আপনজনরাই আত্মসাৎ করেন। এ বিষয়ে আমাদের সবাইকে আরো সচেতন এর প্রতিকারের জন্য কার্যকর পদক্ষেপ নেয়া প্রয়োজন।
সিলেট জেলা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মো. মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল, সহসাধারণ সম্পাদক রবিকিরণ সিংহ রাজেশের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্লাবের সাবেক আহবায়ক সালাম মশরুর, সাবেক সভাপতি আল-আজাদ ও তাপস দাস পুরকায়স্থ, সাবেক সাধারণ সম্পাদক লিয়াকত শাহ ফরিদী ও সংগ্রাম সিংহ, সিনিয়র সদস্য মুকিত রহমানী, ফয়সল আহমদ বাবলু ও অপূর্ব শর্মা। অনুষ্ঠানে ক্লাব নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর