শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
হুন্দ্বীপ পাড়া ঘরোয়া প্রিমিয়ার লীগের জমজমাট ফাইনাল, চ্যাম্পিয়ন এইচপি ব্রাদার্স এলিভেন বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থা’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে যুবদল নেতা-সহ ডলার প্রতারণা চক্রের ৫ সদস্য গ্রেফতার ও বিদেশি মুদ্রা উদ্ধার নদীতে ঘোড়া গোসল করানোর সময় প্রাণ হারালেন যুবক শ্রীপুরে ২৫ লিটার চোলাই মদসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবসে র‍্যালি, বৃক্ষরোপণ ও আলোচনা সভা যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন রুমন ঈদ-পরবর্তী ভাদুঘর মহল্লার নেতাকর্মীদের সঙ্গে এমপি শ্যামলের মতবিনিময় সভা স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কার্যকলাপ, পুলিশের অভিযানে গ্রেফতার নগরকান্দার  চাঁদহাটে  মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন আনোয়ারায় ২৪ ঘণ্টার মধ্যে সিএনজি ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেপ্তার মোবাইল ফোন না পেয়ে অভিমানে বিষপান, কাউখালীতে স্কুলছাত্রের মৃত্যু আনোয়ারায় ইয়াবা পাচারের নতুন রুট, অধরাই রয়ে গেছে গডফাদাররা ঈদ পুনর্মিলনীতে উন্নয়ন ও জনঅধিকার প্রতিষ্ঠার আহ্বান হাজী আশরাফ উদ্দিনের লালমনিরহাটে বজ্রপাতে গৃহবধূর আকস্মিক মৃত্যু জেলা প্রশাসনের শোক প্রকাশ ফটিকছড়িতে গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত চাঁদাবাজি মামলায়-হাটহাজারীতে ‘ভুয়া সাংবাদিক’ আটক ফটিকছড়িতে মাটি কর্ত্তন করায় ৫০ হাজার টাকা জরিমানা, বালি জব্দ ​বদলে যাচ্ছে রাঙামাটি, নান্দনিক সৌন্দর্যে মুগ্ধ হবেন পর্যটকরা শীতলক্ষ্যার বুকে টোয়াব অগ্রগামী ঐক্যজোটের আয়োজন, পর্যটন শিল্পে ইতিবাচক সংযোগ ও অগ্রযাত্রার প্রত্যাশা হোমনায় নিখোঁজের একদিন পর নারীর লাশ উদ্ধার কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন ভান্ডারিয়ার মনিরুল ইসলাম সোহাগ পুস্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি অনুমোদন বিএনপি সভাপতির ওপর হামলার ঘটনায় চার যুবদল নেতা বহিষ্কার নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের আগমনকে কেন্দ্র করে মতলব উত্তরে উৎসবমুখর পরিবেশ পাইকগাছায় জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে প্রাণনাশের হুমকি: থানায় অভিযোগ ছাগল চড়ানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ নবীগঞ্জে ৬ মাসের বেশি বিদ্যুৎ বিল বকেয়া, সংযোগ বিচ্ছিন্ন ঘাটাইলে নিখোঁজের ৪ দিন পর যুবদল কর্মীর লাশ উদ্ধার, আটক ৫

ধানের শীষে ভোট দিয়ে এলাকার সার্বিক উন্নয়ন করার সুযোগ করে দিন: শামা ওবায়েদ

সালথা (ফরিদপুর) প্রতিনিধি
সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬, ৫:৫০ অপরাহ্ন

বিএনপির সাংগঠণিক সম্পাদক ও ফরিদপুর-২, আসনের বিএনপি প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, ১৭ বছর পরে আমাদের ভোট দেয়ার সুযোগ এসেছে।

সুষ্ঠু-নিরপেক্ষ ভোটের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই। বিএনপি সরকারে গেলে সব ধর্মের মানুষ নিরাপদে থাকবে। মানুষ নিশ্চিন্তে ঘরে ঘুমাতে পারবে। দেশের সব খাতে ব্যাপক উন্নয়ন হবে।

আজ সোমবার (৯ ফেব্রুয়ারী) বিকাল ৫টায় ফরিদপুরের সালথা সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিএনপির আয়োজিত ধানের শীষের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বিএনপি এদেশের কৃষক-শ্রমিক ও দিনমুজুর সহ সকল মানুষের দল। বিএনপি ছাড়া এদেশের মানুষের ভাগ্য উন্নয়ন সম্ভব নয়। আপনারা বিএনপির সাথে থাকলে, দেশের ব্যাপক উন্নয়ন হবে। যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। প্রতিটি পরিবারে ফ্যামিলি কার্ড করা হবে। এই অঞ্চলে হাসপাতাল হবে, বিশ্ববিদ্যালয় করা হবে।

শামা ওবায়েদ আরো বলেন, আমরা সালথা-নগরকান্দাকে দূর্নীতিমুক্ত, চাঁদাবাজীমুক্ত, সন্ত্রাসমুক্ত ও মাদকমুক্ত করতে চাই। এলাকার মারামারী-কাইজ্জ্যা নিরসন করতে চাই। আপনারা ধানের শীষে ভোট দিয়ে এলাকার সার্বিক উন্নয়ন করার সুযোগ করে দিবেন। আমি আমৃত্যু আপনাদের সেবা করতে চাই।

উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতত্বে নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন, বিএনপি’র বর্ষীয়ান রাজনীতিবিদ এ্যাডভোকেট শাহজাদা মিয়া, স্পারো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শোভন ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি শাহীন মাতুব্বর, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাশার আজাদ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান, সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর সহ বিএনপি ও তার সহযোগি সংগঠনের নেতাকর্মী বৃন্দ।


এই বিভাগের আরো খবর