ফরিদপুরের নগরকান্দা প্রেসক্লাবের ২য় তলার নির্মান কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার ( ১৫ ডিসেম্বর) সকাল ১০ টায় নগরকান্দা প্রেসক্লাব ভবনের ২য় তলার নির্মান কাজের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ, সাধারন সম্পাদক লিয়াকত হোসেন, সাবেক সভাপতি শামসুল হুদা হুদু, সিনিয়র সদস্য ও এম এন একাডেমির সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ কে এম সাইয়াদুর রহমান বাবলু, নগরকান্দা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি বেলায়েত হোসেন লিটন, সহ সাধারন সম্পাদক মশিউর রহমান মিন্টু, কোষাধ্যক্ষ মিজানুর রহমান মোল্লা,প্রচার সম্পাদক শাহিদুজ্জামান শাহিদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ফয়সাল হোসেন, জাকির হোসেন জাকারিয়া, নিজাম নকিব,সাইফুল ইসলাম সাইফ, মনিরুজ্জামান মোল্লা তুহীন, হাবিবুর রহমান পান্নু প্রমুখ। দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন নগরকান্দা উপজেলা মডেল মসজিদের ইমাম মুফতি মোহাম্মদ খালিদ হোসাইন ।