ফরিদপুরের নগরকান্দা প্রেস ক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমন-২০২৬ সম্পন্ন হয়েছে। গত ১০ এপ্রিল শুক্রবার সকাল ৯ টায় দুটি বাস নিয়ে সুন্দরবনের উদ্দেশ্যে আনন্দ ভ্রমনে বের হয়।
নগরকান্দা পেট্রোল পাম্পের সামনে থেকে যাত্রা শুরু করে দুপুর ১ টায় বাগেরহাট ষাট গম্বুজ মসজিদে এসে পৌছায়। সেখানে জুম্মার নামাজ আদায় করেন। সবাই ঘোরাঘুরি করেন এবং মসজিদ সংলগ্ন যাদুঘর ঘুরে দেখেন। এরপর বিকাল ৪ টায় খানজাহান আলীর মাজারে যান এবং সেখানে ঘুরে ফিরে দেখেন। এরপর সবাই মোংলার উদ্দেশ্যে রওয়ানা হয় এবং সন্ধ্যা ৬ টায় মোংলা এসে পৌছায় এবং মোংলার সুন্দরবন ও টাইগার হোটেলে রাত্রী যাপন করা হয়। রাত ৯ টায় হোটেল টাইগার এর হলরুমে পুরুষ্কার বিতরনী ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ এর সভাপতিত্বে এবং সহ সভাপতি এহসানুল হক এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি শামচুল হুদা হুদু,সাবেক সভাপতি মাহাবু্ব আহাদ, সাধারন সম্পাদক লিয়াকত হোসেন, সহ সভাপতি বেলায়েত হোসেন লিটন, যুগ্ম সম্পাদক মশিউর রহমান মিন্টু, কোষাধ্যক্ষ মিজানুর রহমান মোল্লা সহ নগরকান্দা প্রেসক্লাবের সদস্যবৃন্দ।
১১ এপ্রিল সকাল ৯ টায় মোংলা ফেরী ঘাট থেকে লঞ্চ যেগে সুন্দরবনের হাড়বাড়িয়া ও করমজলের উদ্দেশ্যে যাত্রা করে। দুপুর ১ টায় হাড়বাড়িয়া গিয়ে পৌছায়। ফরেষ্ট বিভাগের গান ম্যান সাথে নিয়ে বনের মধ্যে যাত্রা করেন। প্রায় ঘন্টা খানেক ঘোরাঘুরি করে ফিরে আসে।
হাড়বাড়িয়ার শাপলা টাওয়ার, সুন্দর গাছ,গোলপাতার গাছ, সহ নানা প্রকৃতির অপরূপ পরিবেশে নিজেদেরকে হারিয়ে ফেলেন। এরপর করমজলের উদ্দেশ্যে লঞ্চ যাত্রা করে । বিকাল ৪ টা থেকে ৫ টা পর্যন্ত করমজলে নানা প্রাকৃতিক দৃশ্য ঘুরে ঘুরে দেখে। করমজলে বেশ কয়েকজনের উপর বানর হামলা করে। বানরের মূল উদ্দেশ্যে ছিল হাতে থাকা ব্যাগের খাবার কেড়ে নিয়ে খাওয়া। এদিন সন্ধ্যায় ভ্রমনের যবনিকা টেনে ফরিদপুরের উদ্দেশ্যে রওয়ানা হয় আমাদের বহনকারী সাউদিয়া ও দিহান পরিবহন। এবং রাত ১০ টায় সবাই মাশাল্লাহ নিরাপদে নগরকান্দায় ফিরে আসি । নগরকান্দা প্রেসক্লাব কতৃপক্ষের সুন্দর ব্যবস্থাপনায় শিক্ষনীয় ও সফল ভ্রমন সম্পন্ন হওয়ায় ভ্রমনে অংশ নেওয়া সদস্যবৃন্দ ও তাদের পরিবারের সদস্যরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এবং আয়োজকদের ধন্যবাদ জানান।