ফরিদপুরের নগরকান্দা উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম -মুয়াজ্জিন এবং মাদ্রাসার মোহতামিম ও মোহাদ্দিসরা ফরিদপুর-২ আসনে ধানের শীষের পক্ষে কাজ করার ঘোষনা দিয়েছেন ।
শনিবার (১৭জানুয়ারী) রাত ৮ টায় নগরকান্দার লস্করদিয়ায় ফরিদপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শামা ওবায়েদ এর সাথে নগরকান্দা উপজেলার বিভিন্ন মসজিদের ইমামা – মোয়াজ্জিন এবং মাদ্রাসার মোহতামিম ও মোহাদাদিসদের মতবিনিময় সভায় ইমাম- মোয়াজ্জিনরা উপরোক্ত কথা বলেন।
নগরকান্দা বাজার মসজিদের সাবেক ইমাম ও ভোজেরডাঙ্গী জামে মসজিদের ইমাম কারী মোঃ লিয়াকত হোসেন এর সভাপতিত্বে এবং নগরকান্দা উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মুফতি ফয়জুল্লার সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। বক্তব্য রাখেন নগরকান্দা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাইফুর রহমান মুকুল,সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ,গজারিয়া মাদ্রাসার মোহতামিম মাওলানা মাহফুজুর রহমান,
জয়বাংলা জামে মসজিদের ইমাম মুফতি সাইয়েদুর রহমান, বালিয়ার মাঠ জামে মসজিদের ইমাম হাফেজ হোসাইন আহমেদ, মুফতি সাইফ আহমেদ, মাওলানা খলিলুর রহমান,মাওলানা আবু সাইদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেন, দেশের আলেম ওলামারা বিএনপির কাছেই নিরাপদ। বিএনপি ক্ষমতায় আসলে ইমাম- মোয়াজ্জিনদের সম্মানী ভাতা দিবে।