বাংলা নববর্ষ-১৪৩২ উৎসবমুখর পরিবেশে পালনের লক্ষে ফরিদপুরের নগরকান্দায় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ১১ টায় নগরকান্দা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কাফী বিন কবির।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভুমি মোঃ মাসুম বিল্লাহ, নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ সফর আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জয়দেব সরকার, উপজেলা কৃষি অফিসার তিলক কুমার ঘোষ,উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলাম, নগরকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ, উপজেলা প্রকৌশলী আব্দুল খালেক, রামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাইমদ্দীন মন্ডল, শহীদ মুক্তিযোদ্ধা আকরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব আলী মিয়া, উপজেলা সমাজসেবা অফিসার কাজী নিমেরী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রাজিব হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রওনক আরা বেগম, উপজেলা একাডেমিক সুপারভাইজার ঈরা গোস্বামী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা নাজমুল হুদা প্রমুখ।
সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১ লা বৈশাখ বর্ষ বরনের দিন সকাল ৮টায় উপজেলা পরিষদ চত্বর থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ, আলোচনা সভা, সাপ খেলা,লাঠি খেলা,হাডুডু খেলা ও লোকজ মেলা অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়।