শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
হুন্দ্বীপ পাড়া ঘরোয়া প্রিমিয়ার লীগের জমজমাট ফাইনাল, চ্যাম্পিয়ন এইচপি ব্রাদার্স এলিভেন বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থা’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে যুবদল নেতা-সহ ডলার প্রতারণা চক্রের ৫ সদস্য গ্রেফতার ও বিদেশি মুদ্রা উদ্ধার নদীতে ঘোড়া গোসল করানোর সময় প্রাণ হারালেন যুবক শ্রীপুরে ২৫ লিটার চোলাই মদসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবসে র‍্যালি, বৃক্ষরোপণ ও আলোচনা সভা যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন রুমন ঈদ-পরবর্তী ভাদুঘর মহল্লার নেতাকর্মীদের সঙ্গে এমপি শ্যামলের মতবিনিময় সভা স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কার্যকলাপ, পুলিশের অভিযানে গ্রেফতার নগরকান্দার  চাঁদহাটে  মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন আনোয়ারায় ২৪ ঘণ্টার মধ্যে সিএনজি ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেপ্তার মোবাইল ফোন না পেয়ে অভিমানে বিষপান, কাউখালীতে স্কুলছাত্রের মৃত্যু আনোয়ারায় ইয়াবা পাচারের নতুন রুট, অধরাই রয়ে গেছে গডফাদাররা ঈদ পুনর্মিলনীতে উন্নয়ন ও জনঅধিকার প্রতিষ্ঠার আহ্বান হাজী আশরাফ উদ্দিনের লালমনিরহাটে বজ্রপাতে গৃহবধূর আকস্মিক মৃত্যু জেলা প্রশাসনের শোক প্রকাশ ফটিকছড়িতে গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত চাঁদাবাজি মামলায়-হাটহাজারীতে ‘ভুয়া সাংবাদিক’ আটক ফটিকছড়িতে মাটি কর্ত্তন করায় ৫০ হাজার টাকা জরিমানা, বালি জব্দ ​বদলে যাচ্ছে রাঙামাটি, নান্দনিক সৌন্দর্যে মুগ্ধ হবেন পর্যটকরা শীতলক্ষ্যার বুকে টোয়াব অগ্রগামী ঐক্যজোটের আয়োজন, পর্যটন শিল্পে ইতিবাচক সংযোগ ও অগ্রযাত্রার প্রত্যাশা হোমনায় নিখোঁজের একদিন পর নারীর লাশ উদ্ধার কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন ভান্ডারিয়ার মনিরুল ইসলাম সোহাগ পুস্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি অনুমোদন বিএনপি সভাপতির ওপর হামলার ঘটনায় চার যুবদল নেতা বহিষ্কার নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের আগমনকে কেন্দ্র করে মতলব উত্তরে উৎসবমুখর পরিবেশ পাইকগাছায় জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে প্রাণনাশের হুমকি: থানায় অভিযোগ ছাগল চড়ানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ নবীগঞ্জে ৬ মাসের বেশি বিদ্যুৎ বিল বকেয়া, সংযোগ বিচ্ছিন্ন ঘাটাইলে নিখোঁজের ৪ দিন পর যুবদল কর্মীর লাশ উদ্ধার, আটক ৫

নগরকান্দায় সাংবাদিক রেজাউল করিমের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফরিদপুর প্রতিনিধি
শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫, ৮:২৯ অপরাহ্ন

ফরিদপুরের নগরকান্দা প্রেসক্লাবের সদস্য ও সিনিয়র সাংবাদিক রেজাউল করিম সেলিমের মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে নগরকান্দা প্রেসক্লাব মিলনায়তনে নগরকান্দা প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত স্মরণসভায় সভাপতিত্ব করেন নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন। স্মরণ সভায় বক্তারা রেজাউল করিম সেলিমের কর্মময় জীবনের নানা দিক তুলে ধরেন। তারা বলেন, রেজাউল করিম সেলিম ছিলেন সত্য ও ন্যায়নিষ্ঠ সাংবাদিকতার প্রতীক। দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ সংগ্রহ, মানুষের সমস্যার কথা তুলে ধরা এবং পেশার স্বার্থ রক্ষায় তিনি সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছেন। তার অকাল মৃত্যু নগরকান্দার সাংবাদিক সমাজের জন্য অপূরণীয় ক্ষতি বলে উল্লেখ করেন তারা।

বক্তারা আরও বলেন, “রেজাউল করিম সেলিম শুধু একজন সাংবাদিকই নন, তিনি ছিলেন আমাদের পরিবারের একজন অভিভাবক। তার হাসিমুখ, আন্তরিকতা ও সহমর্মিতা আজও চোখে ভাসে। আমরা তাকে চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবো।” এসময় প্রয়াত সাংবাদিকের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

স্মরণ সভায় উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ শাহিনুজ্জামান শাহিন, সরকারি এম.এন. একাডেমির সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ কে এম সাইয়াদুর রহমান বাবলু, নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি শামসুল হুদা হুদু, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুফতি মোস্তাফিজুর রহমান, উপজেলা বিএনপির সহ-সভাপতি আশরাফ আলী মুন্সী, সহ-সভাপতি আলমগীর হোসেন বকুল, সহ-সভাপতি আইয়ুব আলী মুন্সী, সাবেক ব্যাংকার আব্দুল ওহাব তালুকদার, লস্করদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিদ্দিকুল আলম বাবলু, তালমা নাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান চৌধুরী মুন্নু, মাওলানা সাইফুর রহমান, নগরকান্দা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি বেলায়েত হোসেন লিটন, সাবেক সভাপতি বোরহান আনিছ, সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, সাংবাদিক নিজাম নকিবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা।

 


এই বিভাগের আরো খবর