সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
আনোয়ারায় নিজ বাড়ি থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার বন্য জেব্রাফিশ গবেষণায় সহযোগিতা জোরদারে বাকৃবি-ফ্রান্স সৌজন্য সাক্ষাৎ কিশোরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রান গেলো ব্যবসায়ীর ভান্ডারিয়ায় পানি সংকট নিরসনে এগিয়ে এলেন বিএনপি নেতা সুমন,খাল পরিষ্কার কার্যক্রম অব্যাহত গজারিয়ায় গ্রাম আদালত সেবা জোরদারে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় ইমামের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন বিশ্বকাপের প্রিয় দলের পতাকার রঙে রঙিন ত্রিশালের সড়ক সিরাজগঞ্জে মানহানির দুই মামলায় মুফতি আমির হামজার স্থায়ী জামিন কুশমাইল ভূমি অফিসে বিদ্যুৎ সংকটে ভোগান্তিতে সেবাগ্রহীতারা নান্দাইলে মাদক ও জুয়া বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ঠাকুরগাওয়ে আন্ত:ধর্মীয় সম্প্রীতি কমিটির বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুশকিন দিবস ও রুশ ভাষা দিবস উদযাপন করেছে রাশিয়ান হাউস ইন ঢাকা চুনারুঘাটে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বন্দরে অপরাধ নির্মুলে সাড়াশি অভিযান চলমান: ওসি আশরাফ দুদকের মামলায় সাবেক আইজিপি বেনজির দুবাইতে গ্রেফতার জাতীয় বাজেট ২০২৬-২৭: সংস্কৃতি খাতে বরাদ্দ বৃদ্ধির যৌক্তিকতা নাজিরহাট হাসপাতালে এক দিনে ১৭ নরমাল ডেলিভারি করে সাফল্য ফটিকছড়িতে জীপ-অটোরিক্সা সংঘর্ষ মহিলার মৃত্যু ময়মনসিংহে হাম রোগে আক্রান্ত শিশুদের মাঝে মিনি হাইজিন পার্সেল বিতরণ ফুলবাড়ীয়ায় গাঁজা গাছসহ এলাকাবাসীর অভিযান, পলাতক ২ জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত এসটিআই ফোরাম ২০২৬-এ প্রিয়শপ ঢাকা স্পোর্টিং ক্লাবের আবারও সভাপতি হলেন ইঞ্জি. মো. মিজানুর রহমান খাজা ওসমান ফারুকীর নতুন গ্রন্থ ‘সুফি সাইকোলজি’র মোড়ক উন্মোচন ও গোলটেবিল বৈঠক মেধাবী প্রকৌশলীদের দেশে ধরে রাখতে সুযোগ বাড়ানোর তাগিদ জেলের জালে ধরা পড়ল বিরল প্রজাতির কচ্ছপ সাপাহার জবই বিলে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত নান্দাইলে কর্মরত সাংবাদিকদের তিন দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ঘাটাইলে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ অনুষ্ঠিত

নজরুল বিশ্ববিদ্যালয়ে ভলিবল প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩, ৪:৫৬ অপরাহ্ন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের আয়োজনে আন্তঃ বিভাগ (ছাত্র) ও আন্তঃঅনুষদ (ছাত্রী) ভলিবল প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর।

গতকাল বুধবার বিকালে শেখ রাসেল কেন্দ্রীয় খেলার মাঠে আন্তঃবিভাগ(ছাত্র) ভলিবলে পপুলেশন সায়েন্স বিভাগ চ্যাম্পিয়ন হয় এবং মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগ রানার আপ হয়। অপরদিকে আন্তঃঅনুষদ (ছাত্রী) প্রতিযোগিতায় কলা অনুষদ চ্যাম্পিয়ন এবং বিজ্ঞান অনুষদ রানার আপ হয়।

এ সময় অন্যান্যদর মধ্যে বক্তব্য দেন ট্রেজারার প্রফেসর ড. আতাউর রহমান। আচার্য শ্রীদীনেশচন্দ্র সেনের প্রপৌত্রী অধ্যাপক দেবকন্যা সেন, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. উজ্জ্বল কুমার প্রধান, ভলিবল প্রতিযোগিতা আয়োজক কমিটির আহŸায়ক ও চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. তপন কুমার সরকার, প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জী, পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) ড. মোহাম্মদ মেহেদী উল্লাহ, শারীরিক শিক্ষা বিভাগের দপ্তর প্রধান ও অতিরিক্ত পরিচালক জিয়া উদ্দিন মন্ডলসহ অন্য বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মেয়েদের খেলাধুলায় অংশগ্রহণের বিষয়ে মাননীয় উপাচার্য ড. সৌমিত্র শেখর বলেন, ‘মেয়েদের খেলাধুলার ক্ষেত্র তৈরি করার সময় এসেছে। আজ আন্তঃঅনুষদ প্রতিযোগিতায় মেয়েদের ভলিবল খেলা দেখে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। এসময় মেয়েদের জন্য আলাদা খেলার জায়গা নিয়ে ভাবনার কথা বলেন উপাচার্য।


এই বিভাগের আরো খবর