বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
নিজ গ্রামের উঠান বৈঠকে গণজোয়ার; মেয়র প্রার্থী ফারুক আহমেদের পক্ষে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থন অবশেষে কারামুক্ত হলেন ডা.আইভি কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান সরিষাবাড়ীতে জামিনে মুক্ত হয়েই দেশীয় অস্ত্র মহড়া বাদীকে প্রাণনাশের হুমকি নবীনগরে মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজন জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হাবিব মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার মাদারগঞ্জে ব্রীজ ও পাকা রাস্তা নির্মাণের দাবীতে এলাকাবাসী’র মানববন্ধন পদত্যাগ করলেন বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজিজুর সমস্ত রাজনৈতিক দলকে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের সঙ্গে ড্যাব নেতাদের বাগবিতণ্ডা বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলের দফতরির মৃত্যু,২ জন চিকিৎসাধীন পাইকগাছায় তুচ্ছ ঘটনায় শিশুর পিতা-মাতার ওপর হামলার অভিযোগ মতলব উত্তরে যুবদল নেতা শাহ আলম লস্করের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : অ্যাড.মফিজুল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত পীরগাছায় ডোবার পানিতে দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল সম্পাদনের অভিযোগ, তদন্তের দাবি কিশোরগঞ্জে সানি হত্যা মামলার আসামী আটক ফটিকছড়ি পৌরসভায় ব্যক্তিগত অর্থায়নে উন্নয়ন করে আলোচিত বিএনপি নেতা এমরান মুন্সীগঞ্জপ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন নান্দাইলে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নতুন অফিসের শুভ উদ্বোধন মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মৃত্যু মাদারগঞ্জে মত বিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সরিষাবাড়ীতে প্রবাসীর ঘরে ঢুকে যুবকের আত্মহত্যা খুলনায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী সভা অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

নবীগঞ্জে এমরুল হত্যাকাণ্ডের প্রতিবাদে শান্তিপূর্ণ মানববন্ধন

জুয়েল আহমদ, নবীগঞ্জ (হবিগঞ্জ)
শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ৮:০৮ অপরাহ্ন

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বনগাঁও নতুন জামে মসজিদের সামনে শুক্রবার জুম্মার নামাজ শেষে নিহত এমরুল ইসলাম হত্যাকাণ্ডের প্রতিবাদে শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নিহতের পরিবার ও স্থানীয় সচেতন মহলের আয়োজনে মানববন্ধনে এলাকার শতশত মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য দেন নিহতের পিতা মোঃ সোনাহর হোসেন, নিহতের বড় ভাই মোঃ নজরুল ইসলাম, চাচাতো ভাই মোঃ মাসুম আহমদ, চাচা মোঃ কাজল মিয়া। এছাড়াও স্থানীয়দের পক্ষ থেকে বক্তব্য দেন মোঃ সাদ্দক মিয়া, আয়াত মিয়া, আবু-সামা সবুজসহ আরও অনেকেই। বক্তারা অবিলম্বে হত্যাকাণ্ডে জড়িত সকল আসামিকে গ্রেফতার ও নিহত পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৭ নভেম্বর শুক্রবার জুম্মার নামাজ শেষে বনগাঁও জামে মসজিদের বারান্দায় পূর্ব শত্রুতার জেরে এমরুল ইসলাম (৩৫)-এর ওপর অতর্কিত ছুরিকাঘাতের ঘটনা ঘটে। হামলায় তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর প্রধান আসামি মোঃ রুশেল মিয়াকে গ্রেফতার করা হলেও বাকি ৬ আসামি এখনো পলাতক রয়েছে বলে জানা গেছে। এলাকাবাসীর অভিযোগ, পলাতক আসামিরা এলাকায় ঘোরাফেরা করে নিহতের পরিবারকে হুমকি দিচ্ছে একটা উইকেট পরেছে প্রয়োজনে আর তিনটি উইকেট পালানো হবে। তাই শান্তিপূর্ণ মানববন্ধনে বক্তারা বলেন, “দ্রুত সময়ের মধ্যে সকল আসামিকে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। যাতে করে কেউ অন্যায় করে পার না পেয়ে যায় এবং এলাকার শান্তি বিনষ্ট না করতে পারে। এ সময় তারা প্রশাসনের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এবং শান্তিপূর্ণভাবে তাদের দাবি উপস্থাপন করেন।


এই বিভাগের আরো খবর