১৫৪ ময়মনসিংহ-৯ নান্দাইল আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত নৌকার প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক দুইবারের সংসদ সদস্য মেজর জেনারেল অব: আব্দুস সালাম আরসিডিএস পিএসসি’কে মোটরসাইকেল শোডাউন সহ ফুলেল সংবর্ধনা জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ নান্দাইলের আওয়ামী জনতা।
আজ মঙ্গলবার (২৮শে নভেম্বর) বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দ মুখর পরিবেশে দলীয় নেতা কর্মীরা পার্শ্ববর্তী উপজেলা ত্রিশাল বাস স্ট্যান্ডে থেকে মোটরসাইকেল ও প্রাইভেটকার যোগে শোডাউন দিয়ে ত্রিশাল- কানাারামপুর সড়ক হয়ে উপজেলা দলীয় কার্যালয়ে নিয়ে আসেন আওয়ামীলীগের মনোনীত নৌকার প্রার্থীকে।
এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মী ও আওয়ামী সমর্থকরা নৌকার মনোনীত প্রার্থী আব্দুস সালামকে স্বাগত জানাতে ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ ও ‘শেখ হাসিনার নৌকা, সালাম ভাইয়ের নৌকা,শ্লোগানে মুখরিত হয় নান্দাইলের রাজপথ।
পরে দুপুরের পর উপজেলা দলীয় কার্যালয়ে সামনে এক পথসভা করেন।উক্ত পথ সভায় তিনি সকলের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং জাতীর জনকের তনয়া জননেত্রী শেখ হাসিনা কে কৃতজ্ঞতা জানান এবং দ্বাদশ জাতীয় সংসদ ৭ জানুয়ারি নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধ ভাবে নৌকা কে বিজয় করার লক্ষে কাজ করতে হবে।