ময়মনসিংহের নান্দাইলে ১৫ মার্চ বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষ্যে আজ শুক্রবার (১৫ মার্চ) উপজেলা প্রশাসনের আয়োজনে প্রশাসনিক সম্মেলন কক্ষে এক আলোচনা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পালের সভাপতিত্বে বক্তব্য রাখেন নান্দাইল সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ ফয়জুর রহমান,এছাড়াও বক্তব্য রাখেন কলামিস্ট সাইদুর রহমান, সাংবাদিক হাজ্বী রফিকুল ইসলাম খোকন,রফিকুল ইসলাম মোড়ল সহ প্রমুখ।
এসময় বক্তারা বলেন কেনাকাটা বা আর্থিক লেনদেন যেন স্বচ্ছ হয়,এবং গ্রাহকরা যেনো প্রতারণার শিকার না হয় তাদের ন্যায্য অধিকার পায়,এবং রমজান উপলক্ষে প্রতিটি বাজার যেন মনিটরিং করা হয়।
এসময় উপজেলার কর্মকর্তাগণ, দলীয় নেতৃবৃন্দ ও বরেণ্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।