ময়মনসিংহের নান্দাইলে আজ রবিবার (১৪ জুন) বিকেলে উপজেলার গাংগাইল ইউনিয়নের শাইলধরা বাজারে বাংলাদেশ মানবাধিকার কমিশন নান্দাইল শাখার উদ্যোগে উক্ত মাদক ও জুয়া বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
এ সময় বাংলাদেশ মানবাধিকার কমিশন নান্দাইল উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান ভূঁইয়ার সভাপতিত্বে ও মানবাধিকার কমিশন নান্দাইল উপজেলা শাখার সদস্য রাসেল মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন নান্দাইল মডেল থানার প্রতিনিধি সিনিয়র এস আই সম্রাজ , নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল, কালের কণ্ঠের ময়মনসিংহ জেলা প্রতিনিধি রবিউল আলম ফরাজি, বিএনপি নেতা কাজি মঞ্জুরুল ইসলাম,আলী আকবর সহ প্রমুখ।
এ সময় বক্তারা মাদকের বিরুদ্ধে সকলকে সজাগ থাকার আহবান করেন এবং প্রত্যেককে নিজ নিজ এলাকায় যেন বাহিরের কোন মাদক কারবারি এবং মাদক সেবি প্রবেশ না করতে পারে। উক্ত মানববন্ধনে এ সময় এলাকাবাসী সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।