মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপি সরকার জনগণের কল্যাণের সরকার: সেলিমুজ্জামান এমপি শেরপুরে জেলা যুবদলের উদ্যোগে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল আমতলীতে বিএনপির বিক্ষোভ মিছিল পাইকগাছায় ভুমিহীনের জমি জবর দখল নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে ছাত্রদল-যুবদলের অবস্থান কর্মসূচি সাতক্ষীরায় বিআরটিএ কর্তৃক সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে চেক হস্তান্তর কলমাকান্দাকে আগামী ৫০ বছরের মহাপরিকল্পনায় আধুনিক জনপদ করা হবে: ডেপুটি স্পিকার কেন্দ্রীয় যুবদলের নির্দেশনায় সাতক্ষীরায় যুবদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল প্লাস্টিক দূষণ রোধে কাপ্তাই ৪১ বিজিবি বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ভাণ্ডারিয়ায় দুই ভেটেরিনারি ওষুধ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ফল মেলার উদ্বোধন সালথায় কমিটিতে পদবঞ্চিত হয়ে ছাত্রদল কর্মীর সংবাদ সম্মেলন সালথায় নবগঠিত ছাত্রদলের আনন্দ মিছিল মতলব উত্তরে অপ্রচার ও শিষ্টচার বর্হিভুত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল বগুড়ার শিবগঞ্জ মোকামতলা উপজেলার তিন ইউনিয়নের নাম পরিবর্তনে গণশুনানি অনুষ্ঠিত লালমোহনে ব্রিজ ভেঙে ট্রাক খালে, চালক নিহত পুলিশের নাকের ডগায় মাদক ব্যাবসা,র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ উদ্ধার, গ্রেপ্তার-৩ নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাঠে রয়েছে সশস্ত্রবাহিনী জামায়াতের ব্রিফিং চলাকালীন “দোসর” আখ্যা দিয়ে হামলা, সাংবাদিক আহত বাংলাদেশের সাহিত্যকে বিশ্বদরবারে পৌঁছে দিচ্ছেন শাম্মী তুলতুল মাইলস্টোন এয়ার সার্ভিস লিমিটেডের আয়োজনে হজ্জ ও ওমরা পালন বিষয়ক আলোচনা অনুষ্ঠান ​ফুলবাড়ীয়ায় পৌর এলাকায় নতুন সোলার বাতি স্থাপন কাজের উদ্বোধন নগরকান্দায় সাংবাদিকদের সাথে নবনিযুক্ত ইউএনও রেজওয়ানা আফরিনের মতবিনিময় কাউখালীতে বিএনপির অবস্থান কর্মসূচি নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে আনোয়ারায় পুলিশের নজরদারি জোরদার বগুড়ার সোনাতলায় গরুভর্তি ভটভটি উল্টে সাবেক ইউপি সদস্য নিহত সালথা উপজেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষনা: সভাপতি রাজ, সম্পাদক সোহেল কাউখালীর দুটি সরকারি উচ্চ বিদ্যালয়ে তীব্র শিক্ষক সংকট: নিরসনের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন কুমিল্লার মুরাদনগরে সড়ক নিয়ে মিথ্যাচার, প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা বরিশাল বিভাগীয় সমাবেশ বাস্তবায়ন করতে ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে ছাত্রদল-যুবদলের অবস্থান কর্মসূচি

ঝালকাঠি প্রতিনিধি
মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৯:০৪ অপরাহ্ন

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল।

একই দাবিতে জেলা যুবদলও অবস্থান কর্মসূচি পালন এবং মোটরসাইকেল শোভাযাত্রা করেছে। আজ মঙ্গলবার (২৩ জুন) সকালে ঝালকাঠি শহরের ফায়ার সার্ভিস মোড়ে জেলা ছাত্রদলের একাংশ অবস্থান কর্মসূচি পালন করে। কর্মসূচি শেষে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে ফায়ার সার্ভিস মোড় থেকে সদর চৌমাথা পর্যন্ত প্রদক্ষিণ করে প্রতিবাদ জানায়।
এ কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহম্মেদ সালাউদ্দিন, যুগ্ম আহ্বায়ক যোবায়ের তালুকদার মেশকাত, কেশব সুমন সরকার ও তৌহিদ হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদল নেতা মুবিনুল ইসলাম সাদ্দাম, পৌর ছাত্রদলের সদস্য সচিব সুমন চন্দ্র মণ্ডল, কলেজ ছাত্রদলের সভাপতি হাদিসুর রহমান, সিনিয়র সহ-সভাপতি মো. নেসারউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. সাইফ, আকলিমা মোয়াজ্জেম কলেজ ছাত্রদলের সভাপতি তারেক রহমান, সাধারণ সম্পাদক সাহেনসা এবং বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি-সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতাকর্মীরা।
অপরদিকে, জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে জেলা যুবদলের উদ্যোগে অবস্থান কর্মসূচি পালন করা হয়। এতে নেতৃত্ব দেন জেলা যুবদলের আহ্বায়ক মো. শামীম তালুকদার।
এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট আনিসুর রহমান খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রবিউল হোসেন তুহিনসহ জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
পরে যুবদলের নেতাকর্মীরা একটি মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি শহরের সাধনা মোড়, ফায়ার সার্ভিস মোড়, কলেজ মোড়, লঞ্চঘাট, বান্দাকাটা ও সদর চৌমাথাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শীতলাখোলা এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে সমাপনী বক্তব্যের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।


এই বিভাগের আরো খবর