মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন

নেটফ্লিক্সের পাসওয়ার্ড শেয়ার করলেই গুনতে হবে অতিরিক্ত টাকা

অনলাইন ডেস্ক :
শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২, ৬:৪০ পূর্বাহ্ন

তথ্যপ্রযুক্তি ডেস্ক :
বিশ্বের অন্যতম জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের গ্রাহকদের মধ্যে পাসওয়ার্ড শেয়ার করার প্রবণতা বহুদিনের। এই কারণে ব্যবসা বাঁচাতে এবার নতুন পন্থা আনতে চলেছে মার্কিন সংস্থাটি। একই অ্যাকাউন্টের মধ্যে নেটফ্লিক্সের গ্রাহকদের তৈরি করতে হবে সাব অ্যাকাউন্ট। আর প্রত্যেক সাব অ্যাকাউন্টের জন্য গুনতে হবে অতিরিক্ত টাকা। ২০২৩ সালের মধ্যেই পাসওয়ার্ড শেয়ারিং বন্ধ করতে আরও কড়া ব্যবস্থা নেবে নেটফ্লিক্স।
সম্প্রতি দ্যা ভার্জ -এ প্রকাশিত প্রতিবেদনে নতুন ফিচার আনার তথ্য জানানো হয়েছে।
জুলাই থেকে সেপ্টেম্বরের ত্রৈমাসিকে বিশ্বব্যাপী নেটফ্লিক্সের গ্রাহক সংখ্যা ছিল ২২ দশমিক ৩ কোটি। বিগত কয়েক মাসে একাধিক কড়া ব্যবস্থা নেওয়ার কারণে গ্রাহক সংখ্যা সামান্য বেড়েছে বলে জানিয়েছে সংস্থাটি। চলতি বছর তৃতীয় ত্রৈমাসিকে মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় প্রায় ১ লাখ নতুন সাবস্ক্রাইবার পেয়েছে নেটফ্লিক্স।
>>বৃষ্টি নামাতে আকাশে ড্রোন পাঠালো চীন
চলতি বছরের শুরুতে প্রথম গ্রাহক সংখ্যা কমেছিল নেটফ্লিক্সের। প্রায় এক দশকের বেশি সময়ে এই প্রথম গ্রাহক সংখ্যা কমেছিল এই জনপ্রিয় স্ট্রিমিং সার্ভিসের। গ্রাহক সংখ্যা কমতেই নড়েচড়ে বসে মার্কিন সংস্থাটি। তখনই কোম্পানির কর্মকর্তারা জানিয়েছিলেন গ্রাহকদের মধ্যে অতিরিক্ত পাসওয়ার্ড শেয়ারিংয়ের প্রবণতার জন্যই ব্যবসায় ধাক্কা খেয়েছে কোম্পানি। এর পরেই গ্রাহকদের মধ্যে পাসওয়ার্ড শেয়ারিং বন্ধ করতে বিশ্বব্যাপী বিভিন্ন কড়া ব্যবস্থা নিতে শুরু করে নেটফ্লিক্স। কয়েক মাস আগেই চিলি, কোস্টা রিকা ও পেরুতে পাসওয়ার্ড শেয়ারিং ঠেকাতে পরীক্ষামূলকভাবে বিশেষ ব্যবস্থা নিয়েছিল নেটফ্লিক্স। এই দেশগুলোতে বাড়ির বাইরে অন্য কোনো ডিভাইস থেকে নেটফ্লিক্স লগ ইন করতে গেলে অতিরিক্ত খরচ করতে হচ্ছে। এছাড়াও গ্রাহক ধরে রাখতে সম্প্রতি আরও সস্তায় বেসিক প্ল্যান নিয়ে এসেছে নেটফ্লিক্স। এই প্ল্যানে ভিডিওর মধ্যে বিজ্ঞাপন দেখাবে মার্কিন স্ট্রিমিং সংস্থাটি। মার্কিন যুক্তরাষ্ট্রে এই প্ল্যান ৩ নভেম্বর থেকে শুরু হচ্ছে। এজন্য মাসে ৬.৯৯ মার্কিন ডলার খরচ হবে। যুক্তরাষ্ট্র ছাড়াও আপাতত অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, কোরিয়া, মেক্সিকো, স্পেন ও যুক্তরাজ্যে এই প্ল্যান উদ্বোধন করেছে নেটফ্লিক্স।


এই বিভাগের আরো খবর