বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
শীতলক্ষ্যার বুকে টোয়াব অগ্রগামী ঐক্যজোটের আয়োজন, পর্যটন শিল্পে ইতিবাচক সংযোগ ও অগ্রযাত্রার প্রত্যাশা হোমনায় নিখোঁজের একদিন পর নারীর লাশ উদ্ধার কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন ভান্ডারিয়ার মনিরুল ইসলাম সোহাগ পুস্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি অনুমোদন বিএনপি সভাপতির ওপর হামলার ঘটনায় চার যুবদল নেতা বহিষ্কার নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের আগমনকে কেন্দ্র করে মতলব উত্তরে উৎসবমুখর পরিবেশ পাইকগাছায় জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে প্রাণনাশের হুমকি: থানায় অভিযোগ ছাগল চড়ানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ নবীগঞ্জে ৬ মাসের বেশি বিদ্যুৎ বিল বকেয়া, সংযোগ বিচ্ছিন্ন ঘাটাইলে নিখোঁজের ৪ দিন পর যুবদল কর্মীর লাশ উদ্ধার, আটক ৫ বরিশালে প্রত্যাশার খাল এখন কৃষকদের গলার কাঁটা, কোটি টাকা গচ্ছা *শ্রীপুরে নিখোঁজের ৩০ ঘন্টা পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দুস্থদের মাঝে খাদ্য বিতরণ কেন্দ্রীয় যুবদলের ১নং সহ-সভাপতি জিয়াউর রহমানকে অভিনন্দন মুক্তাগাছায় বজ্রপাতে কলেজ শিক্ষকের মৃত্যু জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হলেন আ. করিম সরকার ফটিকছড়িতে ৪০ বছরের পুরানো সেতু, ঝুঁকি নিয়ে এলাকাবাসীর পারাপার মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি ফটিকছড়ি প্রেসক্লাবে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্টিত কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফটিকছড়িতে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত- ২০ ঝালকাঠিতে ধর্ষণ প্রতিরোধে সচেতনতামূলক বিষয়ক সভা অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা পদকে জেলার শ্রেষ্ঠ গোয়াইনঘাটের ইউএনও রতন কুমার অধিকারী জ্যৈষ্ঠের প্রচন্ড দাবদাহে পাইকগাছায় বেড়েছে তালশাঁসের কদর সরকার প্রতিরক্ষা শিল্পে মেড ইন বাংলাদেশ নীতি গ্রহণ করেছে :নৌবাহিনী প্রধান জৈন্তাপরে ৩দিনব্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন অবৈধ চেয়ারম্যান অপসারণের দাবিতে আনোয়ারায় ইসলামী ব্যাংকের সামনে মানববন্ধন নিজ গ্রামের উঠান বৈঠকে গণজোয়ার; মেয়র প্রার্থী ফারুক আহমেদের পক্ষে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থন অবশেষে কারামুক্ত হলেন ডা.আইভি কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান

পাইকগাছায় জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে প্রাণনাশের হুমকি: থানায় অভিযোগ

মানছুর রহমান জাহিদ,পাইকগাছা
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ৯:৪০ অপরাহ্ন

খুলনার পাইকগাছায় বসতঘরের চালের টিন ও বেড়া খুলে নেয়া সহ প্রাণনাশের হুমকিতে থানায় অভিযোগ করা হয়েছে। সোমবার এ অভিযোগটি করেন উপজেলার মৌখালী গ্রামের আজগর আলীর ছেলে মো. আমির হামজা (৩৮)।

অভিযোগ সুত্রে জানা গেছে, পৌরসভার গোপালপুর মৌজায় তার শাশুড়ি আমেনা বেগমের মালিকানাধীন জমিতে পরিবার নিয়ে বসতঘর নির্মাণ করে দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছেন। তবে সম্প্রতি তার শ্বশুর মরহুম আফিল গাজীর প্রথম পক্ষের ছেলে রবিউল ইসলাম (গোলাম রব্বানী) ও মেয়ে শাহিনা বেগম ওই সম্পত্তির মালিকানা দাবি করে সেখানে দখলের চেষ্টা চালাচ্ছেন।
এরই ধারাবাহিকতায় সোমবার সকাল আনুমানিক ১০টার দিকে অভিযুক্তরা কয়েকজন লোকজন নিয়ে ঘটনাস্থলে এসে বসতঘরের টিন ও বেড়া খুলে নেওয়ার চেষ্টা করেন। এ সময় আমির হামজা ও তার পরিবারের সদস্যরা বাধা দিলে অভিযুক্তরা লাঠিসোঁটা নিয়ে ভয়ভীতি প্রদর্শন করেন এবং প্রাণনাশের হুমকি দেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মরহুম আফিল গাজী জীবদ্দশায় গোপালপুর মৌজায় তার নিজস্ব ৯ শতক ২৫ পয়েন্ট জমি ২০২৪ সালের ১০ জুন তার দ্বিতীয় স্ত্রী আমেনা বেগম (আমির হামজার শাশুড়ীর) নামে হেবা দলিলের মাধ্যমে হস্তান্তর করেন। পরবর্তীতে ২০২৫ সালের ২৫ নভেম্বর আমেনা বেগম উক্ত জমি নিজের নামে নামজারি সম্পন্ন করেন। বর্তমানে জমিটি খতিয়ান নং-২৫/৮৫৭-এর অন্তর্ভুক্ত রয়েছে।

ভুক্তভোগী আমির হামজা বলেন, বিবাদীরা যেকোনো সময় আমাদের বড় ধরনের ক্ষতি করতে পারে। আমরা প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

অন্যদিকে অভিযোগের বিষয়ে শাহিনা বেগম বলেন, আমার পিতার স্বাক্ষর জাল করে জমি লিখে নেওয়া হয়েছে। হেবা দলিলে থাকা স্বাক্ষরটি আমার পিতার নয়। আমরা বিষয়টির নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত চাই।

এ বিষয়ে পাইকগাছা থানার তদন্তকারী এএসআই হারুনুর রশীদ জানান, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। উভয় পক্ষকে থানায় ডাকা হয়েছে। পাশাপাশি বিরোধপূর্ণ জমিতে কোনো ধরনের কার্যক্রম পরিচালনা না করার জন্য বিবাদী পক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, জমির পূর্বতন মালিক আফিল গাজী গত ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে মৃত্যুবরণ করেন।


এই বিভাগের আরো খবর