রবিবার, ৩১ মে ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

পাইকগাছায় সাংবাদিক ফসিয়ারের নিরব আর্তনাদ : যেন এক নির্মম সময়ের গল্প !

মানছুর রহমান জাহিদ,পাইকগাছা
সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ১১:২০ অপরাহ্ন

এ যেন এক নির্মম সময়ের গল্প। যে মানুষটি একটা সময় অন্যায়ের বিরুদ্ধে সর্বদা ধরতেন ন্যায়ের কলম আর হয়ে উঠতেন শোষিত মানুষের কণ্ঠস্বর।

আজ সেই মানুষটিই নিঃশব্দে লড়ছেন নিজের জীবনের জন্য। দক্ষিণ খুলনার পাইকগাছা উপজেলার সকলের পরিচিত এক কলম সৈনিক সাংবাদিক ফসিয়ার রহমান বর্তমানে খুলনার আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের একটি বিছানায় শুয়ে প্রতিনিয়ত মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। তার পায়ে বাসা বেঁধেছে মরণব্যাধি গ্যাংগ্রিন রোগ, যার ফলে প্রতিদিনই একটু একটু করে নিভে যাচ্ছে তার বেঁচে থাকার আলো। হাসপাতালের নির্জন কক্ষে তার নীরব আর্তনাদ যেন দেয়ালে দেয়ালে প্রতিধ্বনিত হয়।
এই কান্না কোন শব্দের নয়- এ এক অসহায়ত্বের, অবহেলার, আর চরম অর্থসংকটের কান্না।
যে হাত একসময় অন্যায়ের বিরুদ্ধে কলম ধরতো, সেই হাত আজ অসাড় হয়ে পড়ে আছে বিছানার এক কোণে। যন্ত্রণা যখন অসহনীয় হয়ে ওঠে, তখন তার নিঃশ্বাসে ভেসে আসে শুধু বাঁচার আকুতি-
কিন্তু সেই আকুতির জবাব দেওয়ার মতো সামর্থ্য নেই তার পরিবারের!
সাংবাদিক ফসিয়ার রহমান, যিনি পাইকগাছার একজন কলম যোদ্ধা, সাংবাদিকতার মাধ্যমে যিনি দীর্ঘদিন ধরে মানুষের পাশে থেকেছেন। মফস্বলের ধুলোমাখা পথ থেকে তুলে এনেছেন মানুষের দুঃখ-দুর্দশার গল্প। অথচ আজ তার নিজের গল্প শোনার কেউ নেই। উন্নত চিকিৎসার আশায় শেষ সম্বলটুকু বিক্রি করে পাড়ি জমিয়েছিলেন ভারতে। কিন্তু চিকিৎসার ব্যয় এতটাই বিপুল ছিলো যে, মাঝপথেই থেমে যায় সেই লড়াই। বুকভরা বেদনা আর অপূর্ণ স্বপ্ন নিয়ে তাকে ফিরে আসতে হয় দেশে। আর সেই ফিরে আসা যেন ছিল আরও বড় এক অন্ধকারের দিকে পতন।
এখন প্রতিটিদিন তার জন্য এক একটি দুঃসহ অধ্যায়। তীব্র ব্যথায় কাতরানো সাংবাদিক ফসিয়ার রহমান কখনো চোখ বন্ধ করে সহ্য করার চেষ্টা করেন, আবার কখনো অস্ফুটে বলে ওঠেন—
“আমি কি আর লিখতে পারবো?” এই প্রশ্ন যেন শুধু তার নয়, আমাদের সমাজের প্রতিও এক কঠিন প্রশ্ন”
আমরা কি সত্যিই একজন কলম যোদ্ধাকে এভাবে হারিয়ে যেতে দেবো?

তিনি শুধু একজন সাংবাদিক নন-
তিনি একজন বাবা, যার সন্তানেরা অপেক্ষা করে আছে বাবার ফিরে আসার। তিনি একজন স্বামী, যার অনুপস্থিতিতে ভেঙে পড়েছে একটি পরিবার। তিনি এই সমাজেরই একজন নিবেদিত প্রাণ মানুষ, যিনি নিজের স্বার্থের চেয়ে মানুষের কষ্টকে বড় করে দেখেছেন সবসময়।
মফস্বল সাংবাদিকতার পথ কখনোই সহজ ছিল না তার জন্য। দিনের পর দিন তথ্য সংগ্রহ, নানা প্রতিবন্ধকতা, আর্থিক অনিশ্চয়তা, সবকিছুর মাঝেই লড়াই করে সংবাদ পাঠাতেন পত্রিকার দপ্তরে। অনেক সময় একটি সংবাদ প্রকাশের পেছনে লেগে যেত দিন-রাতের পরিশ্রম, মফস্বল সাংবাদিকতাই ছিল না কোন সম্মানী । তবুও থেমে যাননি। কারণ তিনি জানতেন, তার কলমই পারে কোনো অবহেলিত মানুষের কণ্ঠস্বর হয়ে উঠতে।
আজ সময় এসেছে, সেই মানুষটির পাশে দাঁড়ানোর। আমাদের সামান্য সহায়তাই হতে পারে তার জীবনের নতুন আশার আলো। সমাজের বিত্তবান ব্যক্তি, প্রবাসী বাংলাদেশি, মানবিক সংগঠন, সবার প্রতি আহ্বান, আসুন আমরা সবাই মিলে বাঁচিয়ে তুলি এক সাহসী কলম যোদ্ধাকে।
সাংবাদিক ফসিয়ার রহমানের চিকিৎসার জন্য সরাসরি যোগাযোগ বা বিকাশ (পার্সোনাল) করা যাবে এই নম্বরে: ০১৯১৪-১৮২৭৪৩
আপনার সামান্যতম সহানুভূতি হয়তো বাঁচিয়ে দিতে পারে একটি জীবন, একটি পরিবার এবং একজন নির্ভীক কলম যোদ্ধাকে।


এই বিভাগের আরো খবর