বুধবার, ২৭ মে ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা

পাইকগাছার বিরাশী গ্রাম জুড়ে চলাচলের রাস্তায় ইটের সলিং থাকলেও ৯০ ফুট রাস্তা পড়ে আছে অবহেলায়

মানছুর রহমান জাহিদ,পাইকগাছা
শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ৬:২৩ অপরাহ্ন

খুলনার পাইকগাছা উপজেলার ২নং কপিলমুনি ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিরাশী গ্রাম জুড়ে চলাচলের রাস্তায় ইটের সলিং থাকলেও ৯০ ফুট রাস্তা পড়ে আছে অযত্নে – অবহেলায়, যেন দেখার কেউ নেই!

আজ শুক্রবার (২৭ মার্চ) সকালে সরজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার কপিলমুনি ইউপির আগড়ঘাটা বাজার ভেদামাড়ী মোড় হতে মরহুম মাওলানা শামছুর রহমানের বাড়ি অভিমুখে বিরাশী নতুন পুকুর হয়ে পুর্ব দিকে বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ছুরমান গাজীর বাড়ি পর্যন্ত প্রায় দুই কিলোমিটার ইটের সলিং রাস্তা রয়েছে। এছাড়াও উক্ত গ্রামের আশেপাশে ভিতরের বিভিন্ন রাস্তা গুলোতেও রয়েছে ইটের সলিং। কিন্তু বিশিষ্ট ব্যবসায়ী ছুরমান গাজীর বাড়ির সামনে কাদের সরদারের বাড়ির উত্তর পার্শ্বে একটি পুকুর সংলগ্ন হয়ে পশ্চিমে বিরাশী গ্রামের ভিতরের রাস্তাটি ইটের সলিং থাকলেও পুকুর সংলগ্ন হতে স্থানীয় পেশ ইমাম মোঃ সোহরাব গাজীর বাড়ি পর্যন্ত প্রায় ৯০ ফুট রাস্তা কাঁচাই রয়ে গেছে। আর উক্ত ৯০ ফুট রাস্তাটি বর্তমানে সংস্কারের অভাবে পড়ে আছে অযত্নে আর অবহেলায়।
এলাকাবাসী জানান, প্রায় দু’বছর আগে এই গ্রামের ভিতরের রাস্তাটি ইটের সলিং হলেও গ্রামে প্রবেশের রাস্তার শুরুতেই ৯০ ফুট রাস্তা কাঁচা থেকে যায়। এলাকার সকল রাস্তাগুলো ইটের সলিং হলেও বছরের পর বছর কাঁচা রাস্তারুপেই পড়ে আছে এই ৯০ ফুট চলাচলের রাস্তা।

বিরাশী পূর্বপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মোঃ সোহরাব হোসেন বলেন, এই রাস্তাটি দিয়ে উক্ত গ্রামের প্রায় ৫ শতাধিক মানুষ প্রতিনিয়ত চলাফেরা করে। ৯০ ফুট চলাচলের উক্ত রাস্তাটি দিয়ে বর্ষা মৌসুম এলে এই গ্রামের মানুষ বাজার, মাঠ, ঘাট কিংবা মসজিদে যেতে হলে চরম ভোগান্তি পোহাতে হয়। উক্ত রাস্তাটির বাকি অংশটুকু ইটের সলিং হলে এ গ্রামের মানুষ অনেক উপকৃত হবে। এদিকে উক্ত রাস্তাটির বাকি কাঁচা অংশটুকু দ্রুত সংস্কারের জন্য কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।

এ ব্যাপারে জানতে চাইলে, কপিলমুনি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান – ২ ও ইউপি সদস্য মোঃ বদরুল আলম জানান, রাস্তাটি সাবেক ইউপি সদস্য দায়িত্বে থাকা কালিন করা হয়েছে। রাস্তাটির বাকি অংশটুকু করা জরুরি। আমি চেষ্টা করবো আগামী প্রকল্প পেলে রাস্তাটির বাকি অংশ ইটের সলিং হিসেবে করার।

এ বিষয়ে কপিলমুনি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ইউনুস আলী মোড়ল জানান, আমি অল্প কিছুদিন ধরে উক্ত ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছি। তাই বিষয়টি আমার জানা ছিল না। তবে জনগুরুত্বপূর্ণ উক্ত গ্রামের মানুষদের জনদুর্ভোগ ও ভোগান্তি লাঘবে আমি অবশ্যই রাস্তাটির বাকি অংশ ইটের সলিং করে দেয়ার চেষ্টা করবো।


এই বিভাগের আরো খবর