সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
আনোয়ারায় নিজ বাড়ি থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার বন্য জেব্রাফিশ গবেষণায় সহযোগিতা জোরদারে বাকৃবি-ফ্রান্স সৌজন্য সাক্ষাৎ কিশোরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রান গেলো ব্যবসায়ীর ভান্ডারিয়ায় পানি সংকট নিরসনে এগিয়ে এলেন বিএনপি নেতা সুমন,খাল পরিষ্কার কার্যক্রম অব্যাহত গজারিয়ায় গ্রাম আদালত সেবা জোরদারে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় ইমামের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন বিশ্বকাপের প্রিয় দলের পতাকার রঙে রঙিন ত্রিশালের সড়ক সিরাজগঞ্জে মানহানির দুই মামলায় মুফতি আমির হামজার স্থায়ী জামিন কুশমাইল ভূমি অফিসে বিদ্যুৎ সংকটে ভোগান্তিতে সেবাগ্রহীতারা নান্দাইলে মাদক ও জুয়া বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ঠাকুরগাওয়ে আন্ত:ধর্মীয় সম্প্রীতি কমিটির বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুশকিন দিবস ও রুশ ভাষা দিবস উদযাপন করেছে রাশিয়ান হাউস ইন ঢাকা চুনারুঘাটে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বন্দরে অপরাধ নির্মুলে সাড়াশি অভিযান চলমান: ওসি আশরাফ দুদকের মামলায় সাবেক আইজিপি বেনজির দুবাইতে গ্রেফতার জাতীয় বাজেট ২০২৬-২৭: সংস্কৃতি খাতে বরাদ্দ বৃদ্ধির যৌক্তিকতা নাজিরহাট হাসপাতালে এক দিনে ১৭ নরমাল ডেলিভারি করে সাফল্য ফটিকছড়িতে জীপ-অটোরিক্সা সংঘর্ষ মহিলার মৃত্যু ময়মনসিংহে হাম রোগে আক্রান্ত শিশুদের মাঝে মিনি হাইজিন পার্সেল বিতরণ ফুলবাড়ীয়ায় গাঁজা গাছসহ এলাকাবাসীর অভিযান, পলাতক ২ জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত এসটিআই ফোরাম ২০২৬-এ প্রিয়শপ ঢাকা স্পোর্টিং ক্লাবের আবারও সভাপতি হলেন ইঞ্জি. মো. মিজানুর রহমান খাজা ওসমান ফারুকীর নতুন গ্রন্থ ‘সুফি সাইকোলজি’র মোড়ক উন্মোচন ও গোলটেবিল বৈঠক মেধাবী প্রকৌশলীদের দেশে ধরে রাখতে সুযোগ বাড়ানোর তাগিদ জেলের জালে ধরা পড়ল বিরল প্রজাতির কচ্ছপ সাপাহার জবই বিলে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত নান্দাইলে কর্মরত সাংবাদিকদের তিন দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ঘাটাইলে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ অনুষ্ঠিত

পাকিস্তানের বিপক্ষে সিরিজ হারলো বাংলাদেশ

অনলাইন ডেস্ক :
শনিবার, ৩১ মে, ২০২৫, ১১:৪২ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন ক্রীড়া ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতেও হেরেছে বাংলাদেশ। এর মধ্য দিয়ে গেল সপ্তাহে আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হারের পর এবার পাকিস্তানের বিপক্ষেও সিরিজ হারলো টাইগাররা। অন্যদিকে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে পাকিস্তান।

শুক্রবার (৩০ মে) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয়েছিল লিটন দাসের দল। যেখানে ৫৭ রানের বড় ব্যবধানে হারের মুখ দেখল বাংলাদেশ দল।

আগে ব্যাটিং করতে নেমে ৬ উইকেটে ২০১ রান করে পাকিস্তান। জবাবে বাংলাদেশ অলআউট হয়ে যায় ১৯ ওভার শেষে ১৪৪ রানে। এতে ৫৭ রানের জয় পায় পাকিস্তান।

টানা দুই হারে ইতোমধ্যে সিরিজ হাত ছাড়া হয়ে গেছে টাইগারদের। মূলত বাংলাদেশ দলের ব্যাটিং ব্যর্থতায় হারতে হলো।

২০২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো পেয়েছিল বাংলাদেশ দল। তানজিদ হাসান তামিম ১৯ বলে ৩৩ রান করে আউট হলে পরে আর হাল ধরতে পারেননি কেউই। পারভেজ ইমন, লিটন দাস, জাকের আলিরা ব্যর্থ ব্যাট হাতে।

শেষ দিকে মেহেদী হাসান মিরাজের ২৩ এবং তানজিম হাসান সাকিবের ৩১ বলে ৫০ রানে ভর করে হারের ব্যবধান কিছুটা কমিয়ে আনে টাইগাররা। শেষ পর্যন্ত বাংলাদেশ দলের ইনিংস থামে ১৪৪ রানে।
পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট সংগ্রহ করেন আবরার আহমেদ।

এর আগে লাহোরে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেয় পাকিস্তান। মেহেদী হাসান মিরাজ আর শামীম হোসেনের স্পিন দিয়ে দুই প্রান্ত দিয়ে আক্রমণ শুরু করে বাংলাদেশ। দ্বিতীয় ওভারের শেষ বলে লংঅনে বল ঠেলে তিন নিতে গিয়ে শাহিবজাদা ফারহানের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রানআউট হন সাইম আইয়ুব (৪)।

এরপর ফারহান আর মোহাম্মদ হারিস ৫৪ বলে ১০৩ রানের জুটিতে বড় সংগ্রহের ভিত গড়ে দেন পাকিস্তানকে। ২৫ বলে ৪১ করে তানজিম সাকিবের শিকার হন হারিস। ৪১ বলে ৪ বাউন্ডারি আর ৬ ছক্কায় ৭৪ রানের ইনিংস খেলা ফারহানকে আউট করেন রিশাদ।

এরপর সালমান আগা আর শাদাব খানকে ফেরান হাসান মাহমুদ। তবে হাসান নেওয়াজ ২৬ বলে ২ চার আর ৩ ছক্কায় ৫১ রানের হার না মানা ইনিংসে পাকিস্তানকে বড় সংগ্রহ এনে দেন। ৬ উইকেটে ২০১ রান তোলে স্বাগতিকরা।

হাসান মাহমুদ ৪৭ রানে আর তানজিম সাকিব ৩৬ রানে নেন দুটি উইকেট। রিশাদ ১ উইকেট পেতে খরচ করেন ৫০।
ঢাকাপ্রতিদিন/এআর

 


এই বিভাগের আরো খবর