পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (PUSAB)-এর ২০২৬ সালের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নবগঠিত কমিটিতে মোঃ মাহিম হোসেন সভাপতি ও রূহিত আল পান্থ কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। এছাড়াও সহ-সভাপতি হিসেবে গাজী তাওহিদ হাসান ও লামিয়া ইসলাম সিমি সাংগঠনিক সম্পাদক হিসেবে ফাহাদ আল আব্দুল্লাহ, দপ্তর সম্পাদক হিসেবে মোঃ মাহফুজুর রহমান এবং প্রচার সম্পাদক হিসেবে সোলায়মান সিকদারকে নির্বাচন করা হয়েছে।
কার্যনির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন কামারুজ্জামান সাদি ও ঈষাদী তালুকদার। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, আগামী এক মাসের মধ্যে আংশিক কমিটিকে পূর্ণাঙ্গ কমিটিতে রূপ দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়েছে। সংগঠনের সভাপতি মোঃ শাহাবুদ্দিন হাওলাদার (শাহাব) ও সাধারণ সম্পাদক আরিফ মৃধা তানিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।