শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
হুন্দ্বীপ পাড়া ঘরোয়া প্রিমিয়ার লীগের জমজমাট ফাইনাল, চ্যাম্পিয়ন এইচপি ব্রাদার্স এলিভেন বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থা’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে যুবদল নেতা-সহ ডলার প্রতারণা চক্রের ৫ সদস্য গ্রেফতার ও বিদেশি মুদ্রা উদ্ধার নদীতে ঘোড়া গোসল করানোর সময় প্রাণ হারালেন যুবক শ্রীপুরে ২৫ লিটার চোলাই মদসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবসে র‍্যালি, বৃক্ষরোপণ ও আলোচনা সভা যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন রুমন ঈদ-পরবর্তী ভাদুঘর মহল্লার নেতাকর্মীদের সঙ্গে এমপি শ্যামলের মতবিনিময় সভা স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কার্যকলাপ, পুলিশের অভিযানে গ্রেফতার নগরকান্দার  চাঁদহাটে  মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন আনোয়ারায় ২৪ ঘণ্টার মধ্যে সিএনজি ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেপ্তার মোবাইল ফোন না পেয়ে অভিমানে বিষপান, কাউখালীতে স্কুলছাত্রের মৃত্যু আনোয়ারায় ইয়াবা পাচারের নতুন রুট, অধরাই রয়ে গেছে গডফাদাররা ঈদ পুনর্মিলনীতে উন্নয়ন ও জনঅধিকার প্রতিষ্ঠার আহ্বান হাজী আশরাফ উদ্দিনের লালমনিরহাটে বজ্রপাতে গৃহবধূর আকস্মিক মৃত্যু জেলা প্রশাসনের শোক প্রকাশ ফটিকছড়িতে গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত চাঁদাবাজি মামলায়-হাটহাজারীতে ‘ভুয়া সাংবাদিক’ আটক ফটিকছড়িতে মাটি কর্ত্তন করায় ৫০ হাজার টাকা জরিমানা, বালি জব্দ ​বদলে যাচ্ছে রাঙামাটি, নান্দনিক সৌন্দর্যে মুগ্ধ হবেন পর্যটকরা শীতলক্ষ্যার বুকে টোয়াব অগ্রগামী ঐক্যজোটের আয়োজন, পর্যটন শিল্পে ইতিবাচক সংযোগ ও অগ্রযাত্রার প্রত্যাশা হোমনায় নিখোঁজের একদিন পর নারীর লাশ উদ্ধার কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন ভান্ডারিয়ার মনিরুল ইসলাম সোহাগ পুস্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি অনুমোদন বিএনপি সভাপতির ওপর হামলার ঘটনায় চার যুবদল নেতা বহিষ্কার নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের আগমনকে কেন্দ্র করে মতলব উত্তরে উৎসবমুখর পরিবেশ পাইকগাছায় জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে প্রাণনাশের হুমকি: থানায় অভিযোগ ছাগল চড়ানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ নবীগঞ্জে ৬ মাসের বেশি বিদ্যুৎ বিল বকেয়া, সংযোগ বিচ্ছিন্ন ঘাটাইলে নিখোঁজের ৪ দিন পর যুবদল কর্মীর লাশ উদ্ধার, আটক ৫

ফরিদপুর-২ আসন: শেষ সময়েও প্রচারনায় ব্যস্ত ধলা হুজুর

সালথা (ফরিদপুর) প্রতিনিধি
সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারনার শেষ সময়েও রিকশা প্রতীকে ভোট চেয়ে ব্যস্ত সময় পার করছেন ১১ দলীয় জোটের মনোনীত খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা শাহ্ মোঃ আকরাম আলী (ধলা হুজুর)।

আজ সোমবার (৯ ফেব্রুয়ারী) বিকালে ফরিদপুর-২ আসনের সালথা ও নগরকান্দা উপজেলার বিভিন্ন গ্রামে পথসভা ও হাট-বাজারে, কৃষক শ্রমিক মেহনতী মানুষের নিকট রিকশা মার্কার প্রচারনা করেন ধলা হুজুর।

নির্বাচনী প্রচারনার সময়ে তিনি বলেন, আমি নির্বাচিত হলে সালথা – নগরকান্দা উপজেলায় ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে। এই এলাকার কাইজ্জা-মারামারি বন্ধ করার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেওয়া হবে। হিন্দু-মুসলিম সহ সকল ধর্মের মানুষের জান-মালের নিরাপত্তা দেওয়া হবে। বেকারত্ব দুর করণের লক্ষ্যে কাজ করা হবে।

তিনি আরও বলেন, সমাজের উন্নয়নের জন্য যুবকদের ভুমিকা অপরিহার্য, আমি নির্বাচিত হতে পারলে যুবসমাজের জন্য বিশেষ বিশেষ পদক্ষেপ নেওয়া হবে। এই অঞ্চলের ব্যাপক উন্নয়ন হবে।

ধলা হুজুর বলেন, আমাদের সালথা – নগরকান্দা উপজেলা কৃষি প্রধান এলাকা। এখানের কৃষকরা নানা ভাবে অবহেলিত । কৃষি যন্ত্রপাতি, বিশেষ করে সারের দাম সহনীয় পর্যায়ে রাখতে এবং কৃষি পণ্যের ন্যায্যমূল্য নিয়ে সংসদে কৃষকদের দাবি দাওয়া তুলে ধরতে পারবো। এদেশের চিরাচরিত রুপ হচ্ছে একদল ক্ষমতায় গেলে অন্য দলের মানুষ হামলা- মামলার শিকার হয়। আমরা ক্ষমতায় গেলে এ জুলুম বন্ধ করা হবে। মিথ্যা মামলা, অন্যায়, অত্যাচার বন্ধ করা হবে। সরকার থেকে যা কিছু বরাদ্দ আসবে তার সম্পূর্ণটাই সুষ্ঠুভাবে বল্টন করা হবে। রাস্তা ঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান সহ সামগ্রিক উন্নয়নে ব্যপক কাজ করা হবে।

এসময় সালথা ও নগরকান্দা উপজেলার নেতা কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর