শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
হুন্দ্বীপ পাড়া ঘরোয়া প্রিমিয়ার লীগের জমজমাট ফাইনাল, চ্যাম্পিয়ন এইচপি ব্রাদার্স এলিভেন বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থা’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে যুবদল নেতা-সহ ডলার প্রতারণা চক্রের ৫ সদস্য গ্রেফতার ও বিদেশি মুদ্রা উদ্ধার নদীতে ঘোড়া গোসল করানোর সময় প্রাণ হারালেন যুবক শ্রীপুরে ২৫ লিটার চোলাই মদসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবসে র‍্যালি, বৃক্ষরোপণ ও আলোচনা সভা যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন রুমন ঈদ-পরবর্তী ভাদুঘর মহল্লার নেতাকর্মীদের সঙ্গে এমপি শ্যামলের মতবিনিময় সভা স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কার্যকলাপ, পুলিশের অভিযানে গ্রেফতার নগরকান্দার  চাঁদহাটে  মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন আনোয়ারায় ২৪ ঘণ্টার মধ্যে সিএনজি ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেপ্তার মোবাইল ফোন না পেয়ে অভিমানে বিষপান, কাউখালীতে স্কুলছাত্রের মৃত্যু আনোয়ারায় ইয়াবা পাচারের নতুন রুট, অধরাই রয়ে গেছে গডফাদাররা ঈদ পুনর্মিলনীতে উন্নয়ন ও জনঅধিকার প্রতিষ্ঠার আহ্বান হাজী আশরাফ উদ্দিনের লালমনিরহাটে বজ্রপাতে গৃহবধূর আকস্মিক মৃত্যু জেলা প্রশাসনের শোক প্রকাশ ফটিকছড়িতে গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত চাঁদাবাজি মামলায়-হাটহাজারীতে ‘ভুয়া সাংবাদিক’ আটক ফটিকছড়িতে মাটি কর্ত্তন করায় ৫০ হাজার টাকা জরিমানা, বালি জব্দ ​বদলে যাচ্ছে রাঙামাটি, নান্দনিক সৌন্দর্যে মুগ্ধ হবেন পর্যটকরা শীতলক্ষ্যার বুকে টোয়াব অগ্রগামী ঐক্যজোটের আয়োজন, পর্যটন শিল্পে ইতিবাচক সংযোগ ও অগ্রযাত্রার প্রত্যাশা হোমনায় নিখোঁজের একদিন পর নারীর লাশ উদ্ধার কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন ভান্ডারিয়ার মনিরুল ইসলাম সোহাগ পুস্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি অনুমোদন বিএনপি সভাপতির ওপর হামলার ঘটনায় চার যুবদল নেতা বহিষ্কার নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের আগমনকে কেন্দ্র করে মতলব উত্তরে উৎসবমুখর পরিবেশ পাইকগাছায় জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে প্রাণনাশের হুমকি: থানায় অভিযোগ ছাগল চড়ানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ নবীগঞ্জে ৬ মাসের বেশি বিদ্যুৎ বিল বকেয়া, সংযোগ বিচ্ছিন্ন ঘাটাইলে নিখোঁজের ৪ দিন পর যুবদল কর্মীর লাশ উদ্ধার, আটক ৫

ফরিদপুরে জাকের পার্টির চার দিনব্যাপী ইসলামী মহা সম্মেলন শুরু

আবু নাসের, সালথা (ফরিদপুর)
শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬, ৭:৩০ অপরাহ্ন

বিশ্বওলী খাজাবাবা শাহসূফী ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) ছাহেবের ওফাত স্মরণে, জাকের পার্টির আয়োজনে ফরিদপুরের সদরপুর বাইশরশি দরবার শরীফে চার দিনব্যাপী মহা পবিত্র বিশ্ব ইসলামী সম্মেলন শুরু হয়েছে।

আজ শুক্রবার (১৬ জানুয়ারী) মাগরিফ নামাজের পর ফাতেহা শরীফ পাঠ ও তরিকতের আমল পালনের মধ্যদিয়ে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু করা হয়।

অনুষ্ঠানটি উপলক্ষে দেশ-বিদেশ থেকে লাখ লাখ আশেকান জাকেরান ধর্মপ্রাণ মুসল্লি ও ভক্তবৃন্দ বাস সহ অন্যান্য যানবাহনে কাফেলা করে ফরিদপুরের সদরপুর উপজেলার বাইশরশি দরবার শরীফে এসে জমায়েত হচ্ছে।

জাকের পার্টির ফরিদপুর সাংগঠনিক জেলা-১ এর সভাপতি আব্দুল রাজ্জাক বেপারী জানান, জাকের পার্টির চেয়ারম্যান আলহাজ্ব খাজা মেজভাইজান মুজাদ্দেদী সাহেবের নির্দেশে দরবার শরীফের বিশাল ময়দান প্রস্তুত করা হয়েছে। মাঠের পর মাঠ জুড়ে টানানো হয়েছে শামিয়ানা। প্রস্তুত করা হয়েছে অজুখানা, খাবার মাঠ, পাকশালা, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ও প্রাথমিক চিকিৎসা কেন্দ্র। এছাড়া দরবার শরীফে আগত জাকেরান-আশেকান ও মুমিন-মুসলমানদের নিরাপত্তার জন্য বসানো হয়েছে সিসি ক্যামেরা। পাশাপাশি রয়েছে দরবার শরীফের নিজস্ব সেচ্ছাসেবক বাহিনী।

আগামী মঙ্গলবার (২০ জানুয়ারী) মঙ্গলবার বাদ ফজর বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) ছাহেবের রওজা জিয়ারতের পর বিশ্ব শান্তি কামনায় আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে চার দিনের বিশ্ব ইসলামী সম্মেলন।


এই বিভাগের আরো খবর