বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

ফাঁদ পাতছে না দুদক

সম্পাদকীয়
শনিবার, ১৫ জুলাই, ২০২৩, ১২:০১ পূর্বাহ্ন

নতুন গাইডলাইন দ্রুত কার্যকর হোক। বাংলাদেশের সর্বগ্রাসী দুর্নীতির ভয়াবহ চিত্র দীর্ঘদিন ধরে পুরো জাতিকে উদ্বিগ্ন করে রেখেছে। বাংলাদেশে দুর্নীতি দমন, নিয়ন্ত্রণ ও দুর্নীতি প্রতিরোধে গঠিত কমিশন হচ্ছে দুর্নীতি দমন কমিশন বা দুদক। এটি ২০০৪ সালের ৯ মে দুর্নীতি দমন আইন অনুসারে কার্যকর হয়েছে।

দুদকের কাজের মধ্যে রয়েছে দুর্নীতির অনুসন্ধান ও তদন্ত, মামলা দায়ের ও পরিচালনা, দুর্নীতি প্রতিরোধ বিষয়ে গবেষণা পরিকল্পনা তৈরি করা এবং ফলাফলের ভিত্তিতে করণীয় নির্ধারণ, সমাজে সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টি করা, গণসচেতনতা গড়ে তোলার ব্যবস্থা করা। দুর্নীতি দমন কমিশনের হাতেনাতে দুর্নীতিবাজ ধরার একটি পদ্ধতি হচ্ছে ফাঁদ। দুর্নীতি প্রতিরোধে দুদকের ‘ফাঁদ’ কার্যক্রম শুরু হয় ২০০৭ সালে। ওই বছরই এটি দুদকের ১৬ নম্বর বিধিতে সংযুক্ত করা হয়।

মূলত ঘুষ লেনদেনের অবসান এবং দুর্নীতির উৎস নির্মূলের লক্ষ্যে ‘ফাঁদ মামলা’ করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একসময় খুবই জনপ্রিয়তা পেয়েছিল দুদকের এ বিশেষ অভিযান। তবে ধীরে ধীরে ঝিমিয়ে পড়েছে দুদকের ফাঁদ। বৃহস্পতিবার গণমাধ্যমে ‘আগের মতো ফাঁদ পাতে না দুদক’ শিরোনামে প্রকাশিত সংবাদটি থেকে জানা যায়, গত কয়েক বছরে ফাঁদ পেতে দুর্নীতিবাজদের পাকড়াও করার ঘটনা ঘটেছে হাতে গোনা কয়েকটি।

সংস্থাটি ২০২০ সালে ১৮টি ‘ফাঁদ মামলা’ করলেও ২০২২ সালে করেছে মাত্র একটি। আবার এ বছরের গত ছয় মাস পার হয়ে গেলেও মামলা করেছে মাত্র দুটি। দুদকের ফাঁদ অভিযান ঝিমিয়ে পড়লেও সম্প্রতি সংস্থাটির এক কর্মকর্তাকে ঘুষ নেওয়ার সময় ‘ফাঁদ’ পেতে হাতেনাতে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

দুদকের ফাঁদ মামলার সংখ্যা কমেছে। এমন পরিস্থিতিতে ফাঁদ কার্যক্রম চালাতে এবার কিছু নতুন গাইডলাইন তৈরি করেছে কমিশনটি। নতুন এ গাইডলাইনে ক্ষতিগ্রস্ত বা হয়রানির শিকার হওয়া ব্যক্তিকে যথাযথ আইনি প্রক্রিয়ায় অংশগ্রহণে সম্মত থাকাসহ অবশ্যই তাকে নাম প্রকাশে ইচ্ছুক হওয়ার কথা বলা হয়েছে।

বিভিন্ন সংবাদমাধ্যম থেকে দেখা যায়, দেশে প্রচুর পরিমাণে ঘুষের কারবার হচ্ছে। এই কারবারে ছোট পর্যায়ের কেরানিরাও যেমন জড়িত, বড় পর্যায়ের কর্মকর্তারাও তেমনি জড়িত। তবে দুদকের ফাঁদ মামলায় শুধু ছোট মাপের কর্মকর্তাদের গ্রেফতারের নজির রয়েছে। বড় কর্মকর্তাদের ফাঁদ পেতে গ্রেফতারের নজির নেই।

তাই বড় কর্মকর্তা ও ঘুষদাতাদের হাতেনাতে ধরতে দুদকের নতুন নতুন চিন্তা করতে হবে বলে পরামর্শ দিয়েছে অভিজ্ঞ মহল। ঘুষ-দুর্নীতি বন্ধ করা না গেলেও ফাঁদ মামলার মাধ্যমে তা অনেকটাই নিয়ন্ত্রণ করা যাবে বলে মনে করে তারা। আমরা প্রত্যাশা করি, ফাঁদ মামলাসহ দুদকের বিভিন্ন উদ্যোগ দেশে দুর্নীতি রোধে আরও গতিশীল ও কার্যকর ভূমিকা রাখবে।


এই বিভাগের আরো খবর