শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
হুন্দ্বীপ পাড়া ঘরোয়া প্রিমিয়ার লীগের জমজমাট ফাইনাল, চ্যাম্পিয়ন এইচপি ব্রাদার্স এলিভেন বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থা’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে যুবদল নেতা-সহ ডলার প্রতারণা চক্রের ৫ সদস্য গ্রেফতার ও বিদেশি মুদ্রা উদ্ধার নদীতে ঘোড়া গোসল করানোর সময় প্রাণ হারালেন যুবক শ্রীপুরে ২৫ লিটার চোলাই মদসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবসে র‍্যালি, বৃক্ষরোপণ ও আলোচনা সভা যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন রুমন ঈদ-পরবর্তী ভাদুঘর মহল্লার নেতাকর্মীদের সঙ্গে এমপি শ্যামলের মতবিনিময় সভা স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কার্যকলাপ, পুলিশের অভিযানে গ্রেফতার নগরকান্দার  চাঁদহাটে  মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন আনোয়ারায় ২৪ ঘণ্টার মধ্যে সিএনজি ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেপ্তার মোবাইল ফোন না পেয়ে অভিমানে বিষপান, কাউখালীতে স্কুলছাত্রের মৃত্যু আনোয়ারায় ইয়াবা পাচারের নতুন রুট, অধরাই রয়ে গেছে গডফাদাররা ঈদ পুনর্মিলনীতে উন্নয়ন ও জনঅধিকার প্রতিষ্ঠার আহ্বান হাজী আশরাফ উদ্দিনের লালমনিরহাটে বজ্রপাতে গৃহবধূর আকস্মিক মৃত্যু জেলা প্রশাসনের শোক প্রকাশ ফটিকছড়িতে গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত চাঁদাবাজি মামলায়-হাটহাজারীতে ‘ভুয়া সাংবাদিক’ আটক ফটিকছড়িতে মাটি কর্ত্তন করায় ৫০ হাজার টাকা জরিমানা, বালি জব্দ ​বদলে যাচ্ছে রাঙামাটি, নান্দনিক সৌন্দর্যে মুগ্ধ হবেন পর্যটকরা শীতলক্ষ্যার বুকে টোয়াব অগ্রগামী ঐক্যজোটের আয়োজন, পর্যটন শিল্পে ইতিবাচক সংযোগ ও অগ্রযাত্রার প্রত্যাশা হোমনায় নিখোঁজের একদিন পর নারীর লাশ উদ্ধার কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন ভান্ডারিয়ার মনিরুল ইসলাম সোহাগ পুস্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি অনুমোদন বিএনপি সভাপতির ওপর হামলার ঘটনায় চার যুবদল নেতা বহিষ্কার নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের আগমনকে কেন্দ্র করে মতলব উত্তরে উৎসবমুখর পরিবেশ পাইকগাছায় জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে প্রাণনাশের হুমকি: থানায় অভিযোগ ছাগল চড়ানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ নবীগঞ্জে ৬ মাসের বেশি বিদ্যুৎ বিল বকেয়া, সংযোগ বিচ্ছিন্ন ঘাটাইলে নিখোঁজের ৪ দিন পর যুবদল কর্মীর লাশ উদ্ধার, আটক ৫

ফিলিস্তিনের উপর ইসরাইল হামলার প্রতিবাদে সালথায় বিক্ষোভ মিছিল

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর)
সোমবার, ৭ এপ্রিল, ২০২৫, ৮:০৪ অপরাহ্ন

স্বাধীনতাকামী মজলুম ফিলিস্তিনিদের উপর সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইলের বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে ফরিদপুরের সালথায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সর্বস্তরের তাওহীদি জনতা।

আজ সোমবার (৭এপ্রিল) বিকালে উপজেলা পরিষদ মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সালথা প্রেসক্লাবের পাশে বাইপাস সড়কে এসে শেষ হয়। পরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় ।

বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য শাখুল হাদিস আল্লামা আকরাম আলী সাহেবের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাওলানা আবুল ফজল মুরাদ, পুরুরা মাদ্রাসার মোহতামিম, মাওলানা নিজাম উদ্দিন, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মুফতী মফিজুর রহমান, উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওলানা হাবিবুর রহমান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, যুবদল নেতা এনায়েত হোসেন, উপজেলা ইমাম ঐক্য পরিষদের সভাপতি মাওলানা নেছার উদ্দিন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী তরিকুল ইসলাম, খেলাফত মজলিস নেতা মাওলানা জিনাত আলী প্রমূখ।

এছাড়াও উপজেলার বিভিন্ন মাদ্রাসার আলেম-ওলামা ও হাজার হাজার তাওহীদি জনতা উপস্থিত ছিলেন।সভায় বক্তারা, ফিলিস্তিনি মুসলমানদের উপর ইসরাইলি হামলার তীব্র নিন্দা ‌ জ্ঞাপন করেন। সেই সাথে বাংলাদেশের সমস্ত ইসরাইলি পণ্য বর্জনের দাবি জানানো হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ইসরাইলি বাহিনী ‌ ফিলিস্তিনিদের উপর ‌ হামলা করে নিরীহ ‌ সাধারণ মানুষকে হত্যা করছে। মা- বোনদের উপর ‌অত্যাচার করছে। অথচ জাতিসংঘ ওই ব্যাপারে কোন কার্যকর ভূমিকা নিচ্ছে না।

বক্তারা মুসলমানদের ‌ সমস্ত মত বিরোধ ভুলে ফিলিস্তিনি জনগণের পাশে থাকার আহ্বান জানান। পাশাপাশি ‌ ওআইসি ‌আরবীদের এ ব্যাপারে ‌গুরুত্বপূর্ণ ভূমিকা নেবার আহবান জানান। একই সাথে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতা নেয়াহুকে ‌ অবিলম্বে ‌ গণহত্যার দায়ে বিচার করার আহ্বান জানান।

বক্তারা বলেন, ‌ আমেরিকার মদদে ‌ ইসরাইল দিনের পর দিন ‌যেভাবে ফিলিস্তিনি জনগণের উপর অত্যাচার করছে, তা মেনে নেওয়া যায় না। ‌ তারা ঈদের দিনেও সাধারণ ফিলিস্তিনিদের উপর‌ ইসরাইল হত্যাকান্ড চালিয়েছে। এর তীব্র নিন্দা জানান তারা ‌। একই সাথে বাংলাদেশের ‌ সমস্ত ইসরাইলি পণ্য বর্জনের দাবি করা হয়। বক্তারা ফিলিস্তিনি জনগণের সাহায্যের জন্য ‌ অন্তর্বর্তীকালীন সরকারের ‌নিকট দাবী জানান। ‌বক্তব্যে শেষে ফিলিস্তিনি মুসলিম ভাইদের জন্য দোয়া করা হয়।


এই বিভাগের আরো খবর