ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উপজেলা ও পৌর শাখার নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১২ জুন) ফুলবাড়িয়া ডিগ্রি কলেজ মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা ও ফুলবাড়িয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আশিকুল হক আশিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা ও পৌর বিএনপির আহ্বায়ক এ কে এম শমসের আলী।
বক্তারা নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, গণতান্ত্রিক আন্দোলনকে বেগবান করতে ছাত্রদলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দলকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করে গড়ে তোলার আহ্বান জানান তারা।
সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে নবগঠিত কমিটির নেতৃবৃন্দের নেতৃত্বে একটি বিশাল আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি ফুলবাড়িয়া কলেজ মাঠ থেকে শুরু হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলে নেতৃত্ব দেন উপজেলা ছাত্রদল সভাপতি আল আমিন সাদাত, পৌর ছাত্রদল সভাপতি নাদিম আহমেদ মারুফ ও মুফাক্ষারুল ইসলাম মারুফ এবং পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান রাজিব। মিছিলে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।