সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
সালথায় ইউপি চেয়ারম্যান বাবু মোল্যা গ্রেপ্তার পাইকগাছায় বেতাঙ্গী নদীর পাড়ে বৃদ্ধের মরদেহ উদ্ধার উত্তরায় তিন অভিযানে ৬ জন গ্রেপ্তার, অপহৃত ব্যক্তি উদ্ধার কুড়িগ্রাম জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কিশোরগঞ্জে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান শ্যামনগরে ৩৩ লাখ টাকার ফেন্সিডিল-ভারতীয় ঔষধ উদ্ধার সাংবাদিককে হত্যার হুমকির প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন সভাপতি সেলিম শেখ, সাধারণ সম্পাদক এমদাদুল হক শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন বন্দরে কলেজ ছাত্রী কে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বাবা ও ভাইকে কুপিয়ে জখম মাদকবিরোধী অভিযানে চার ব্যক্তিকে দণ্ড, অর্থদণ্ডসহ কারাদণ্ড প্রদান গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ফুলপুরে পার্টনার কংগ্রেস, কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্ব নান্দাইলে পিআইবির তিন দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ সমাপ্ত কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে-কলমে আধুনিক কৃষি যন্ত্রপাতির প্রশিক্ষণ কাপ্তাইয়ে শহীদ শামসুদ্দীন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আনোয়ারায় জোড়া খুন: ঋণের স্ট্যাম্প চুরি করতে গিয়ে মা-মেয়েকে হত্যা, স্বীকারোক্তি একযোগে সিংহভাগ পত্রিকা বন্ধ করে দেওয়া ছিল শেখ মুজিবের পতনের অন্যতম কারণ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী আনোয়ারায় হিজরি নববর্ষ উদযাপন পরিষদের নতুন কমিটি গঠন ঝালকাঠিতে গুজব-অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের দাবি মানববন্ধন অনুষ্ঠিত হাটহাজারীতে অপহৃত কিশোরী উদ্ধার দুই আসামী গ্রেফতার ৪০০ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার কাপ্তাইয়ে মৎস্যজীবীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত আজও হয়নি সালথার সোনাডাঙ্গী গ্রামে যাতায়াতের সেই রাস্তাটি শেরপুরে সংখ্যালঘু পরিবারের রাস্তা বন্ধের অভিযোগ অস্বীকার, সংবাদ সম্মেলনে প্রতিবাদ ফুলবাড়িয়ায় নির্মাণ সামগ্রীর স্তূপে বন্ধ চলাচলের রাস্তা, ভোগান্তিতে স্কুলগামী শিক্ষার্থী ও এলাকাবাসী এক নিমিষেই পুড়ে ছাই ঘাটাইলের তানভীর মটরস আনোয়ারায় নিজ বাড়ি থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার বন্য জেব্রাফিশ গবেষণায় সহযোগিতা জোরদারে বাকৃবি-ফ্রান্স সৌজন্য সাক্ষাৎ কিশোরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ফুলবাড়ী উপজেলা বিএনপির সভাপতির পদ ফিরে পেলেন অধ্যক্ষ খুরশিদ আলম মতি

হারুন-্উর-রশীদ, ফুলবাড়ী (দিনাজপুর)
সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ৯:২০ অপরাহ্ন

দির্ঘ পাঁচ বছর পর দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা বিএনপির সভাপতি পদ ফিরে পেলেন অধ্যক্ষ খুরশিদ আলম মতি। সোমবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভির স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে ফুলবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ খুরশিদ আলম মতির সভাপতি পদের স্থগীতাদেশ প্রত্যাহার করে, তাকে সভাপতির পদে পুনঃবহাল করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী উপজেলা বিএনপির সিনয়র সহসভাপতি ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ নবিউল ইসলাম।

এদিকে অধ্যক্ষ খুরশিদ আলম মতি সভাপতি পদে পুনঃবহাল হওয়ায় আনন্দের বন্যা বইছে সাধারন নেতা-কর্মি ও সমর্থকদের মাঝে। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী বলেন অধ্যক্ষ খুরশিদ আলম মতি উপজেলা বিএনপির বটবৃক্ষ, তিনি স্বপদে বহাল হওয়ায় এ অঞ্চলের নেতা-কর্মিরা ছায় পেয়েছে।
ফুলবাড়ী পৌর বিএনপির সভাপতি হাজি আবুল বাশার বলেন, ফুলবাড়ী উপজেলা বিএনপি অধ্যক্ষ খুরশিদ আলম মতির হাতে তৈরী, আজ তাকে স্বপদে বহাল করায় নেতা-কর্মিরা নতুন করে প্রাণফিরে পেয়েছে। একই কথা বলেন উপজেলা বিএনপির সহসভাপতি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নজমুল হক নাজিম, সহসভাপতি আব্দুল মজিদ মন্ডল প্রমুখ।
এদিকে অধ্যক্ষ খুরশিদ আলম মতি সভাপতি পদে বহাল হওয়ায় উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক জাকিউর রহমান চঞ্চলসহ একাধিক সাবেক ছাত্রনেতারা বলেন এতোদিন ফুলবাড়ী উপজেলার বিএনপির নেতা-কর্মিদের মাথায় ছাদ ছিলনা, এখন বটবৃক্ষ নেতাকে ফিরে পেয়ে নেতা-কর্মিদের মাঝে প্রাণ ফিরে পেয়েছে।

উল্লেখ্য অধ্যক্ষ খুরশিদ আলম মতি ১৯৭৯ সালে ছাত্রদলের একজন কর্মি হিসেবে রাজনীতি শুরু করেন। এরপর তিনি উপজেলা ছাত্রদলের সভাপতি, যুবদলের সভাপতি, উপজেলা বিএনপির দুইবার সাধারন সম্পাদক ও তিনবার সভাপতি পদে নির্বাচিত হয়ে দলকে সুসংগঠিত করেন।

২০২০ সালের ডিসেম্বরে পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে ফুলবাড়ী উপজেলা বিএনপির সভাপতি খুরশিদ আলমকে দলীয় শৃঙ্খলাপরিপন্থী কাজের অভিযোগ এনে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। পরে ২০২১ সা‌লের ৭ অক্টোবর ব‌হিষ্কারাদেশ প্রত্যাহার ক‌রে স্বপ‌দে বহাল করা হয়। কিন্তু তিন দি‌নের মাথায় সভাপতি পদ স্থগিত ক‌রে তাঁকে সাধারণ সদস্যপদ দেওয়া হয়। ২০২২ সা‌লের ন‌ভেম্বরে দিনাজপুর জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখা‌নে তিনি জেলা বিএনপির উপদেষ্টা ম‌নোনীতহন। এর দির্ঘ সময়পর তাকে আবারো সভাপতি পদে পুনঃবহাল করা হলো।


এই বিভাগের আরো খবর